‘কনে বদল’ অভিযোগে বিয়ে গড়াল আদালতে

বাসররাতে মুখ ধোয়ার পর কনেকে চিনতে পারলেন না বর

Post Image

বিয়ের আয়োজন, স্বপ্ন আর নতুন জীবনের শুরু—সবকিছুই চলছিল স্বাভাবিকভাবে। কিন্তু বাসররাতেই ঘটে যায় নাটকীয় ঘটনা। কনে মুখ ধোয়ার পর বর অভিযোগ করেন, যাকে বিয়ের আগে দেখানো হয়েছিল, বাসরঘরে থাকা নববধূ সেই নারী নন। এই অভিযোগকে কেন্দ্র করেই মুহূর্তের মধ্যে বিয়ের আনন্দ রূপ নেয় সন্দেহ, উত্তেজনা ও আইনি জটিলতায়।

ঘটনাটি ঘটেছে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ভান্ডার এলাকায়। ‘কনে বদল’-এর এই অভিযোগ এখন জেলাজুড়ে আলোচনার কেন্দ্রে। বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিষয়টি গড়ায় আদালত পর্যন্ত, শেষ পর্যন্ত কারাগারেও যেতে হয় বরকে।

বিয়ের পরপরই অভিযোগ

জানা যায়, গত বছরের ১ আগস্ট রাণীশংকৈল উপজেলার ভান্ডার এলাকার জিয়ারুল হকের মেজো মেয়ের সঙ্গে একই জেলার পীরগঞ্জ উপজেলার চন্ডিপুর এলাকার মৃত ইব্রাহীমের ছেলে রায়হান কবিরের বিয়ে হয়। বিয়ের রাতেই বর ও তার পরিবার অভিযোগ তোলে—বাসররাতে কনে বদল করা হয়েছে।

বিষয়টি মীমাংসার জন্য একাধিকবার দুই পক্ষ আলোচনায় বসলেও কোনো সমাধান হয়নি। পরে গত বছরের ২৭ আগস্ট কনের বাবা জিয়ারুল হক বাদী হয়ে রায়হান কবির ও তার দুলাভাই মানিক হাসানের বিরুদ্ধে ঠাকুরগাঁও আদালতে মামলা করেন। এর পাল্টা হিসেবে ২ সেপ্টেম্বর রায়হান কবির কনের বাবা জিয়ারুল হক ও ঘটক মোতালেবের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

উভয় মামলার প্রেক্ষিতে সোমবার (১৯ জানুয়ারি) আদালত রায়হান কবিরের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

বরপক্ষের বক্তব্য

বর রায়হান কবিরের মামা বাদল সাংবাদিকদের জানান, ঘটক মোতালেবের মাধ্যমে রায়হানের জন্য পাত্রী খোঁজা হচ্ছিল। জুলাইয়ের শেষের দিকে রাণীশংকৈলের শিবদিঘী এলাকার একটি চায়ের দোকানে একটি মেয়েকে দেখান ঘটক। মেয়েটিকে পছন্দ হওয়ায় বিয়ের প্রস্তাবে সম্মতি দেওয়া হয়।

তিনি বলেন, মেয়েপক্ষ নতুন করে মেয়ে না দেখিয়ে দ্রুত বিয়ে সম্পন্ন করার অনুরোধ জানায়। রায়হানের দুলাভাই মালয়েশিয়া প্রবাসী হওয়ায় দ্রুত বিয়ে সম্পন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়। ১ আগস্ট রাত ১১টায় দুটি মাইক্রোবাসে করে বরযাত্রীরা মেয়ের বাড়িতে যান। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে ভোর ৪টার দিকে তারা বাড়ি ফেরেন।


বাদলের অভিযোগ, অতিরিক্ত মেকআপের কারণে বিয়ের রাতে কনে বদলের বিষয়টি বোঝা যায়নি। তবে বাসররাতে কনে মুখ ধোয়ার পর রায়হান বুঝতে পারেন, তিনি যাকে বিয়ে করেছেন, তিনি আগে দেখানো সেই মেয়ে নন। পরে ২ আগস্ট কনেকে তার বাবার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। বরপক্ষের দাবি, ঘটক ও কনের বাবা পরিকল্পিতভাবে তাদের সঙ্গে প্রতারণা করেছেন।


কনের বাবার পাল্টা অভিযোগ


অভিযোগ অস্বীকার করে কনের বাবা জিয়ারুল হক বলেন, তার কোনো ছেলে সন্তান নেই এবং তিন মেয়ের মধ্যে মেজো মেয়েকেই বিয়ে দেওয়া হয়েছে। ছেলেপক্ষ তার বাড়িতে এসে মেয়েকে দেখে গেছে এবং বিয়ের অনুষ্ঠানে প্রায় ৭০ জন বরযাত্রী উপস্থিত ছিলেন। এমন পরিস্থিতিতে কনে বদলের অভিযোগ অযৌক্তিক বলে দাবি করেন তিনি।


তিনি আরও বলেন, বিয়ের আগে কোনো যৌতুকের কথা হয়নি। তবে বিয়ের পরদিনই ছেলেপক্ষ ১০ লাখ টাকা যৌতুক দাবি করে। তিনি জমি বিক্রি করে টাকা দেওয়ার কথাও বলেছিলেন, কিন্তু সময় দিতে না চাওয়ায় এখন তাকে হেয় করতে মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে।


ঘটকের বক্তব্য


ঘটক মোতালেব বলেন, তিনি অন্য কোনো মেয়ে দেখাননি। মেয়েটি দেখানো হয়েছিল কনের বাবার বাড়িতেই। বিয়ের পর ঘটে যাওয়া বিষয়ে তিনি কিছু জানেন না বলে দাবি করেন।


আইনজীবীর মন্তব্য



ঠাকুরগাঁও আইনজীবী সমিতির সভাপতি ও ছেলেপক্ষের আইনজীবী অ্যাডভোকেট জয়নাল আবেদিন বলেন, ছেলেপক্ষের অভিযোগ—মেয়েপক্ষ ও ঘটক মিলে কনে বদলের মাধ্যমে প্রতারণা করেছে। প্রথম দিকে মীমাংসার শর্তে জামিন দেওয়া হলেও সমাধান না হওয়ায় বিষয়টি এখন পুরোপুরি বিচারাধীন।


জেলাজুড়ে চাঞ্চল্য


এই ঘটনাকে কেন্দ্র করে ঠাকুরগাঁও জেলাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রকৃত সত্য উদঘাটনে আদালতের রায়ের অপেক্ষায় রয়েছে সাধারণ মানুষ।

চট্টগ্রামের বাকলিয়া এক্সেস রোডের আলোচিত সাজ্জাদ হত্যা মামলার এজাহারনামীয় আসামি মো. বাদশা প্রকাশ ওরফে পিচ্চি বাদশাকে গ্রেপ্তার করা হয়েছে।


সোমবার (১৯ জানুয়ারি) বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সোলাইমান এ তথ্য নিশ্চিত করেন।


এর আগে, রোববার (১৮ জানুয়ারি) রাত সাড়ে ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত বাকলিয়া থানাধীন বলিরহাট কুত্তাপাড়া থেকে মো. বাদশা প্রকাশ ওরফে পিচ্চি বাদশাকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন—শাহরিয়ার ইমন (২৫), মো. মারুফ (২৫) ও মো. আকাশ (২২)।


জানা গেছে, ছোট বাদশা পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। সাজ্জাদ হত্যা মামলায় সে ২৯৩ নম্বর আসামি। তার বিরুদ্ধে বাকলিয়া থানায় দুটি দস্যুতা মামলাসহ মোট ১০টি নিয়মিত মামলা রয়েছে।


গত ২৮ অক্টোবর রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে বাকলিয়া থানাধীন এক্সেস রোড সংলগ্ন মদিনা আবাসিক এলাকার সামনে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্যানার টানানো এবং স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে এই সংঘর্ষ হয়। সংঘর্ষ চলাকালে এক পক্ষ অপর পক্ষের ওপর গুলি চালালে মো. সাজ্জাদ (২২) গুলিবিদ্ধ হন। এছাড়াও পারভেজ (২০), সাজ্জাদ (৩০), মো. শরীফ (২৯), রিফাত (২৫), ইউসুফ (৩০), জিসান (২২), জুয়েল (২৫), একরাম (২৩), ইব্রাহিম (২৩), শুক্কুর (২৫), ওবাইদুল (৩০), সাব্বির (২২), ফারুক (২৮) এবং ফয়সালসহ (২০) আরও ১৪ জন আহত হন।


গুলিবিদ্ধ সাজ্জাদ ঘটনাস্থলেই গুরুতর আহত হন এবং পরবর্তীতে চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই ঘটনায় নিহত সাজ্জাদের বাবা মো. আলম বাদী হয়ে বাকলিয়া থানায় ১৭ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় ৩৫-৪০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে।


এ মামলায় সবুজ ইসলাম মিরাজ (২৪), মো. সাইদুল ইসলাম (২০), এমরান হোসেন সাগর (৩০), জিহান (২২), মো. তামজিদুল ইসলাম ওরফে সাজু (৪৭), মো. আরাফাত (২২) এবং তদন্তে প্রাপ্ত আসামি মো. ওসমান (২৮) ও দিদারুল আলম রাসেলকে গ্রেপ্তার রয়েছেন। উদ্ধার করা হয়েছে হত্যাকাণ্ডে ব্যবহৃত স্পেনের তৈরি একটি বিদেশি পিস্তল, একটি গুলি ও একটি গুলির খোসা।


এ বিষয়ে বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, মো. বাদশা চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। তিনি এক্সেস রোডের আলোচিত সাজ্জাদ হত্যা মামলার এজাহারনামীয় আসামি। এ ছাড়াও গ্রেপ্তারকৃত চার আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

চট্টগ্রামে ব্যবসায়ীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, গ্রেপ্তার ১

প্যারোলে মুক্তিতে মায়ের জানাজায় আলোচিত সেই রানা প্লাজার মালিক সোহেল

ঝালকাঠিতে ৬৫ পিস ইয়াবাসহ সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার

ভাষা শহীদদের জন্য বায়তুল মোকাররম কোরআন খতম ও বিশেষ দোয়া

সরকারি দল ক্ষমতায় এসেই জুলাই সনদকে অবজ্ঞা করেছেন

যশোরে আ. লীগ কার্যালয় খুললো নিষিদ্ধ ছাত্রলীগ

পরীক্ষায় নকলে বাধা দেওয়ায় সহকারী অধ্যাপককে মারধর

প্রধান বিরোধী দল জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি

সর্বাধিক পঠিত

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি বন্ধের অনুরোধ জানালেন বিএনপির প্রার্থী

কিস্তি দিতে না পারায় গৃহবধূর আংটি-বদনা নিয়ে গেলো এনজিও

জামায়াত ক্ষমতায় গেলে সাঈদী হত্যার বিচার করা হবে : জামায়াত আমির

উপজেলা সেক্রেটারিসহ ইসলামী আন্দোলনের শতাধিক নেতাকর্মী যোগ দিলেন জামায়াতে

বাসররাতে মুখ ধোয়ার পর কনেকে চিনতে পারলেন না বর

মিয়া গোলাম পরওয়ারের পেশা ব্যবসা, রয়েছে কোটি টাকার স্থাবর সম্পত্তি

কমেছে স্বর্ণের দাম

খুলনার আওয়ামী লীগ নেতা কাজী ফয়েজ মাহমুদ গ্রেফতার

জামায়াতকে হারিয়ে বিএনপির ভূমিধস বিজয়