বিএনপি নেতার চাঁদাবাজিতে অতিষ্ঠ এলাকাবাসি, রক্ষা পেতে মানববন্ধন

Post Image


পটুয়াখালীর বাউফল উপজেলার নদী বেষ্টিত চন্দ্রদ্বীপ ইউনিয়নে এক বিএনপি নেতা ও তাঁর বাহিনীর অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসি। চাঁদাবাজি, অত্যাচার ও নির্যাতন থেকে রক্ষা পেতে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের দাবিতে আজ চন্দ্রদ্বীপ খেয়াঘাট এলাকায় সংবাদ সম্মেলন ও মানববন্ধন কর্মসূচি পালন করে ভুক্তভোগি নারী ও পুরুষেরা।


মঙ্গলবার বেলা ১১ টার দিকে খেয়াঘাট এলাকায় অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে পাঁচ শতাধিক নারী-পুরুষ অংশ নেয়। এর আগে তাঁরা সংবাদ সম্মেলন করেন।


দেড় ঘন্টাব্যাপী ওই মানববন্ধনে ভুক্তভোগিরা তাঁদের হয়রানি, অত্যাচার ও নির্যাতনের কথা তুলে ধরে বক্তৃতা করেন।


বক্তারা বলেন,চন্দ্রদ্বীপের মানুষ একই ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মো. রুহুল রাঢ়ী (৪২) ও তাঁর বাহিনীর নেতৃত্বে চন্দ্রদ্বীপ ইউনিয়নবাসি অতিষ্ঠ। নিজের জমি নিজেরা চাষাবাদ করতে পারছেন না।তাঁদের জমি জোরপূর্বক তরমুজ চাষীদের কাছে জমি বিক্রি করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। তাঁর অন্যায় কাজের প্রতিবাদ করলে মারধর ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়। অবৈধভাবে বালু উত্তোলনেরও নেতৃত্ব দিচ্ছেন রুহুল রাঢ়ী। এতে ভাঙনের ঝুঁকিতে চন্দ্রদ্বীপ ইউনিয়নের হাজারো মানুষ।


নাম প্রকাশে অনিচ্ছুক এক কৃষক বলেন,‘তরমুজ খেতের প্রতি তাওয়া তৈরি করতে তাঁরা (কৃষক) তিন টাকা পেয়ে থাকলে সেখান থেকে রুহুল বাহিনীকে তাওয়া প্রতি এক টাকা চাঁদা দিতে হয়। চাঁদা না দিলে তাঁদেরকে মারধর করা হয়। তাঁরা আর চাঁদা দিতে চান না।’


সত্যতা নিশ্চিত করে নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির শীর্ষ এক নেতা বলেন, রুহুলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে চন্দ্রদ্বীপের সাধারণ মানুষ বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, তাঁরা নিরুপায় হয়ে জামায়াতে ভোট দিয়েছে।’


বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ছিদ্দিকুর রহমান বলেন, ‘লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

ইমামকে ফাঁসাতে শিশু ধর্ষণ মামলা, তদন্তে পিবিআই সত্যতা না পাওয়ায় বাদী গ্রেপ্তার

বোনের বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে প্রাণ গেল ভাইয়ের

এবার ৭ মাসের শিশুও ‘নিখোঁজ’

নিখোঁজের দুই দিন পর ঝোপঝাড়ে মিলল শিশুর মরদেহ

এবার বাস ভাড়া বৃদ্ধির প্রস্তাব, দুই-এক দিনে প্রজ্ঞাপন

কমলাপুর স্টেশনে যাত্রীবাহী ট্রেনে আগুন

অপ্রতিম হত্যার দ্রুত বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

দ্রুত সময়ে অপ্রতিম হত্যার তদন্ত শেষে বিচার শুরু হবেস্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

সর্বাধিক পঠিত

এইচএসসি পরীক্ষার্থীদের জন্য বিশেষ ঘোষণা শিক্ষামন্ত্রীর

ফরম্যাট বদলাতেই ব্যাটিং অর্ডারে পরিবর্তন, সমস্যা দেখেন না লিটন

ছাত্রদল-ছাত্রশিবিরের সংঘর্ষে কুমিল্লা রণক্ষেত্র

কুমিল্লার চিকিৎসক কন্যাকে জীবনসঙ্গী করছেন ডাকসু ভিপি সাদিক কায়েম

শিশুকে যৌন নিপীড়ন, আইনে বেত্রাঘাত না থাকায় বিএনপি নেতার পিঠে ৩ থাপ্পড় দিয়ে বিচার সম্পন্ন

আটকের আগে যে পোস্ট দিয়েছিল আনাস

রাবির দেয়ালে ‘গুপ্ত’ লিখে শিবিরকে নিষিদ্ধের দাবি ছাত্রদলের

বর্ণাঢ্য আয়োজনে প্রেসক্লাব পাবনার প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

ছাত্রলীগের ১৪ জন সদস্যকে গ্রেপ্তার

ফরিদগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, প্রবাস ফেরত স্বামী আটক