ঢাকা জেলা দক্ষিণ শাখা শিবিরের 'নিপীড়নবিরোধী' দিবস পালন

Post Image

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তড়িৎ প্রকৌশল বিভাগের মেধাবী শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদের ৬ষ্ঠ শাহাদতবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ‘নিপীড়নবিরোধী দিবস’ পালনের উপলক্ষে  আলোচনা সভা  ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা জেলা দক্ষিণ শাখা।


৭ অক্টোবর (মঙ্গলবার) বিকেলে জেলার শহীদ আব্দুল মালেক মিলনায়তনে ঢাকা জেলা দক্ষিণ শাখার ক্রিয়া সম্পাদক রাকিব শেখ এর সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা দক্ষিণ শাখার সভাপতি মাহবুব আলম সিয়াম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাখা সেক্রেটারি আবু ফাত্তাহ মোহাম্মদ তূর্য, বায়তুলমাল সম্পাদক ইব্রাহীম মাহমুদ সহ জেলা শাখার নেতৃবৃন্দ।


প্রধান অতিথি বক্তব্যে ঢাকা জেলা দক্ষিণ শিবিরের সভাপতি মাহবুব আলম সিয়াম বলেন, ২০১৯ সালের ৭ অক্টোবর বুয়েট ছাত্র আবরার ফাহাদকে ছাত্রশিবির সন্দেহে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সন্ত্রাসীরা নির্মমভাবে পিটিয়ে হত্যা করে। শহীদ আবরারের একমাত্র অপরাধ ছিল সত্য কথা বলা এবং আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান নেওয়া। তারা দিনটিকে 'নিপীড়নবিরোধী দিবস' হিসেবে ঘোষণা করার দাবি জানান।


এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

দেনমোহর ছিল ২ লাখ, বিচ্ছেদে অর্ধকোটি টাকা নিলেন সার্জেন্ট সাবিহা

গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআইকে কুপিয়ে জখম

মাধবপুরে তাহেরীকে ঘিরে উত্তেজনা, মাহফিলে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা

জুলাই শহীদদের জীবনী ও তথ্য নিয়ে জামায়াতের নতুন অ্যাপ চালু

মাদক সেবনের ভিডিও করায় বিএনপি নেতার মামলা, কারাগারে ৪ সাংবাদিক

অতিরিক্ত জামাকাপড় জমিয়ে রাখার মানে নেই, অল্পতেই সুন্দরভাবে চলা যায়: উম্মে কুলসুম পপি

মুক্তি পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন

নিজের নেতাকর্মীদের দখলবাজি-চাঁদাবাজিতে ক্ষুব্ধ হুইপ নিজান

সর্বাধিক পঠিত

যুবলীগের ঝটিকা মিছিল, দায়িত্বে অবহেলার অভিযোগে ২৭ পুলিশ সদস্য প্রত্যাহার

শিশু রামিসা হত্যার বিচার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

চট্টগ্রাম-১১ আসনে জামায়াত প্রার্থীর সমর্থনে নারীদের বিশাল নির্বাচনী গণমিছিল

দিনাজপুর-৩ আসনে দাঁড়িপাল্লার সমর্থনে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনী মিছিল

মাদক সেবনের দায়ে ছাত্রদল নেতা বহিষ্কার

সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ ৩ দাবি ঘোষণা শিক্ষার্থীদের

চলমান সংকটের দায়ভার ও পরিণতি মোটেই সহজ হবে না

বাকৃবি শাখা ছাত্রশিবিরের নতুন সভাপতি মঈন, সেক্রেটারি তানভীর

জেলের জালে রাজা ইলিশ, দাম ৯ হাজার টাকা

২২৭৬ জনকে হত্যা ও গুমের অভিযোগ, তদন্ত চাইল বিএনপি