তিন মাস পর কাপ্তাই হ্রদে মাছ শিকার শুরু

Post Image

তিন মাস ১০ দিন বন্ধ থাকার পর সোমবার মধ্যরাত থেকে রাঙামাটির কাপ্তাই হ্রদে মাছ শিকার শুরু হয়েছে।

কাপ্তাই হ্রদে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করেন প্রায় ২৫ হাজার জেলে, মৎস্য ব্যবসায়ী, শ্রমিক ও কর্মচারী। রাঙামাটি জেলে পল্লীতে চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি। তিন মাস পর মাছ শিকার শুরু করার জন্য তাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা দেখা গেছে।

হ্রদের মাছের প্রজনন ও পোনা বৃদ্ধির লক্ষে ১মে থেকে কাপ্তাই হ্রদে তিন মাসের জন্য সব ধরণের মাছ শিকার, আহরণ ও পরিবহনে নিষেধাজ্ঞা দেয় জেলা প্রশাসন। ১ আগস্ট থেকে মাছ শিকার শুরু হওয়ার কথা থাকলেও পোনা বৃদ্ধির স্বার্থে আরো দশ দিন নিষেধাজ্ঞার সময় বাড়ানো হয়।

রাঙামাটি মৎস্য উন্নয়ন কর্পোরেশনের ব্যবস্থাপক কমান্ডার ফয়েজ আল করিম জানান, সোমবার রাত থেকে কাপ্তাই হ্রদে উৎসবমুখর পরিবেশে মাছ শিকার শুরু হচ্ছে।

তিনি বলেন ‘এবারের মৌসুমে গতবারের চেয়ে বেশি মাছ পাওয়া যাবে আশা করছি। গত বছর ফিসারি ঘাটে ১৮ হাজার মে: টন মাছ আহরণ লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হলেও ১০ হাজার মে: টন মাছ আহরণ হয়েছে।’

মাছ শিকারের জন্য সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে তিনি জানান।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

ফল বিক্রেতার মোবাইল নিয়ে সিসিটিভিতে ধরা, বিপাকে এসআই

তিন মাস পর কাপ্তাই হ্রদে মাছ শিকার শুরু

খুলনায় ছেলেকে খুঁজতে এসে বাবাকে গুলি, লক্ষ্যভ্রষ্ট হয়ে লাগল মায়ের গায়ে

কিশোরগঞ্জে সাদেক হত্যা : দুই ভাইয়ের যাবজ্জীবন, ৪ জন খালাস

ভুয়া কর্মকর্তা সেজে ৩৪ লাখ টাকার ভুসি আত্মসাৎ, আটক ২

ফ্যাসিবাদী শাসন দেশকে ঋণ ও আমদানি নির্ভর করেছিল

ভারতের গোয়েন্দা সংস্থা 'র' প্রধান ঢাকায়

প্রধানমন্ত্রী যাবেন তাই রং করা হয়েছিল এক পাশ, অন্য পাশ মলিন

সর্বাধিক পঠিত

ঢাবি শিক্ষার্থীর ওপর ‘পুলিশি হামলার’ প্রতিবাদে শাহবাগ থানার সামনে বিক্ষোভ

মাগুরায় ভোটকেন্দ্রে স্থাপিত সিসি ক্যামেরা ভাঙচুর

মোবারকপুরে বিএনপি থেকে জামায়াতে ইসলামীতে আরও ২ জনের যোগদান

১০ মার্চ কড়াইল বস্তিতে ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ভেড়ামারায় বিএনপি অফিসে ককটেল বিষ্ফোরণ, গুলিবিদ্ধ চা দোকানি

আমাদেরকে ভারতীয় আধিপত্যবাদ থেকে মুক্ত হতে হবে: আফতাব উদ্দিন

শরীয়তপুরে বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখলের অভিযোগ

ফ্রিতে ২ লাখ টাকা মূল্যের আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ, অনলাইনে আবেদন

নবম পে স্কেলের গ্রেড সংখ্যা চূড়ান্ত, কত হবে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতন?

ফরিদপুরে জামায়াত নেতাকে কুপিয়ে জখম