খুলনার আওয়ামী লীগ নেতা কাজী ফয়েজ মাহমুদ গ্রেফতার

Post Image


খালিশপুর থানা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী ফয়েজ মাহমুদ

খুলনায় জুলাই গণঅভ্যুত্থানে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা, জমি দখল, চাঁদাবাজিসহ একাধিক ঘটনায় অভিযুক্ত আওয়ামী লীগ নেতা কাজী ফয়েজ মাহমুদকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৭ নভেম্বর) দিনগত রাতে রাজধানীর বসুন্ধরা থেকে তাকে গ্রেফতার করে খুলনা গোয়েন্দা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর গোয়েন্দা পুলিশের ওসি তৈমুর ইসলাম।

গ্রেফতার কাজী ফয়েজ মাহমুদ খালিশপুর থানা আওয়ামী লীগের সহ-সভাপতি।

পুলিশের একটি সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে রাজধানীর বসুন্ধরায় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার হয়। তার বিরুদ্ধে ছাত্র আন্দোলনে হামলা, মানুষের জমি দখল, চাঁদাবাজিসহ একাধিক অভিযোগ রয়েছে। ৫ আগস্টের পরও বিভিন্ন সময়ে তিনি আওয়ামী লীগের মিছিল করার চেষ্টাও করেছে। খালিশপুরে মাদক ব্যবসার বড় একটি সিন্ডিকেট তার নিয়ন্ত্রণে রয়েছে। আওয়ামী লীগের পালিয়ে থাকা ক্যাডারদের দিয়ে তিনি মাদক কারবারি পরিচালনা করছিল।

খুলনার লবণচরা থানার একটি অভিযোগ সূত্রে জানা যায়, মামুন হোসেন নামে একজন ব্যক্তির জমি ২০২৩ সালে তার পরিবারকে অস্ত্রের মুখে জিম্মি করে লিখে নিয়েছে কাজী ফয়েজের লোক জালাল উদ্দিন আহমেদ ও তার ভাই শফিক।

খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের ওসি তৈমুর ইসলাম বলেন, কাজী ফয়েজকে আমরা গত কয়েকদিন ধরে খুঁজছিলাম। গোয়েন্দা সংবাদ মারফত জানতে পারলাম তিনি ঢাকার বসুন্ধরায় অবস্থান করছে। এমন সংবাদ পেয়ে বসুন্ধরায় ভাড়া করা বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে খুলনার খালিশপুর থানায় নাশকতাসহ একাধিক অভিযোগ রয়েছে।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে তরুণীর অবস্থান

টিউমার সন্দেহে জানা গেল ৭ মাসের অন্তঃসত্ত্বা শিশু, নানা পলাতক

সুরা বাইয়্যিনাতে মানুষের জন্য যে শিক্ষা রয়েছে

নিষেধাজ্ঞার আগে চাঁদপুরের ঘাটে বেড়েছে ইলিশের দাম, বিক্রি হচ্ছে কেজি ৩ হাজারে

কুমিল্লায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫

সাংবাদিককে না পেয়ে ছেলেকে ধরে নিয়ে গেল পুলিশ

ছিনতাইকারী ধরতে গিয়ে প্রাণ দিলেন সিএমপি কনস্টেবল আল আমিন

শিক্ষক দিবসের ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’ স্লোগান, প্রধান শিক্ষক গ্রেপ্তার

সর্বাধিক পঠিত

ফুটপাত উচ্ছেদে অভিযানে বিএনপির দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া

যারা গণভোট মানবেন না, তারা মুনাফেক : শিশির মনির

এসি রুমে বসে জনগণের সমস্যা বোঝা যায় না: সংসদে হাসনাত আবদুল্লাহ

সংখ্যালঘু নির্যাতন সহ্য করব না, প্রয়োজনে মন্ত্রিত্ব ছাড়ব: ধর্মমন্ত্রী

স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সারজিস

সিলেট সিমান্তে ১ কোটি ৯০ লাখ টাকার চোরাই মাল জব্দ

প্রেমে রাজি না হওয়ায় বিদ্যালয়ে ঢুকে স্কুলছাত্রীকে লাথি, ভাঙলো তিন দাঁত

বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

যেসব এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে আজ