সময় টেলিভিশনের মিথ্যা সংবাদের প্রতিবাদে কিশোরগাড়ী ইউপি চেয়ারম্যানের নিন্দা

Post Image

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবু বকর সিদ্দিক সময় টেলিভিশনে প্রচারিত “গাছকাটা সংক্রান্ত” সংবাদকে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

মঙ্গলবার (৭ অক্টোবর) এক লিখিত বিবৃতিতে তিনি বলেন, একটি কুচক্রী মহল রাজনৈতিকভাবে তাকে হেয় করার ষড়যন্ত্রে এই সংবাদ প্রচার করিয়েছে। তিনি দাবি করেন, চলতি বছর তিনি উপজেলায় শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এবং সবসময় স্বচ্ছতা ও সততার সঙ্গে ইউনিয়নের উন্নয়ন কাজ করে যাচ্ছেন।

চেয়ারম্যান আবু বকর সিদ্দিক আরও বলেন, আমার চরিত্র হনন ও রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য পরিকল্পিতভাবে এ ধরনের বিভ্রান্তিকর সংবাদ প্রচার করা হয়েছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, পলাশবাড়ীর সচেতন জনগণ এসব মিথ্যা প্রচারণায় বিভ্রান্ত হবেন না। সত্য একদিন নিজেই প্রকাশ পাবে এবং মিথ্যার মুখোশ খুলে যাবে।

চেয়ারম্যান আবু বকর সিদ্দিক সময় টেলিভিশন কর্তৃপক্ষকে সংবাদ প্রচারের আগে তথ্য যাচাইয়ের আহ্বান জানান এবং জনগণকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করেন।


এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

দেনমোহর ছিল ২ লাখ, বিচ্ছেদে অর্ধকোটি টাকা নিলেন সার্জেন্ট সাবিহা

গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআইকে কুপিয়ে জখম

মাধবপুরে তাহেরীকে ঘিরে উত্তেজনা, মাহফিলে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা

জুলাই শহীদদের জীবনী ও তথ্য নিয়ে জামায়াতের নতুন অ্যাপ চালু

মাদক সেবনের ভিডিও করায় বিএনপি নেতার মামলা, কারাগারে ৪ সাংবাদিক

অতিরিক্ত জামাকাপড় জমিয়ে রাখার মানে নেই, অল্পতেই সুন্দরভাবে চলা যায়: উম্মে কুলসুম পপি

মুক্তি পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন

নিজের নেতাকর্মীদের দখলবাজি-চাঁদাবাজিতে ক্ষুব্ধ হুইপ নিজান

সর্বাধিক পঠিত

শিশু রামিসা হত্যার বিচার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

যুবলীগের ঝটিকা মিছিল, দায়িত্বে অবহেলার অভিযোগে ২৭ পুলিশ সদস্য প্রত্যাহার

চট্টগ্রাম-১১ আসনে জামায়াত প্রার্থীর সমর্থনে নারীদের বিশাল নির্বাচনী গণমিছিল

দিনাজপুর-৩ আসনে দাঁড়িপাল্লার সমর্থনে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনী মিছিল

মাদক সেবনের দায়ে ছাত্রদল নেতা বহিষ্কার

বাকৃবি শাখা ছাত্রশিবিরের নতুন সভাপতি মঈন, সেক্রেটারি তানভীর

চলমান সংকটের দায়ভার ও পরিণতি মোটেই সহজ হবে না

সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ ৩ দাবি ঘোষণা শিক্ষার্থীদের

২২৭৬ জনকে হত্যা ও গুমের অভিযোগ, তদন্ত চাইল বিএনপি

জেলের জালে রাজা ইলিশ, দাম ৯ হাজার টাকা