লক্ষ্মীপুরের মাদক ব্যবসা থেকে ফিরে আসায় বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

Post Image

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুপিয়ে ও গুলি করে আবুল কালাম জহির (৫০) নামে এক বিএনপি নেতাকে হত্যা করেছে দুর্বৃত্তরা। সড়কের ওপর  মরদেহ ফেলে রেখে গেছে তারা। মরদেহের পাশে গুলির খোসা দেখা গেছে। 


শনিবার রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের পশ্চিম লতিফপুর গ্রামে এ ঘটনা ঘটে। 


নিহত জহির চন্দ্রগঞ্জ ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও মনছুর আহমেদের ছেলে।


চন্দ্রগঞ্জ থানা বিএনপির সভাপতি বেলাল হোসেন বলেন, ঘটনাটি আমার জানা নেই। খোঁজ নিচ্ছি। 


পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পশ্চিম লতিফপুর গ্রামের মোস্তফার দোকান এলাকায় সড়কের ওপর জহিরকে কুপিয়ে ও গুলি করে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এক সময় জহির মাদক ব্যবসা ও মাটির ব্যবসার সঙ্গে জড়িত ছিল। সেখান থেকে তিনি স্বাভাবিক জীবনে ফিরে আসছিলেন। ধারণা করা হচ্ছে, তার প্রতিপক্ষ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই তাকে কুপিয়ে হত্যা করেছে। মরদেহের পাশে গুলির খোসাও দেখা গেছে। 


চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজীম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল এসেছি। পুলিশ সুপারও এসেছেন। প্রাথমিকভাবে জানা গেছে পিচ্চি কাউসার এর সঙ্গে তার বিরোধ ছিল, দুজনই মাদক ও সন্ত্রাসী কাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। প্রতিপক্ষ কাউসারের হামলায় জহির মারা গেছে। নিহতের মরদেহ উদ্ধার করে হাসতাল মর্গে পাঠানো হচ্ছে।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

খুলনার ভৈরব নদে ফেরির সঙ্গে ট্রলারের সংঘ’র্ষ

স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন

চট্টগ্রামে বিএনপির দুই গ্রুপের মাঝে তুমুল সংঘর্ষ

বরিশালে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীসহ চারজনের মৃত্যু

চা পাতা তুলতে গিয়ে ফেরা হলো না মীরার

তিস্তার ভাঙন আতঙ্কে নদীপাড়ের মানুষ

শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ফের পেছাল

সর্বাধিক পঠিত

সাবেক ডিএমপি কমিশনার হাবিবুরের দেশত্যাগে নিষেধাজ্ঞা

নামাজের ইমামতি রেখে দৌড়ে পালিয়ে যাওয়া বিএনপির বহিষ্কৃত নেতা অবশেষে গ্রেফতার

আমাদের উচিত শহীদদের আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়া

পাবনায় ‎নেতাকর্মীদের ওপর হামলা, বাড়ি-ঘর ভাঙচুরের অভিযোগ জামায়াতের

উত্তরা পূর্ব থানা জামায়াতের বদর দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, দুই পুলিশ সদস্যসহ আহত ১০

রাবিতে দোকানির ওপর ছাত্রদল নেতার হামলা

আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের বিচার কার্য গতিশীল দাবি আখতারের

লক্ষ্মীপুরের মাদক ব্যবসা থেকে ফিরে আসায় বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

দল ব্যবস্থা নিলেও স্বতন্ত্র নির্বাচন করবো: রুমিন ফারহানা