ট্রাক চালক হোসেন হত্যা

শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ফের পেছাল

Post Image

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রিক রাজধানীর মোহাম্মদপুর থানার ট্রাক চালক হোসেন হত্যা মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে শুনানি পিছিয়ে আগামী ২৪ সেপ্টেম্বর ধার্য করেছেন আদালত।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলম এ আদেশ দেন। 

রাষ্ট্রপক্ষের আইনজীবী এম. আনিছুর রহমান (আনিছ) বিষয়টি নিশ্চিত করে বলেন, এ মামলায় কারাগারে আটক থাকা সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নেওয়া হয়েছে। এ কারণে তাকে এই মামলায় উপস্থিত করতে পারেননি কারা কর্তৃপক্ষ। এজন্য বিচারক অভিযোগ গঠন শুনানির তারিখ পিছিয়ে আগামী ২৪ সেপ্টেম্বর তারিখ নির্ধারণ করেন। 

মামলা সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ২০২৪ সালের ১৯ জুলাই মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় গুলিতে নিহত হন মো. হোসেন। তিনি পেশায় ট্রাকচালক ছিলেন। সেদিন তিনি গাবতলীতে ট্রাক রেখে বাসায় ফিরছিলেন। চাঁদ উদ্যান এলাকায় তিনি গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যান।

এ ঘটনায় ২০২৪ সালের ৩১ আগস্ট নিহত ব্যক্তির মা রীনা বেগম বাদী হয়ে মোহাম্মদপুর থানায় হত্যা মামলা করেন। ২০২৫ সালের ২৩ নভেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক আকরামুজ্জামান আদালতে শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

এ মামলায় শেখ হাসিনাসহ ২০ জন পলাতক রয়েছেন। তাদের বিরুদ্ধে গত ২৬ জানুয়ারি গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

শেখ হাসিনা ছাড়াও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান, আসিফ আহম্মেদ, তারেকুজ্জামান রাজিব, শেখ বজলুর রহমান, নুর মোহাম্মদ সেন্টু রয়েছেন পলাতক আসামির মধ্যে। সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও সাবেক সংসদ সদস্য সাদেক খানসহ চারজন এ মামলায় কারাগারে আছেন। এছাড়া জামিনে রয়েছেন ১০ জন।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

তিস্তার ভাঙন আতঙ্কে নদীপাড়ের মানুষ

শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ফের পেছাল

বগুড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

তিন পাতার চুক্তিপত্রে লাখ টাকায় বিক্রি করা হয় শিশু মুসাকে

মাদ্রাসাছাত্রীদের উত্ত্যক্তের অভিযোগ, যুবকের গলায় জুতার মালা

কোটায় আবেদন নিয়ে একাদশের ভর্তিচ্ছুদের সতর্ক করল আন্তঃশিক্ষা বোর্ড

শিশুসন্তানকে বিক্রি করে ‘আইফোন’ কেনা সেই বাবা আটক

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রদলের পদবঞ্চিতদের বিক্ষোভ মিছিল

সর্বাধিক পঠিত

হজ যাত্রীদের টিকেটের দাম কমলো ১২ হাজার টাকা

সরকারি দল ক্ষমতায় এসেই জুলাই সনদকে অবজ্ঞা করেছেন

জ্বালানি সংকটের জন্য বিগত স্বৈরাচারী সরকার দায়ী : তথ্যমন্ত্রী

আমাদের উচিত শহীদদের আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়া

হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ

নামাজের ইমামতি রেখে দৌড়ে পালিয়ে যাওয়া বিএনপির বহিষ্কৃত নেতা অবশেষে গ্রেফতার

রাজশাহীতে মসজিদে যাওয়ার সময় শ্রমিককে গুলি করে হত্যা

সাবেক ডিএমপি কমিশনার হাবিবুরের দেশত্যাগে নিষেধাজ্ঞা

উত্তরা পূর্ব থানা জামায়াতের বদর দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

পাবনায় ‎নেতাকর্মীদের ওপর হামলা, বাড়ি-ঘর ভাঙচুরের অভিযোগ জামায়াতের