মুফতি ফয়জুল করীমের আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

Post Image
ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিমের (বরিশাল সদর- ৫) আসনে অবশেষে মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন জামায়াতের প্রার্থী মোয়াযযম হোসাইন হেলাল। মঙ্গলবার দুপুর ২টার দিকে বরিশাল জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে গিয়ে তিনি নিজের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। এ সময় বরিশাল জেলা ও মহানগর জামায়াতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র প্রত্যাহারের পর মুয়াযযম হোসাইন হেলাল বলেন, কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক চরমোনাই পীরের সম্মানে বৃহৎ স্বার্থে তিনি তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। ২৯ ডিসেম্বর বরিশাল বাসীকে নিয়ে আমরা মনোনয়নপত্র দাখিল করেছিলাম। ন্যায় ইনসাফ ভিত্তিক কল্যাণকর রাষ্ট্র গড়ার লক্ষে জামায়াতে ইসলাম কাজ করে যাচ্ছে। আমরা আস্তা, বিশ্বাস ও ভালোবাসার মধ্য দিয়ে দেশ গঠনের লক্ষে মুফতি ফয়জুল করিমকে সমর্থন দিয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছি।

এ সময় তিনি আগামী ১২ ফেব্রুয়ারীর নির্বাচনে জামায়াতে ইসলামের সকল নেতাকর্মীদের মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিমকে ভোট দেওয়ার আহবান জানান ।

তবে বরিশাল- ৬ বাকেরগঞ্জ আসন থেকে জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী তার মনোনয়ন প্রত্যাহার করবেন না বলেও জানান হেলাল। এ ক্ষেত্রে জামাতকে ইসলামী আন্দোলন ছাড় দিবেন কিনা তা ইসলামী আন্দোলন সিদ্ধান্তের বিষয় বলেও মন্তব্য করেন তিনি।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

ডেঙ্গু প্রতিরোধ আমাদের সবার সামাজিক দায়িত্ব: জামায়াত এমপি

রাবিতে আহত সাংবাদিককে দেখতে গেলেন শিবিরের কেন্দ্রীয় সভাপতি

রাষ্ট্রপতি জন্য দোয়া ও মিলাদের মঞ্চে নৃত্যানুষ্ঠান, ভিডিও ভাইরাল

ভাড়ায় লোক এনে ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের তুমুল সংঘর্ষ

আপনাদের প্রশাসনিক ব্যর্থতার খেসারত কেন দেবে তরুণরা: সাদিক কায়েম

দাম বাড়লো এলপিজির

বারিধারায় গাড়িচাপায় নির্মাণশ্রমিক নিহত: ১৭ বছরের কিশোরের জামিন আবেদন নাকচ

১০০ জনে ৩৬ জন বেকার, শূণ্য পদ ৭৭ হাজার, অথচ তিন বছর ধরে বিজ্ঞপ্তি নেই এনটিআরসিএর

সর্বাধিক পঠিত

যারা গণভোট মানবেন না, তারা মুনাফেক : শিশির মনির

শাপলা চত্বরে গণহত্যার বিচার দাবিতে শিবিরের মানববন্ধন

ফুটপাত উচ্ছেদে অভিযানে বিএনপির দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া

নতুন মহাপরিচালকের জন্য শুভ কামনা

নুসরাতের মনোনয়নপত্র গ্রহণ করতে ইসিকে হাইকোর্টের নির্দেশ

শিক্ষামন্ত্রীকে ভাষা ঠিক করতে বললেন জুলাইযোদ্ধা মেহনাজ

স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

এসি রুমে বসে জনগণের সমস্যা বোঝা যায় না: সংসদে হাসনাত আবদুল্লাহ

সংখ্যালঘু নির্যাতন সহ্য করব না, প্রয়োজনে মন্ত্রিত্ব ছাড়ব: ধর্মমন্ত্রী

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সারজিস