ফরিদপুরে জামায়াত নেতাকে কুপিয়ে জখম

Post Image


ফরিদপুরের ভাঙ্গায় নুর আলম মুন্সি (৪০) নামের এক জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।


মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনের আজিমনগর ইউনিয়নের তারাইল এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।


জানা যায়, সন্ত্রাসীরা হেলমেট পরে একাধিক মোটরসাইকেলে এসে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে পালিয়ে যায়।


আহত জামায়াত নেতা নুর আলম ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের জামায়াতে ইসলামীর নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি। তার বাড়ি আজিমনগর ইউনিয়নের ব্রাহ্মণপাড়া গ্রামে। তিনি জামায়াতে ইসলামীর ভাঙ্গা উপজেলার রোকন সদস্য ইলিয়াস মুন্সির ছেলে।

 

এ বিষয় হাসপাতালে ভর্তি নুর আলম বলেন, আমি জামায়াত ইসলামীর ফরিদপুর-৪ আসনের প্রার্থী মাওলানা সরোয়ার হোসেনের নির্বাচনী হ্যান্ডবিল আনতে মালিগ্রাম অফিসে যাচ্ছিলাম।


পথে মোবাইলে একটি কল এলে আমি মোটরসাইকেলটি সড়কের পাশে দাঁড় করিয়ে ফোনে কথা বলছিলাম। তখন হেলমেট পরা কয়েক ব্যক্তি একাধিক মোটরসাইকেলে এসে আমার পাশে দাঁড়িয়ে আমার মাথায় এলোপাতাড়ি কোপ দেয় এবং বলে তুই আর জামায়াতের প্রার্থীর কাজ করিস না। সন্ত্রাসীরা সবাই হেলমেট পরার কারণে আমি কাউকে চিনতে পারিনি।


বিষয়টি নিয়ে জামায়াতে ইসলামীর ভাঙ্গা পৌর আমির মো. এনায়েত হোসেন বলেন, আমাদের আজিমনগর ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও জামায়াতের নেতা নুর আলম নির্বাচনী কাজে নিজ মোটরসাইকেলে মালিগ্রাম আসার পথে সন্ত্রাসী হামলার শিকার হন।


আমরা এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেব।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

লোহাগাড়ায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন: বিএনপি ও জামায়াত নেতাকে জরিমানা

‘জামায়াতের কেউ ভোটকেন্দ্রে এলে ও ভোট দিলে দিনের বেলায়ই তাদের রগ কাটব’

ফরিদপুর-৪ আসনে জামায়াত কর্মীকে কুপিয়ে জখম

শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী বাদল আর নেই

বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন জেলা যুগ্ম আহ্বায়কসহ ৭ জন

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

বিএনপি ছেড়ে পাঁচ শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান

ভোলায় ভোটের প্রচারণাকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সংঘর্ষ

সর্বাধিক পঠিত

জামায়াত নেতা হত্যা মামলায় স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার

মেজর আখতারের নেতৃত্বে বিএনপিসহ ২ শতাধিক মানুষের জামায়াতে যোগদান

খুলনায় করোনাভাইরাস নিয়ে সচেতন করতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগ

মিয়া গোলাম পরওয়ারের পেশা ব্যবসা, রয়েছে কোটি টাকার স্থাবর সম্পত্তি

ওসমান হাদির বাড়িতে চুরি

মালয়েশিয়ায় এলিট গ্লোবাল বিজনেস অ্যাওয়ার্ড অনুষ্ঠিত

জামায়াতকে হারিয়ে বিএনপির ভূমিধস বিজয়

হয় বিএনপি থাকবে, না হয় জামায়াত: তারেক রহমানের উপদেষ্টা

কুষ্টিয়ায় ওসমান হাদি হত্যার প্রতিবাদে গায়েবানা জানাযা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

লালমনিরহাটে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ২০