বাড়িতে বাদ্যযন্ত্র বাজলে বিয়ে পড়াতে যাবেন না ইমাম

Post Image

বাড়িতে বাদ্যযন্ত্র কিংবা গান বাজানো হলে বিয়ে পড়াতে যাবেন না ইমাম। এমনকি ওই বাড়ির মৃত্যুর খবর দেওয়া যাবে না মসজিদের মাইকে। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার তেররশিয়া পোড়াগ্রাম এলাকায় গত দুই মাস ধরে স্থানীয় ‘সমাজ রক্ষা কমিটি’র উদ্যোগে কার্যকর করা হয়েছে এমন নিয়ম। তবে প্রশাসনিকভাবে এর কোনো আইনি ভিত্তি না থাকায় খবর পেয়ে এলাকায় হস্তক্ষেপ করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ শহর থেকে মাত্র ৭ কিলোমিটার দূরে অবস্থিত পোড়াগ্রামের প্রায় ৪০টি পরিবার নিয়ে গঠিত একটি সমাজ এই উদ্যোগ নিয়েছে। স্থানীয় মসজিদের ইমামের নেতৃত্বে গঠিত ‘সমাজ রক্ষা কমিটি’র পক্ষ থেকে গ্রামজুড়ে বাদ্যযন্ত্র ও গান-বাজনা নিষিদ্ধের নোটিশ দেওয়া হয়েছে। এমনকি বাইরে থেকে আসা ফেরিওয়ালারাও গ্রামে মাইক বাজিয়ে পণ্য বিক্রি করতে পারছেন না। গ্রামের বিভিন্ন মোড়ে ‘গান-বাজনা নিষিদ্ধ’ লেখা ব্যানার সাঁটানো হলেও সম্প্রতি পুলিশ গিয়ে সেগুলো সরিয়ে ফেলে।

স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, আমাদের এলাকায় প্রায় ৪০টি পরিবার বসবাস করে। সবাই ইসলাম ধর্মের অনুসারী এবং নামাজ আদায় করেন। কিন্তু মাঝে মাঝে এখানকার বিয়ে বাড়ি কিংবা কোনো আয়োজনে গান-বাজনা করা হয়। তাই আমরা সবাই মিলে উদ্যোগ নিয়েছি—এখন থেকে কোনো বাড়িতে গান-বাজনা চলবে না। আর যার বাড়িতে গান-বাজনা হবে তার বাড়িতে বিয়ে পড়াতে যাবেন না ঈমান।

শফিকুল ইসলাম নামের আরও এক বাসিন্দা বলেন, গ্রামের মোড়ে মোড়ে ‘গ্রামে গান-বাজনা চলবে না’ লেখা ব্যানার সাঁটানো হয়েছে। এমনকি গ্রামের কোনো হকারও মাইকে প্রচার করতে পারবে না। মসজিদেও মৃত্যুর খবর প্রচার করা যাবে না। পরে পুলিশ এসে ব্যানারগুলো খুলে নিয়ে গেছে।

সদর উপজেলার পোড়াগ্রাম গ্রামের মসজিদের ইমাম আব্দুল মালেক বিন খলিরুর রহমান বলেন, বিপথগামী মানুষদের সঠিক দিক-নির্দেশনা দেওয়ার জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে। যেহেতু আর কোনো নবী–রসুল আসবেন না, তাই এই সমাজকে সংস্কারের পদক্ষেপ নিতে হবে। এরই অংশ হিসেবে গ্রামে গান-বাজনা নিষিদ্ধ করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মারুফ আফজাল রাজন বলেন, গান-বাজনা বন্ধের আইনি কোনো নিষেধ নেই। তাই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তদন্ত করা হচ্ছে।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

জামিনে মুক্ত মেয়ের ধর্ষণকারী, বিচার দাবিতে মায়ের সংবাদ সম্মেলন

শিবগঞ্জে বাড়িতে ককটেল ফুটিয়ে হামলা, ১৬ জনের বিরুদ্ধে মামলা

আকস্মিক হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ১৬ ডাক্তারের মধ্যে উপস্থিত ৮

বাঁশ বাগানে পানির ট্যাংকিতে ১০ হাজার লিটার ডিজেল

বাড়িতে বাদ্যযন্ত্র বাজলে বিয়ে পড়াতে যাবেন না ইমাম

দুই আসনের উপনির্বাচন : ১৬ মার্চ থেকে শুরু প্রচারণা

উত্তরা পূর্ব থানা জামায়াতের বদর দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

ব্যবসায়ীর টাকা ছিনতাই, কারাগারে বিএনপি নেতা

সর্বাধিক পঠিত

করোনার নতুন ঢেউ দেশে, জুনে ২২ জনের মৃত্যু

চরফ্যাশনে সন্তানদের জিম্মি করে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণ

শিশু সাজিদের মৃত্যু : ৫ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে লিগ্যাল নোটিশ

শতাধিক হিন্দু ধর্মাবলম্বীর জামায়াতে যোগদান

ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে সারা দেশে বিএনপির কর্মসূচি ঘোষণা

ঢাকা জেলা দক্ষিণ শাখা শিবিরের 'নিপীড়নবিরোধী' দিবস পালন

প্রবাসী ভোটার নিবন্ধন ৪০ হাজার ছাড়ালো

মিয়া গোলাম পরওয়ারের পেশা ব্যবসা, রয়েছে কোটি টাকার স্থাবর সম্পত্তি

জামায়াতকে হারিয়ে বিএনপির ভূমিধস বিজয়

নিশ্চিত পরাজয় জেনেই শাকসু নির্বাচন স্থগিত করেছে একটি দল: অধ্যাপক ইউনুস আলী