বিএনপি নেতার চাঁদাবাজিতে অতিষ্ট এলাকাবাসী, প্রতিবাদে মানববন্ধন

Post Image


মোংলার বুড়িরডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান বিশ্বাসের চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন ভুক্তভোগীসহ স্থানীয় কয়েকশ নারী-পুরুষ।


মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে উপজেলার বুড়িরডাঙ্গা ইউনিয়নের দিগরাজ রাজারে বিএনপি নেতা হাবিবের বিরুদ্ধে এ মানববন্ধনের আয়োজন করেন বুড়িরডাঙ্গা ইউনিয়নের সর্বস্তরের জনগণ।


মানববন্ধনে বক্তব্য রাখেন বুড়িরডাঙ্গা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি জুলফিকার আলী, উপজেলা যুবদল নেতা শেখ জিহাদুল ইসলাম মৃদুল, বুড়িরডাঙ্গা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি মনি পাটোয়ারী, উপজেলা মহিলা দলের প্রচার সম্পাদক নুর নাহার বেগম প্রমুখ।


এসময় বক্তারা বলেন, ‌হাবিব একজন চিহ্নিত চাঁদাবাজ। তিনি এখানকার ঘের ও জমি দখল করছেন। তেল পাম্প, হোটেল ও দোকানপাট থেকে প্রতিনিয়ত চাঁদা নিচ্ছেন। তাকে ৪৮ ঘণ্টার মধ্যে সভাপতির পদ থেকে বহিষ্কৃত করতে হবে। অন্যথায় আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।


উপজেলা বিএনপির সভাপতি আ. মান্নান হাওলাদার ও সাধারণ সম্পাদক আবু হোসেন পনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ও প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন, কোনোভাবেই চাঁদাবাজি, দখলবাজি, সন্ত্রাসী ও মাদক বরদাশত করা হবে না।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

ঝুট ব্যবসাকে কেন্দ্র করে সংঘর্ষে বিএনপির দুই গ্রুপ, আহত অন্তত ৬

বিএনপি নেতার চাঁদাবাজিতে অতিষ্ট এলাকাবাসী, প্রতিবাদে মানববন্ধন

বাবরকে বাংলাদেশ সিরিজে না রাখার কারণ জানালেন কোচ

সংসদ উপনেতা-স্পিকার পদে ৮, ডেপুটি স্পিকারে ৪ নাম আলোচনায়

বিএনপি নেতাকর্মীদের হামলায় আহত জামায়াত নেতার মৃত্যু

রাইড শেয়ার মোটরসাইকেলে প্রতিদিন সর্বোচ্চ ৫ লিটার তেল

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৭ নেতা আটক

ছাত্রদলের ১১৮৮ ইউনিয়ন-ওয়ার্ড কমিটি বিলুপ্ত ঘোষণা

সর্বাধিক পঠিত

২ দিন পর পশুর নদী থেকে প্রবাসী পর্যটকের লাশ উদ্ধার

প্রবাসী ভোটার নিবন্ধন ৪০ হাজার ছাড়ালো

সময় টেলিভিশনের মিথ্যা সংবাদের প্রতিবাদে কিশোরগাড়ী ইউপি চেয়ারম্যানের নিন্দা

মুক্তিযোদ্ধা, সাবেক মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর মৃত্যু

মিয়া গোলাম পরওয়ারের পেশা ব্যবসা, রয়েছে কোটি টাকার স্থাবর সম্পত্তি

মিছিলে অসুস্থ হয়ে বিএনপি নেতার মৃত্যু

জামায়াতকে হারিয়ে বিএনপির ভূমিধস বিজয়

নির্বাচনের সময় মোটরসাইকেল নিষিদ্ধ ৭২ ঘণ্টা, ভোটের দিন খোলা ব্যাংক

অস্ত্র ও ককটেলসহ দুই সন্ত্রাসী গ্রেফতার

চট্টগ্রাম-রাঙামাটি-খাগড়াছড়ি সড়ক অবরোধ