শ্রীমঙ্গলে খাল খননে উদ্ধার মুক্তিযুদ্ধের সময়কার মর্টার শেল

Post Image


শ্রীমঙ্গলে খাল খননের সময় ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকালীন সময়ের একটি অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে সেটি নিষ্ক্রিয় করে বাংলাদেশ পুলিশ–এর বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট।


ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক মো. আব্দুর রাজ্জাক জানান, রাত আটটার দিকে বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা মর্টার শেলটি নিষ্ক্রিয় করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময়কার অবিস্ফোরিত গোলাবারুদ।


এর আগে সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলার সিন্দুরখান ইউনিয়নের দুর্গানগর গ্রামের কৃষক শহিদ মিয়া ড্রেন (খাল) খননের সময় মাটির নিচে একটি লোহার মতো ধাতব বস্তু দেখতে পান। পরে সেটি বোমা, লাঞ্চার বা মাইন হতে পারে—এমন আশঙ্কা স্থানীয়দের মধ্যে ছড়িয়ে পড়ে।


খবর পেয়ে সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) ওয়াহিদুজ্জামান রাজু এবং শ্রীমঙ্গল থানার ওসি শেখ জহিরুল ইসলাম মুন্না ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে এলাকাটি নিরাপত্তার স্বার্থে ঘিরে রাখা হয়।


সহকারী পুলিশ সুপার ওয়াহিদুজ্জামান রাজু বলেন, ‘আমরা ঘটনা শুনার পর সেখানে পরিদর্শন করি। পরে সিলেট মেট্রোপলিটন পুলিশের বোম ডিসপোজাল ইউনিটের টিম পরীক্ষা নিরীক্ষা করে রাত আটটার সেটি নিষ্ক্রিয় করে।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

শ্রীমঙ্গলে খাল খননে উদ্ধার মুক্তিযুদ্ধের সময়কার মর্টার শেল

শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনে বাধা: রুমিন ফারহানার কর্মীদের বিরুদ্ধে পাল্টা মামলা

ভরসার মদতে এনসিপি-জামায়াতের নেতাকর্মীর বাড়িতে হামলা: আখতার হোসেন

ওসিকে হুমকি দেওয়া বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

কক্সবাজারে এমপি আলমগীর ফরিদের গাড়িবহরের চাপায় শিশুর মৃত্যু

কৃষকের মাঠ ভরা সরিষা কেটে নেওয়ার অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

সিরাজগঞ্জে ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত দ্বন্দ্ব, মসজিদে তালা

ছাত্রদল নেতার নেতৃত্বে হাসপাতালে হামলা-ভাঙচুর

সর্বাধিক পঠিত

১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি বন্ধের অনুরোধ জানালেন বিএনপির প্রার্থী

উপজেলা সেক্রেটারিসহ ইসলামী আন্দোলনের শতাধিক নেতাকর্মী যোগ দিলেন জামায়াতে

কিস্তি দিতে না পারায় গৃহবধূর আংটি-বদনা নিয়ে গেলো এনজিও

বাসররাতে মুখ ধোয়ার পর কনেকে চিনতে পারলেন না বর

মুফতি ফয়জুল করীমের আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

জামায়াত ক্ষমতায় গেলে সাঈদী হত্যার বিচার করা হবে : জামায়াত আমির

কমেছে স্বর্ণের দাম

মিয়া গোলাম পরওয়ারের পেশা ব্যবসা, রয়েছে কোটি টাকার স্থাবর সম্পত্তি

খুলনার আওয়ামী লীগ নেতা কাজী ফয়েজ মাহমুদ গ্রেফতার

ডেএসডির জনসভায় আসার পথে হামলা, গুলিবিদ্ধসহ আহত ১৫