খালেদা জিয়াকে নিয়ে কটূক্তি, হেলেনা জাহাঙ্গীরকে গ্রেপ্তারের দাবি

Post Image

আবারও আলোচনায় বিতর্কিত ব্যবসায়ী ও চলচ্চিত্র প্রযোজক হেলেনা জাহাঙ্গীর। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে বিতর্কিত মন্তব্য করায় ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন শিল্পী সমিতির এই সদস্য। এমনকি হেলেনা জাহাঙ্গীরকে গ্রেপ্তারের দাবিও উঠেছে।

গণঅভ্যুত্থানের আগে এক টকশোতে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নিয়ে একটি বিতর্কিত মন্তব্য করেছিলেন হেলেনা জাহাঙ্গীর। ওই টকশোতে তিনি বলেছিলেন, ‘আপনাদের খালেদা জিয়া কখনো তাহাজ্জুদ নামাজ পড়ে? উনি তো রাতে মাদক সেবন করে ঘুমায়, এটা আমরা নিউজে পড়েছি।’

সময়ের ব্যবধানে তার সেই মন্তব্য আবারও নতুন করে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার জন্ম দিয়েছে। সম্প্রতি এক বিনোদন সাংবাদিক ওই ভিডিও নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করে লিখেছেন, ‘কোনো এক টকশোতে খালেদা জিয়াকে নিয়ে চরম অপমানজনক মন্তব্য করার পরও হেলেনা জাহাঙ্গীর এখনো প্রকাশ্যে ঘুরে বেড়ায়! সিনেমা প্রযোজনা করে! মিডিয়ায় স্টেটমেন্ট দেয়! দিনকয়েক আগে ‘গোয়ার’ নামে একটি সিনেমা মুক্তি পেয়েছে, প্রডিউস করেছে এই হেলেনা জাহাঙ্গীর। আওয়ামী ফ্যাসিবাদীদের আমলে তার অবৈধভাবে অর্জিত সম্পদের কথা নাইবা বললাম। কিন্তু খালেদা জিয়াকে প্রকাশ্যে গালাগাল করলেও বিএনপির কারো তাতে আপত্তি নেই? থাকলে কি সে এখনো বাইরে ঘুরে বেড়াত?

তিনি আরও লিখেন, ‘যদিও অন্য মামলায় কিছুদিন জেল খেটেছেন, কিন্তু খালেদা জিয়াকে অপমান করার জন্য তাকে কোনো মূল্য দিতে হয়নি। মনে হয় বিএনপির নেতা-কর্মীদের কাছে এটা এমন— ‘আল্লাহ বাঁচাইছে, আমার বাপকে জুতাপেটা দিছে, আমাকে তো কিছু করেনি।’

নাম প্রকাশে অনিচ্ছুক জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) এক নেতা বলেন, হেলেনা জাহাঙ্গীর ম্যাডামকে নিয়ে খুবই আপত্তিকর কথা বলেছেন, যা ক্ষমার অযোগ্য। এমন কথা বলেও তিনি প্রকাশ্যে ঘুরছেন এবং এফডিসিতে নিয়মিত যাতায়াত করছেন। নামমাত্র একটি সিনেমা করে স্বৈরাচারের দোসর চিত্রনায়িকা নিপুণের মাধ্যমে সদস্য হয়ে নির্বাচন করেছে। ম্যাডামকে নিয়ে কটূক্তি করায় তাকে গ্রেপ্তারের দাবি জানাই।

উল্লেখ্য, আওয়ামী লীগের মহিলাবিষয়ক উপকমিটির সদস্য ছিলেন হেলেনা জাহাঙ্গীর। কুমিল্লা জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ছিলেন তিনি।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে তরুণীর অবস্থান

টিউমার সন্দেহে জানা গেল ৭ মাসের অন্তঃসত্ত্বা শিশু, নানা পলাতক

সুরা বাইয়্যিনাতে মানুষের জন্য যে শিক্ষা রয়েছে

নিষেধাজ্ঞার আগে চাঁদপুরের ঘাটে বেড়েছে ইলিশের দাম, বিক্রি হচ্ছে কেজি ৩ হাজারে

কুমিল্লায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫

সাংবাদিককে না পেয়ে ছেলেকে ধরে নিয়ে গেল পুলিশ

ছিনতাইকারী ধরতে গিয়ে প্রাণ দিলেন সিএমপি কনস্টেবল আল আমিন

শিক্ষক দিবসের ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’ স্লোগান, প্রধান শিক্ষক গ্রেপ্তার

সর্বাধিক পঠিত

ফুটপাত উচ্ছেদে অভিযানে বিএনপির দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া

যারা গণভোট মানবেন না, তারা মুনাফেক : শিশির মনির

এসি রুমে বসে জনগণের সমস্যা বোঝা যায় না: সংসদে হাসনাত আবদুল্লাহ

সংখ্যালঘু নির্যাতন সহ্য করব না, প্রয়োজনে মন্ত্রিত্ব ছাড়ব: ধর্মমন্ত্রী

স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সারজিস

সিলেট সিমান্তে ১ কোটি ৯০ লাখ টাকার চোরাই মাল জব্দ

প্রেমে রাজি না হওয়ায় বিদ্যালয়ে ঢুকে স্কুলছাত্রীকে লাথি, ভাঙলো তিন দাঁত

বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

যেসব এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে আজ