প্রবাসী ভোটার নিবন্ধন ৪০ হাজার ছাড়ালো

Post Image


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পোস্টাল ভোট বিডি অ্যাপে পূর্বএশিয়া, দক্ষিণ আমেরিকা ও আফ্রিকার দেশগুলোতে থাকা ৪০ হাজার ২০৫ জন প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন। এর মধ্যে পুরুষ ৩৪ হাজার ১১৬ জন ও নারী ৬ হাজার ৮৯ জন। নির্ধারিত সময় শেষে সংশ্লিষ্ট প্রবাসীদের ঠিকানায় ডাকযোগে ব্যালট পেপার পাঠাবে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (২৬ নভেম্বর) নির্বাচন কমিশনের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে। প্রবাসী বাংলাদেশি ভোটার ও দেশের তিন ধরনের ভোটারের জন্য গত মঙ্গলবার (১৮ নভেম্বর) ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ উদ্বোধন করা হয়।

এবার ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের জন্য শুধু নিবন্ধিত ভোটাররাই পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন। বিশ্বের বিভিন্ন অঞ্চলে প্রবাসী ভোটারদের জন্য নিবন্ধনের সময় নির্ধারণ করেছে ইসি। এর মধ্যে প্রথম পর্বে পূর্ব এশিয়া, দক্ষিণ আমেরিকা ও আফ্রিকা অঞ্চলের ৫২টি দেশে থাকা প্রবাসী বাংলাদেশিদের নিবন্ধনের সুযোগ দেওয়া হয়।

অ্যাপ চালুর পর বুধবার পর্যন্ত ৪০ হাজার ২০৫ জন নিবন্ধন করেছেন। তাদের মধ্যে পুরুষ ৩৪ হাজার ১১৬ জন এবং নারী ৬ হাজার ৮৯ জন। এরমধ্যে দক্ষিণ কোরিয়ায় ৮ হাজার ৬৭০ জন, যুক্তরাষ্ট্রে ৭ হাজার ৯৫৬ জন, কানাডায় ৪ হাজার ৭৮৫ জন, অস্ট্রেলিয়ায় ৩ হাজার ৯৪৩ জন, জাপানে ৫ হাজারর ৯৭৫ জন, দক্ষিণ আফ্রিকায় ৩ হাজার ৯০৫ জন, চীনে ১ হাজার ৬০৭ জন, মিশরে ৭৪৯ জন রয়েছে।

‘আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি–এসডিআই)’ প্রকল্পের টিম লিডার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সালীম আহমাদ খান জানান, উত্তর আমেরিকা ও ওশেনিয়া অঞ্চলের ভোটাররা নিবন্ধন শুরু করতে পারবেন। এছাড়া পূর্ব এশিয়া, দক্ষিণ আমেরিকা ও আফ্রিকা অঞ্চলের নিবন্ধন প্রক্রিয়া ২৮ নভেম্বর পর্যন্ত চলবে।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে তরুণীর অবস্থান

টিউমার সন্দেহে জানা গেল ৭ মাসের অন্তঃসত্ত্বা শিশু, নানা পলাতক

সুরা বাইয়্যিনাতে মানুষের জন্য যে শিক্ষা রয়েছে

নিষেধাজ্ঞার আগে চাঁদপুরের ঘাটে বেড়েছে ইলিশের দাম, বিক্রি হচ্ছে কেজি ৩ হাজারে

কুমিল্লায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫

সাংবাদিককে না পেয়ে ছেলেকে ধরে নিয়ে গেল পুলিশ

ছিনতাইকারী ধরতে গিয়ে প্রাণ দিলেন সিএমপি কনস্টেবল আল আমিন

শিক্ষক দিবসের ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’ স্লোগান, প্রধান শিক্ষক গ্রেপ্তার

সর্বাধিক পঠিত

শাপলা চত্বরে গণহত্যার বিচার দাবিতে শিবিরের মানববন্ধন

যারা গণভোট মানবেন না, তারা মুনাফেক : শিশির মনির

এসি রুমে বসে জনগণের সমস্যা বোঝা যায় না: সংসদে হাসনাত আবদুল্লাহ

ফুটপাত উচ্ছেদে অভিযানে বিএনপির দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া

সংখ্যালঘু নির্যাতন সহ্য করব না, প্রয়োজনে মন্ত্রিত্ব ছাড়ব: ধর্মমন্ত্রী

স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সারজিস

সিলেট সিমান্তে ১ কোটি ৯০ লাখ টাকার চোরাই মাল জব্দ

প্রেমে রাজি না হওয়ায় বিদ্যালয়ে ঢুকে স্কুলছাত্রীকে লাথি, ভাঙলো তিন দাঁত

যেসব এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে আজ