পিলখানায় সেনাহত্যার ‘প্রকৃত রহস্য’ উদ্ঘাটন দাবি জামায়াতের

Post Image

২০০৯ সালে পিলখানায় সেনাহত্যার ‘প্রকৃত রহস্য’ উদ্ঘাটন করে দোষীদের শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) গণমাধ্যমে এক বিবৃতিতে এ দাবি করেন।

বিবৃতিতে তিনি বলেন, সমঝোতার নির্বাচনের মাধ্যমে ক্ষমতা গ্রহণের পর আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় পরিকল্পিতভাবে ৫৭ জন চৌকস সেনা কর্মকর্তাসহ মোট ৭৪ জনকে মর্মান্তিকভাবে হত্যা করে। আমরা নিহতদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি ও তাদের রূহের মাগফিরাত কামনা করছি। সেই সাথে তাদের পরিবার ও আত্মীয়-স্বজনের প্রতি সমবেদনা জানাচ্ছি।

তিনি আরো বলেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকার ক্ষমতা পাকাপোক্ত করার জন্য দেশপ্রেমিক সেনাবাহিনীকে হত্যা করে মূলত দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলার ষড়যন্ত্র করে। স্বৈরাচারী আওয়ামী সরকার এই দুঃখজনক ও মর্মান্তিক ঘটনায় অনেক নিরীহ ব্যক্তিকে গ্রেফতার করে বিচারের নামে প্রহসনের আয়োজন করে। তাদেরকে বিভিন্ন মেয়াদে দণ্ড দিয়ে কারাগারে আটক রাখে। অনেকে নির্দোষ প্রমাণিত হলেও ফ্যাসিস্ট সরকারের ষড়যন্ত্রের কারণে তাদের মুক্তি মেলেনি।

২৪-এর আগস্টে ছাত্রজনতার গণঅভ্যুত্থানের মুখে স্বৈরাচারের পতন ঘটে। দেশ আজ স্বৈরাচারের কবল থেকে মুক্তিলাভ করেছে। নতুন সরকার গঠিত হয়েছে। জনগণ ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি সেনা হত্যার নির্মম ঘটনার প্রকৃত কারণ জানতে চায়। আমরা বর্তমান সরকারের নিকট দেশপ্রেমিক সকল সেনা হত্যার ‘প্রকৃত রহস্য’ উদ্ঘাটন করে দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছি।

যেসব নিরীহ-নিরপরাধ ব্যক্তি কারাগারে আটক আছেন তাদেরকে অবিলম্বে মুক্তি এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের পুনর্বাসনের জন্য সরকারের নিকট জোর দাবি জানাচ্ছি। এ উপলক্ষে সারাদেশে জামায়াতে ইসলামীর শাখা সংগঠনের পক্ষ থেকে আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজনের আহ্বান জানাচ্ছি।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

সালমান শাহ হত্যা মামলায় মহানগর আদালতেও জামিন পাননি ডন

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন : প্রথম চার ঘণ্টায় ভোট পড়েছে ৩৬ শতাংশ

প্রধান আসামি নাম বদলে রাখেন ‘সুজা বিশ্বাস’, ১৩ বছর পর গ্রেপ্তার

বৃষ্টির মাঝেও নজর কাড়ছে সনাতন ধর্মী নারীদের উপস্থিতি

দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

ন্যায়বিচারের ক্ষেত্রকে মানুষের ভরসার জায়গায় নিয়ে যেতে চাই : আইনমন্ত্রী

ভিডিওটি ছড়িয়েছি, কিন্তু ধারণ করেছি কিনা? হয়তো এ কারণেই আজ আমি বাহিনীতে নেই

সততা ও পেশাদারত্বে জনগণের আস্থা অর্জন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

সর্বাধিক পঠিত

বগুড়ায় স্বেচ্ছাসেবক দল নেতা ও তার ভাইকে কুপিয়ে জখম

এসএসসি পরীক্ষার ২য় দিনে অনুপস্থিত ২৬ হাজার শিক্ষার্থী

খাগড়াছড়িতে বজ্রপাতের আগুনে ২৩টি দোকান পুড়ে ছাই

ঢাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় চবিসাসের প্রতিবাদ

ধানমন্ডিতে জোড়া খুন: গৃহকর্মী সুরভী আক্তারের মৃত্যুদণ্ড

পিলখানায় সেনাহত্যার ‘প্রকৃত রহস্য’ উদ্ঘাটন দাবি জামায়াতের

ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

ঢাকা কাচ্চি ডাইন বিরিয়িানি হাউস’কে জরিমানা

নিজ এলাকায় হামলার শিকার হান্নান মাসউদ

হাম ও উপসর্গে আরও ৬ জনের মৃত্যু