নিশ্চিত পরাজয় জেনেই শাকসু নির্বাচন স্থগিত করেছে একটি দল: অধ্যাপক ইউনুস আলী

Post Image

আমাদের দেশের একটি দল নিশ্চিত পরাজয় জেনে শাকসু নির্বাচন স্থগিত করার ষড়যন্ত্র করেছে বলে মন্তব্য করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মো: ইউনুস আলী। বুধবার (২১ জানুয়ারি) জেলা ছাত্রশিবির কর্তৃক আয়োজিত এক বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক ইউনুস আলী বলেন, “বিগত স্বৈরাচারী সরকার যখনই নির্বাচনে নিশ্চিত পরাজয় জেনেছে, তখনই তারা নির্বাচন বন্ধ করার চেষ্টা করেছে। একইভাবে আমাদের দেশের একটি দল, যারা কিনা একটা বিশ্ববিদ্যালয়েও জিততে পারেনি, তারা পরাজয়ের ভয়ে নির্বাচনকে স্থগিত করার জন্য ষড়যন্ত্র করছে।”

তিনি আরও বলেন, ইসলামী ছাত্রশিবিরের ছেলেরা অন্যান্য দলের ছেলেদের মতো বাজে কাজে লিপ্ত না হয়ে চরিত্র গঠনের মাধ্যমে জাতির নেতৃত্ব তৈরি করছে। এরই ধারাবাহিকতায় পরপর কয়েকটি বিশ্ববিদ্যালয়ে ছাত্রসংসদ নির্বাচনে সাধারণ শিক্ষার্থীরা তাদের সমর্থন জানিয়েছে। শাকসু নির্বাচনেও তারা বিপুল ভোটে বিজয়ী হবে বলে আমরা আশাবাদী।”

নির্বাচন স্থগিতাদেশ প্রত্যাহারের দাবি জানিয়ে তিনি বলেন, “ছাত্রদের নির্বাচনের সুযোগ দিতে হবে। ছাত্র প্রতিনিধি নির্বাচনের পথে কোনো প্রকার বাধা সৃষ্টি করা যাবেনা। এই সমস্ত স্বৈরাচারী আচরণ আর বরদাস্ত করা হবেনা। প্রয়োজনে জোরদার আন্দোলন গড়ে তুলে শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ভোটের অধিকার ফিরিয়ে আনা হবে ইনশাআল্লাহ।”

ছাত্র শিবিরের জেলা সভাপতি জাহিদ হাসানের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন—জেলা জামায়াতের আমীর অধ্যাপক ড. মীর নুরুল ইসলাম, নাটোর-২ আসন নির্বাচন পরিচালক আতিকুল ইসলাম রাসেল, সহকারী আসন পরিচালক আলী আল মাসুদ মিলন, ছাত্রশিবিরের জেলা সেক্রেটারি আবু সাইদ রনি ও শহর শাখা সভাপতি সালাউদ্দিন আইয়্যুবিসহ শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

ডেঙ্গু প্রতিরোধ আমাদের সবার সামাজিক দায়িত্ব: জামায়াত এমপি

রাবিতে আহত সাংবাদিককে দেখতে গেলেন শিবিরের কেন্দ্রীয় সভাপতি

রাষ্ট্রপতি জন্য দোয়া ও মিলাদের মঞ্চে নৃত্যানুষ্ঠান, ভিডিও ভাইরাল

ভাড়ায় লোক এনে ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের তুমুল সংঘর্ষ

আপনাদের প্রশাসনিক ব্যর্থতার খেসারত কেন দেবে তরুণরা: সাদিক কায়েম

দাম বাড়লো এলপিজির

বারিধারায় গাড়িচাপায় নির্মাণশ্রমিক নিহত: ১৭ বছরের কিশোরের জামিন আবেদন নাকচ

১০০ জনে ৩৬ জন বেকার, শূণ্য পদ ৭৭ হাজার, অথচ তিন বছর ধরে বিজ্ঞপ্তি নেই এনটিআরসিএর

সর্বাধিক পঠিত

যারা গণভোট মানবেন না, তারা মুনাফেক : শিশির মনির

শাপলা চত্বরে গণহত্যার বিচার দাবিতে শিবিরের মানববন্ধন

ফুটপাত উচ্ছেদে অভিযানে বিএনপির দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া

নতুন মহাপরিচালকের জন্য শুভ কামনা

নুসরাতের মনোনয়নপত্র গ্রহণ করতে ইসিকে হাইকোর্টের নির্দেশ

শিক্ষামন্ত্রীকে ভাষা ঠিক করতে বললেন জুলাইযোদ্ধা মেহনাজ

স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

এসি রুমে বসে জনগণের সমস্যা বোঝা যায় না: সংসদে হাসনাত আবদুল্লাহ

সংখ্যালঘু নির্যাতন সহ্য করব না, প্রয়োজনে মন্ত্রিত্ব ছাড়ব: ধর্মমন্ত্রী

সিলেট সিমান্তে ১ কোটি ৯০ লাখ টাকার চোরাই মাল জব্দ