৩০০ ফিট সমাবেশস্থল থেকে ১৪৮ টন বর্জ্য অপসারণ করেছে ডিএনসিসি

Post Image

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) গতকাল বৃহস্পতিবার রাজধানীর ৩০০ ফিট এলাকায় অনুষ্ঠিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত সংবর্ধনাস্থল থেকে মোট ১৪৮ টন বর্জ্য অপসারণ করা হয়েছে।

গতকাল রাতে ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ সকাল থেকে দ্রুততার সাথে ৩০০ ফিটের বর্জ্য অপসারণ করার নির্দেশনা প্রদান করেন। নির্দেশনা অনুযায়ী আজ শুক্রবার সকাল থেকে ডিএনসিসির উদ্যোগে সমাবেশস্থলে সৃষ্ট বর্জ্য অপসারণের লক্ষে একটি বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। এ কার্যক্রমে ডিএনসিসির ৩৫০ জন পরিচ্ছন্নতাকর্মী অংশগ্রহণ করেন।

পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে ২০টি ট্রাকের মাধ্যমে মোট ১৪৮টি ট্রিপে সংগৃহীত বর্জ্য রাজধানীর আমিনবাজার ল্যান্ডফিলে নিরাপদভাবে ডাম্পিং করা হয়। দুপুরের মধ্যেই পুরো সমাবেশস্থল পরিষ্কার করে জনসাধারণের চলাচলের উপযোগী করে তোলা হয়।

পরিচ্ছন্নতা কার্যক্রম চলাকালে সকাল ১০টা থেকে বিএনপির স্থানীয় কিছু নেতাকর্মী স্বেচ্ছায় ডিএনসিসির পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে পরিচ্ছন্নতা কাজে সহযোগিতা করেন।

ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণকারী সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, সকাল থেকে এই শীতের মধ্যে আমাদের পরিচ্ছন্নতাকর্মীরা এবং বিএনপির যেসব নেতাকর্মী পরিচ্ছন্নতা কাজে অংশ নিয়েছেন, তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। সকলের সম্মিলিত অংশগ্রহণে আমরা এই শহরকে পরিচ্ছন্ন রাখতে পারবো।

প্রশাসক আরও বলেন, যেকোনো উৎসব বা বড় জনসমাগমের পর নগর প্রশাসনের সঙ্গে সাধারণ মানুষ ও রাজনৈতিক কর্মীরা যদি শহর পরিচ্ছন্নতার কাজে যুক্ত হন, তাহলে আমাদের শহরকে আরও বাসযোগ্য করে গড়ে তোলা এবং নাগরিক সেবা প্রদান অনেক সহজ হবে।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

ভেড়ামারায় বিএনপি অফিসে ককটেল বিষ্ফোরণ, গুলিবিদ্ধ চা দোকানি

জামিনে মুক্ত মেয়ের ধর্ষণকারী, বিচার দাবিতে মায়ের সংবাদ সম্মেলন

শিবগঞ্জে বাড়িতে ককটেল ফুটিয়ে হামলা, ১৬ জনের বিরুদ্ধে মামলা

আকস্মিক হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ১৬ ডাক্তারের মধ্যে উপস্থিত ৮

বাঁশ বাগানে পানির ট্যাংকিতে ১০ হাজার লিটার ডিজেল

বাড়িতে বাদ্যযন্ত্র বাজলে বিয়ে পড়াতে যাবেন না ইমাম

দুই আসনের উপনির্বাচন : ১৬ মার্চ থেকে শুরু প্রচারণা

উত্তরা পূর্ব থানা জামায়াতের বদর দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

সর্বাধিক পঠিত

শিশু সাজিদের মৃত্যু : ৫ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে লিগ্যাল নোটিশ

ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে সারা দেশে বিএনপির কর্মসূচি ঘোষণা

শতাধিক হিন্দু ধর্মাবলম্বীর জামায়াতে যোগদান

ঢাকা জেলা দক্ষিণ শাখা শিবিরের 'নিপীড়নবিরোধী' দিবস পালন

প্রবাসী ভোটার নিবন্ধন ৪০ হাজার ছাড়ালো

৩০০ ফিট সমাবেশস্থল থেকে ১৪৮ টন বর্জ্য অপসারণ করেছে ডিএনসিসি

মিয়া গোলাম পরওয়ারের পেশা ব্যবসা, রয়েছে কোটি টাকার স্থাবর সম্পত্তি

কুমিল্লায় র‍্যাবের অভিযানে পুলিশের লুট হওয়া অস্ত্র উদ্ধার

জামায়াতকে হারিয়ে বিএনপির ভূমিধস বিজয়

নিশ্চিত পরাজয় জেনেই শাকসু নির্বাচন স্থগিত করেছে একটি দল: অধ্যাপক ইউনুস আলী