চা পাতা তুলতে গিয়ে ফেরা হলো না মীরার

Post Image

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা পাতা তুলতে গিয়ে ড্রেনে পড়ে মীরা হাজরা (৪০) নামে এক নারী চা শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার রাতে ভাড়াউড়া চা বাগানের ২৯ নম্বর সেকশনের একটি গভীর ড্রেন থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

মীরা হাজরা প্রতিদিনের মতো সোমবার সকাল ৯টার দিকে চা পাতা তুলতে বাড়ি থেকে বের হন। রাতে বাড়িতে না ফেরায় পরিবারের সদস্য ও সহকর্মীরা তাকে খুঁজতে বের হন। পরে ড্রেনের ভেতর তাঁর লাশ পাওয়া যায়। এ সময় পাশে চা পাতা বহনের বড় পুটলিও পাওয়া যায়।

শ্রীমঙ্গল থানার ডিউটি অফিসার সফিকুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চা পাতা তোলার একপর্যায়ে গভীর ড্রেন লাফ দিয়ে পার হওয়ার সময় অসাবধানতাবশত মীরা হাজরা ড্রেনে পড়ে যান। এ সময় তাঁর মাথায় থাকা আনুমানিক ২৫-৩০ কেজি চা পাতার নিচে তিনি চাপা পড়েন। মাথায় আঘাত পেয়ে হৃদ্‌ক্রিয়া বন্ধ হয়ে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে।

তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে বলে পুলিশ জানিয়েছে।


এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

ছিনতাইকারী ধরতে গিয়ে প্রাণ দিলেন সিএমপি কনস্টেবল আল আমিন

শিক্ষক দিবসের ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’ স্লোগান, প্রধান শিক্ষক গ্রেপ্তার

আমি বায়তুল মোকাররমের ইমাম সাহেব নাকি, পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই: এএসআই

শখের বসে ‘পর্যটন ওয়েবসাইট’ বানালেন চবির রবিন, শুরুতেই আলোচনায়

৩৬ দিনের ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি ঘোষণা ইনকিলাব মঞ্চের

আম্মারের সাথী পদ বাতিল নিয়ে মুখ খুললেন শিবির সভাপতি

৯ কেজি স্বর্ণ উদ্ধার, পাঁচ দিনের রিমান্ডে দুই বিমানকর্মী

ডেঙ্গু প্রতিরোধ আমাদের সবার সামাজিক দায়িত্ব: জামায়াত এমপি

সর্বাধিক পঠিত

নতুন মহাপরিচালকের জন্য শুভ কামনা

যারা গণভোট মানবেন না, তারা মুনাফেক : শিশির মনির

ফুটপাত উচ্ছেদে অভিযানে বিএনপির দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া

শাপলা চত্বরে গণহত্যার বিচার দাবিতে শিবিরের মানববন্ধন

শিক্ষামন্ত্রীকে ভাষা ঠিক করতে বললেন জুলাইযোদ্ধা মেহনাজ

স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

এসি রুমে বসে জনগণের সমস্যা বোঝা যায় না: সংসদে হাসনাত আবদুল্লাহ

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সারজিস

সংখ্যালঘু নির্যাতন সহ্য করব না, প্রয়োজনে মন্ত্রিত্ব ছাড়ব: ধর্মমন্ত্রী

সিলেট সিমান্তে ১ কোটি ৯০ লাখ টাকার চোরাই মাল জব্দ