জামিনে মুক্ত মেয়ের ধর্ষণকারী, বিচার দাবিতে মায়ের সংবাদ সম্মেলন

Post Image


হবিগঞ্জ শহরের ঘোষপাড়া এলাকায় এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার আসামি জামিনে মুক্ত হওয়ায় বিচার ও পরিবারের নিরাপত্তা দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীর মা।


শনিবার (৭ মার্চ) দুপুরে হবিগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগীর মা নিত্য রাণী দেব। তিনি জানান, তারা হবিগঞ্জ শহরের ঘোষপাড়া এলাকার বাসিন্দা। তিনি একটি শিক্ষা প্রতিষ্ঠানে চতুর্থ শ্রেণির কর্মচারী হিসেবে কর্মরত।


লিখিত বক্তব্যে তিনি বলেন, তার স্বামী দীর্ঘদিন ধরে অসুস্থ থাকায় পরিবারের পুরো দায়িত্ব তার ওপরই রয়েছে। এমন পরিস্থিতিতে তার প্রতিবন্ধী মেয়ের ওপর সংঘটিত ঘটনার বিচার পাওয়ার জন্য তিনি প্রশাসনের সহযোগিতা চান।


তিনি অভিযোগ করেন, মামলার অভিযুক্ত ব্যক্তি ইতোমধ্যে জামিনে মুক্ত হয়েছেন। এতে তাদের পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে বলেও উল্লেখ করেন তিনি।


সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, তার মেয়ে একজন বোবা ও প্রতিবন্ধী কিশোরী। গত বছরের ১৩ নভেম্বর বিকেলে তাদের প্রতিবেশী রণদীর গোপ (৪৫) কৌশলে মেয়েকে তার বাসার তৃতীয় তলায় নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। ঘটনার সময় মেয়েটি কথা বলতে না পারলেও পরে ইশারার মাধ্যমে বিষয়টি পরিবারের সদস্যদের জানায়।


তিনি জানান, ঘটনার পরদিন মেয়েকে হবিগঞ্জ সদর আধুনিক জেলা হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করানো হয় এবং সেখানে তার বক্তব্য রেকর্ড করা হয়। পরে অভিযুক্ত রণদীর গোপকে আসামি করে হবিগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়।


মামলার পর প্রথমদিকে অভিযুক্তকে গ্রেফতারে নানা টালবাহানা করা হলেও গণমাধ্যমে সংবাদ প্রকাশ এবং পরিবারের বারবার অনুরোধের পর পুলিশ তাকে গ্রেফতার করে বলে তিনি দাবি করেন।


তবে সম্প্রতি অভিযুক্ত জামিনে মুক্তি পাওয়ার পর থেকে তারা চরম আতঙ্ক ও অনিরাপত্তার মধ্যে দিন কাটাচ্ছেন বলে জানান ভুক্তভোগীর মা। তিনি অভিযোগ করেন, জামিনে বের হয়ে অভিযুক্ত ও তার লোকজন মামলা তুলে নেওয়ার জন্য বিভিন্নভাবে চাপ সৃষ্টি করছে এবং ভয়ভীতি দেখাচ্ছে। এমনকি তাকে উল্টো ফাঁসিয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে।


সংবাদ সম্মেলনে তিনি প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও বিচার বিভাগের কাছে তিনটি দাবি জানান। দাবিগুলো হলো


১. তার মেয়ের উপর সংঘটিত ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা। ২. অভিযুক্ত পক্ষের ভয়ভীতি ও চাপ বন্ধ করে তাদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা। ৩. ঘটনার মেডিক্যাল রিপোর্টসহ সব বিষয় সঠিকভাবে তদন্ত করে সত্য উদঘাটন করা।


এ সময় তিনি দেশের সচেতন সাংবাদিক সমাজ ও মানবাধিকার কর্মীদের প্রতি অনুরোধ জানান, যেন বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয় এবং একজন অসহায় মা তার প্রতিবন্ধী মেয়ের জন্য ন্যায়বিচার পান।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

জামিনে মুক্ত মেয়ের ধর্ষণকারী, বিচার দাবিতে মায়ের সংবাদ সম্মেলন

শিবগঞ্জে বাড়িতে ককটেল ফুটিয়ে হামলা, ১৬ জনের বিরুদ্ধে মামলা

আকস্মিক হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ১৬ ডাক্তারের মধ্যে উপস্থিত ৮

বাঁশ বাগানে পানির ট্যাংকিতে ১০ হাজার লিটার ডিজেল

বাড়িতে বাদ্যযন্ত্র বাজলে বিয়ে পড়াতে যাবেন না ইমাম

দুই আসনের উপনির্বাচন : ১৬ মার্চ থেকে শুরু প্রচারণা

উত্তরা পূর্ব থানা জামায়াতের বদর দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

ব্যবসায়ীর টাকা ছিনতাই, কারাগারে বিএনপি নেতা

সর্বাধিক পঠিত

করোনার নতুন ঢেউ দেশে, জুনে ২২ জনের মৃত্যু

শিশু সাজিদের মৃত্যু : ৫ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে লিগ্যাল নোটিশ

চরফ্যাশনে সন্তানদের জিম্মি করে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণ

শতাধিক হিন্দু ধর্মাবলম্বীর জামায়াতে যোগদান

ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে সারা দেশে বিএনপির কর্মসূচি ঘোষণা

ঢাকা জেলা দক্ষিণ শাখা শিবিরের 'নিপীড়নবিরোধী' দিবস পালন

প্রবাসী ভোটার নিবন্ধন ৪০ হাজার ছাড়ালো

মিয়া গোলাম পরওয়ারের পেশা ব্যবসা, রয়েছে কোটি টাকার স্থাবর সম্পত্তি

জামায়াতকে হারিয়ে বিএনপির ভূমিধস বিজয়

নিশ্চিত পরাজয় জেনেই শাকসু নির্বাচন স্থগিত করেছে একটি দল: অধ্যাপক ইউনুস আলী