উপজেলা সেক্রেটারিসহ ইসলামী আন্দোলনের শতাধিক নেতাকর্মী যোগ দিলেন জামায়াতে

Post Image


নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সেক্রেটারি হাফেজ জোনায়েদ আহমেদসহ শতাধিক নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন।


রোববার রাত ৮টায় মোহনগঞ্জ উপজেলা জামায়াতের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


যোগদানকারীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন ইসলামী আন্দোলনের উপজেলা প্রচার সম্পাদক হাফেজ ঈসমাইল, ৪ নম্বর মাঘান সিয়াধার ইউনিয়নের সভাপতি হাফেজ উসমান গণি, উপজেলা সদস্য পলাশ মিয়া, মিজানুর রহমান, হাফেজ মোহাম্মদ শিবলী, মো. আনোয়ার হোসেন, মো. সুলতান মিয়া, আবুল কাশেম, রবিউল ইসলাম, তামজিদ হোসেন, মোফাজ্জল হোসেন, আমিনুল ইসলাম, শিব্বির তালুকদার, তুহিন মিয়া, মো. আব্দুল্লাহ, আওলাদ হোসেনসহ আরও অনেকে।


নবাগত সদস্যদের ফুলের মালা দিয়ে বরণ করে নেন নেত্রকোনা জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক বদরুল আমীন এবং নেত্রকোনা-৪ আসনের জামায়াত মনোনীত ও এগারো দলীয় জোট সমর্থিত প্রার্থী আল হেলাল তালুকদার।


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোহনগঞ্জ উপজেলা জামায়াতের আমির কাজী মোফাজ্জল হোসেন সবুজ, উপজেলা নায়েবে আমির এটিএম হামিদ উল্লাহ তালুকদার, উপজেলা সেক্রেটারি জায়েদ হাসানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

রাজশাহীতে মসজিদে যাওয়ার সময় শ্রমিককে গুলি করে হত্যা

বিএনপির উদ্দেশে ফরহাদ: আওয়ামী লীগ ও ছাত্রলীগের চরিত্র কপি করবেন না

শাপলা কলিতে ভোট দেওয়ায় তিন সন্তানের জননীকে ধর্ষণের অভিযোগ

উজিরপুরে শিক্ষককে মারধর

চরফ্যাশনে সন্তানদের জিম্মি করে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণ

পাবনায় জামায়াত নেতাদের বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণ, নিহত ২

কুষ্টিয়ায় বিএনপির অভ্যন্তরীণ কোন্দলে দুই গ্রুপের উত্তেজনা, ধাওয়া-পাল্টা ধাওয়া

সর্বাধিক পঠিত

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

কারণ দর্শানোর নোটিশের জবাবে যা বললেন রুমিন ফারহানা

মিয়া গোলাম পরওয়ারের পেশা ব্যবসা, রয়েছে কোটি টাকার স্থাবর সম্পত্তি

জামায়াতকে হারিয়ে বিএনপির ভূমিধস বিজয়

কুষ্টিয়া জেলা জামায়াত আমিরের মৃত্যুতে ডা. শফিকুর রহমানের শোক

কিস্তি দিতে না পারায় গৃহবধূর আংটি-বদনা নিয়ে গেলো এনজিও

চাঁদে বরফ খুঁজতে উড়ন্ত রোবট পাঠাবে চীন

উপজেলা সেক্রেটারিসহ ইসলামী আন্দোলনের শতাধিক নেতাকর্মী যোগ দিলেন জামায়াতে

নির্বাহী ম্যাজিস্ট্রেটকে বৃদ্ধাঙ্গুলি দেখালেন রুমিন ফারহানা

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত