আফ্রিকার নিচে হৃদস্পন্দনের মতো কম্পন, জন্ম নিচ্ছে নতুন মহাসাগর

Post Image

আফ্রিকার আফার অঞ্চলের নিচে চলছে এক আশ্চর্য ঘটনা—যেটি ধীরে ধীরে মহাদেশটিকে বিভক্ত করে গড়ে তুলছে এক নতুন মহাসাগর। বিজ্ঞানীরা বলছেন, এটি যেন পৃথিবীর হৃদস্পন্দনের মতো—নিয়মিত ছন্দে গাঢ় ম্যান্টল থেকে উঠে আসছে উত্তপ্ত গলিত পদার্থ, যা ভূমিভাগে চাপ সৃষ্টি করছে।

সাউদ্যাম্পটন বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক আফার অঞ্চল ও ইথিওপিয়ান রিফট থেকে ১৩০টির বেশি আগ্নেয় শিলা সংগ্রহ করে গবেষণা চালান। তারা বলেন, এই গলিত পদার্থের উপরে ওঠা চলমান টেকটোনিক প্লেটের গতির ওপর নির্ভর করে।

গবেষণার অন্যতম লেখক অধ্যাপক টম গারনন জানান, এই প্লুম (গলিত ম্যান্টলের স্তম্ভ) এমনভাবে উঠে আসছে যেন হৃদয়ের স্পন্দন। আর গবেষণার প্রধান লেখক ড. এমা ওয়াটস বলেন, আমরা দেখেছি, আফারের নিচের ম্যান্টল একরকম নয়—তা নড়াচড়া করে এবং প্রতিবার উপরে ওঠার সময় একেক রকম রাসায়নিক বৈশিষ্ট্য নিয়ে আসে।

এই ছন্দে ওঠা উত্তপ্ত গলিত পদার্থ ভূত্বকের ফাটলের মধ্যে দিয়ে ওপরে উঠছে, যা দীর্ঘ সময় ধরে মহাদেশকে দু'ভাগে ভাগ করে দিচ্ছে। বিজ্ঞানীরা বলেন, কয়েক মিলিয়ন বছরের মধ্যে এই ফাটল একটি পূর্ণাঙ্গ মহাসাগরে পরিণত হবে।

গবেষণা প্রতিবেদনটি ২৫ জুন Nature Geoscience সাময়িকীতে প্রকাশিত হয়। এতে বলা হয়, পৃথিবীর অভ্যন্তরের এই পরিবর্তন ভবিষ্যতের আগ্নেয়গিরির অগ্নুৎপাত, ভূমিকম্প এবং মহাদেশ বিভাজনের ব্যাখ্যা দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

হাদী হত্যার বিচার চেয়ে বাংলাবান্ধা থেকে মার্চ ফর ইনসাফ শুরু ইনকিলাব মঞ্চের

শরীয়তপুরে ওসিকে হুমকি ও নানা অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে তরুণীর অবস্থান

টিউমার সন্দেহে জানা গেল ৭ মাসের অন্তঃসত্ত্বা শিশু, নানা পলাতক

সুরা বাইয়্যিনাতে মানুষের জন্য যে শিক্ষা রয়েছে

নিষেধাজ্ঞার আগে চাঁদপুরের ঘাটে বেড়েছে ইলিশের দাম, বিক্রি হচ্ছে কেজি ৩ হাজারে

কুমিল্লায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫

সাংবাদিককে না পেয়ে ছেলেকে ধরে নিয়ে গেল পুলিশ

সর্বাধিক পঠিত

ফুটপাত উচ্ছেদে অভিযানে বিএনপির দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া

যারা গণভোট মানবেন না, তারা মুনাফেক : শিশির মনির

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সারজিস

এসি রুমে বসে জনগণের সমস্যা বোঝা যায় না: সংসদে হাসনাত আবদুল্লাহ

যেসব এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে আজ

স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

প্রেমে রাজি না হওয়ায় বিদ্যালয়ে ঢুকে স্কুলছাত্রীকে লাথি, ভাঙলো তিন দাঁত

বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

সিলেট সিমান্তে ১ কোটি ৯০ লাখ টাকার চোরাই মাল জব্দ

অদৃশ্যমান শত্রুই আমাদের জীবনে গভীর প্রভাব ফেলে