চাঁদাবাজির অভিযোগে বিএনপির সাংগঠনিক সম্পাদকসহ গ্রেফতার ৩

Post Image


গাইবান্ধার সাঘাটায় চাঁদাবাজির অভিযোগে বোনারপাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদকসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৪ মার্চ) দুপুরে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন সাঘাটা থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুর রহমান।


এর আগে মঙ্গলবার রাত ৮টার দিকে বোনারপাড়া ইউনিয়নের তেলিয়ান গ্রামে একটি এগ্রোভেট কারখানায় দুই লাখ চাঁদা দাবিতে কারখানাটি বন্ধ করে দেয়। পরে রাতে এ ঘটনায় কারখানার মালিকের দায়ের করা মামলার ভিত্তিতে তাদের আটক করা হয়।


‎‎গ্রেফতাররা হলেন, সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের বিএনপির সাংগঠনিক সম্পাদক সম্রাট মিয়া, ইউনিয়ন যুবদলের সদস্যসচিব হাসান কবির এবং বোনারপাড়া ডিগ্রি কলেজ ছাত্র দলের সাবেক আহ্বায়ক সৃজন আহমেদ শিপন।


‎পুলিশ ও ‎স্থানীয় সূত্র জানায়, সাঘাটার তেলিয়ান গ্রামের বিসিআইসির ডিলার শরিফুল ইসলাম মোল্লার মালিকানাধীন ‘মোল্লা এগ্রো ফার্ম’-এ মাছের প্রি-মিক্স খাদ্য উৎপাদন করা হয়।


‎অভিযুক্ত বিএনপির নেতারা কারখানায় এসে বিভিন্ন কাগজপত্র দেখতে চান। তিনি জানতে চাইলে তারা কীসের কাগজ দেখতে চান, তখন তারা বলেন, এ কারখানায় কী হয় তা তারা জানেন এবং কাগজপত্র না দেখালে তাকে থানায় নিয়ে যাওয়া হবে। একপর্যায়ে তারা তার হাত ধরে মালিককে ফোন দিতে চাপ সৃষ্টি করেন।


‎মোল্লা এগ্রো ফার্মের মালিক শরিফুল ইসলাম মোল্লা বলেন, গ্রেফতার ব্যক্তিরা কারখানায় এসে মেনেজার কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে কারখানায় গিয়ে ভয়ভীতি প্রদর্শন ও তার আমাদের ওপর হামলা করে পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯–এ ফোন করা হলে পুলিশ ঘটনাস্থলে আসে। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা পালিয়ে যান। ঘটনার পরেই আমি সাঘাটা থানায় লিখিত এজাহার জমা দেই।


‎সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, সাঘাটা থানায় দুই লাখ টাকার চাঁদার দাবির একটি লিখিত অভিযোগ পেয়ে বোনারপাড়া এলাকা থেকে তাদের তিনজনকে আটক করা হয়। পরে অভিযোগের সত্যতা মিললে তাদের গ্রেফতার করে বিকালে জেলহাজতে পাঠানো হয়েছে।


এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

রংপুরে এবি পার্টির জেলা-মহানগর কমিটি বিলুপ্ত

এসএসসিতে গণফেল, ছয় ঘণ্টা শিক্ষকদের তালাবদ্ধ রেখে বিক্ষোভ

মৃত্যুর দুদিন পর এসএসসির ফল, পেল গোল্ডেন এ প্লাস

ফল বিক্রেতার মোবাইল নিয়ে সিসিটিভিতে ধরা, বিপাকে এসআই

তিন মাস পর কাপ্তাই হ্রদে মাছ শিকার শুরু

খুলনায় ছেলেকে খুঁজতে এসে বাবাকে গুলি, লক্ষ্যভ্রষ্ট হয়ে লাগল মায়ের গায়ে

কিশোরগঞ্জে সাদেক হত্যা : দুই ভাইয়ের যাবজ্জীবন, ৪ জন খালাস

ভুয়া কর্মকর্তা সেজে ৩৪ লাখ টাকার ভুসি আত্মসাৎ, আটক ২

সর্বাধিক পঠিত

ফ্রিতে ২ লাখ টাকা মূল্যের আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ, অনলাইনে আবেদন

ভেড়ামারায় বিএনপি অফিসে ককটেল বিষ্ফোরণ, গুলিবিদ্ধ চা দোকানি

মাগুরায় ভোটকেন্দ্রে স্থাপিত সিসি ক্যামেরা ভাঙচুর

১০ মার্চ কড়াইল বস্তিতে ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

শরীয়তপুরে বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখলের অভিযোগ

ফরিদপুরে জামায়াত নেতাকে কুপিয়ে জখম

চাঁদাবাজির অভিযোগে বিএনপির সাংগঠনিক সম্পাদকসহ গ্রেফতার ৩

নবম পে স্কেলের গ্রেড সংখ্যা চূড়ান্ত, কত হবে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতন?

গাইবান্ধায় বিএনপির দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া

আধিপত্য বিস্তারকে কেন্দ্রকরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০