বরিশালে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Post Image

নানা আয়োজনের মধ্য দিয়ে বরিশালে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে দলীয় কার্যালয় ও এর আশপাশের এলাকায় জড়ো হন বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

মঙ্গলবার সকাল ১১টায় নগরীর সদর রোডস্থ দলীয় কার্যালয়ে সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করে বরিশাল মহানগর বিএনপি। মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুকের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বরিশাল সদর-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার।


এ সময় আরও বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান এবং মহানগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দীন সিকদারসহ স্থানীয় নেতৃবৃন্দ। সমাবেশ শেষে নগরীতে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।

জেলা বিএনপির পৃথক কর্মসূচি

অন্যদিকে, দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একই দিন সকাল সাড়ে ১১টায় নগরীর অশ্বিনী কুমার টাউন হল প্রাঙ্গণে পৃথকভাবে সংক্ষিপ্ত সমাবেশ করে বরিশাল জেলা বিএনপি।

সমাবেশে বক্তব্য দেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিনসহ জেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ। সমাবেশ শেষে সেখান থেকেও একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার মধ্যেই দলীয় কার্যালয় ও আশপাশের চত্বর নেতাকর্মীদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে যায়। জেলা ও মহানগর বিএনপির উভয় সমাবেশে বক্তারা দেশের বর্তমান সংকট মোকাবিলা করে একটি আধুনিক, স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।



এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

ডেঙ্গু প্রতিরোধ আমাদের সবার সামাজিক দায়িত্ব: জামায়াত এমপি

রাবিতে আহত সাংবাদিককে দেখতে গেলেন শিবিরের কেন্দ্রীয় সভাপতি

রাষ্ট্রপতি জন্য দোয়া ও মিলাদের মঞ্চে নৃত্যানুষ্ঠান, ভিডিও ভাইরাল

ভাড়ায় লোক এনে ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের তুমুল সংঘর্ষ

আপনাদের প্রশাসনিক ব্যর্থতার খেসারত কেন দেবে তরুণরা: সাদিক কায়েম

দাম বাড়লো এলপিজির

বারিধারায় গাড়িচাপায় নির্মাণশ্রমিক নিহত: ১৭ বছরের কিশোরের জামিন আবেদন নাকচ

১০০ জনে ৩৬ জন বেকার, শূণ্য পদ ৭৭ হাজার, অথচ তিন বছর ধরে বিজ্ঞপ্তি নেই এনটিআরসিএর

সর্বাধিক পঠিত

যারা গণভোট মানবেন না, তারা মুনাফেক : শিশির মনির

শাপলা চত্বরে গণহত্যার বিচার দাবিতে শিবিরের মানববন্ধন

ফুটপাত উচ্ছেদে অভিযানে বিএনপির দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া

নতুন মহাপরিচালকের জন্য শুভ কামনা

নুসরাতের মনোনয়নপত্র গ্রহণ করতে ইসিকে হাইকোর্টের নির্দেশ

শিক্ষামন্ত্রীকে ভাষা ঠিক করতে বললেন জুলাইযোদ্ধা মেহনাজ

স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

এসি রুমে বসে জনগণের সমস্যা বোঝা যায় না: সংসদে হাসনাত আবদুল্লাহ

সংখ্যালঘু নির্যাতন সহ্য করব না, প্রয়োজনে মন্ত্রিত্ব ছাড়ব: ধর্মমন্ত্রী

সিলেট সিমান্তে ১ কোটি ৯০ লাখ টাকার চোরাই মাল জব্দ