বাসের ধাক্কায় যুবদলের ২ নেতা নিহত

Post Image

মোটরসাইকেল দুর্ঘটনায় যুবদলের ২ নেতা নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় ঝালকাঠি আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনায় ঘটে। এ তথ্য নিশ্চিত করেন মঠবাড়িয়া পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান।

নিহতরা হলেন—মঠবাড়িয়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর কবির বাদল ও মঠবাড়িয়া উপজেলা যুবদলের সদস্য মিজানুর রহমান খান।

স্থানীয়রা জানান, তারা দুজন মোটরসাইকেলে বরিশাল থেকে মঠবাড়িয়া যাচ্ছিলেন। এ সময় ঝালকাঠি আঞ্চলিক সড়কে ধানসিঁড়ি বাসের ধাক্কায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলে মিজানুর রহমান খান মারা যায়। স্থানীয়রা গুরুতর আহত জাহাঙ্গীর কবির বাদলকে উদ্ধার করে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করে। নিহত দুজনই মঠবাড়িয়া উপজেলার বাসিন্দা।

মঠবাড়িয়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শামীম মিয়া মৃধা জানান, তারা দুজনে মঠবাড়িয়া উপজেলা যুবদলের সদস্য তাদের মৃত্যুতে আমাদের বিএনপি পরিবারের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে মঠবাড়িয়া পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান খলিফা কালবেলাকে জানান, ঝালকাঠি আঞ্চলিক সড়কে ধানসিঁড়ি বাসের ধাক্কায় তাদের মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটে।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

৫৯ নারীর কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

বাড়ছে বিবাহ বিচ্ছেদ, সিরাজগঞ্জে এক বছরে ৪৮০৩ তালাক

ছাত্রদল নেতার মোটরসাইকেল আটক, ঘণ্টাব্যাপী পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও

পুলিশ হেফাজত থেকে আ.লীগ নেতা উধাও, ওসির প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ

ফ্যাসিবাদের আমলে আমাদের ৭০০ ভাইকে গুম করা হয়েছিল: শিবির সভাপতি

ডাকসুর কর্মকাণ্ডকে অনাকাঙ্ক্ষিত বলল ঢাবি প্রশাসন

চলন্ত ফেরি থেকে নদীতে পড়ে মাঝি নিখোঁজ

ধর্মের নামে জান্নাতের টিকিট বিক্রি করে এলাকায় দোজখের আগুন জ্বালাচ্ছেন: রিজভী

সর্বাধিক পঠিত

ছাত্রদল কর্মী মেহেরুনকে নিয়ে ‘উধাও’ শিক্ষক অসীম কুমার

স্বামীর সহযোগিতায় কবিরাজের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

ছাত্রদের জন্য ‘হেয়ার স্টাইল’ নির্ধারণ করে নোটিশ জারি, না মানলেই শাস্তি

ঔষধ প্রশাসন অধিদপ্তরের নতুন মহাপরিচালক

চট্টগ্রাম ‘চাঁদা না পেয়ে’ যুবককে কুপিয়ে হত্যা

দুপক্ষের গোলাগুলির মধ্যে পড়ে দুই শিক্ষার্থী গুলিবিদ্ধ

সড়কে ভেঙে পড়েছে ১৭টি খুঁটি, নিহত ১

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহতের পরিবারকে দেওয়া হবে ক্ষতিপূরণ

চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর ওপর হামলা, অভিযুক্ত বিএনপি নেতা

এনসিপির নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বাতিল