জবি ভিসি

বিএনপি পাওয়ারে গেছে বলেই তো আমি ভাইস চ্যালেন্সর হয়েছি

Post Image


নিজের উপাচার্য বা ভাইস চ্যান্সেলর (ভিসি) হওয়ার সঙ্গে বিএনপির ক্ষমতায় যাওয়ার যোগসূত্র টেনেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন।

তিনি বলেছেন, বিএনপি পাওয়ারে গেছে বিধাই তো আমি ভাইস চ্যালেন্সর হয়েছি। এটি কি লুকানোর কিছু আছে? বহু সুশীল লোকজন তো ছিল।

শুক্রবার (২০ নভেম্বর) জুমার নামাজের পর বিশ্ববিদ্যালয় শাখা ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)-এর উদ্যোগে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

জবি ভিসি বলেন, আমরা ৫ আগস্টের পর থেকেই দেখছি। এখানে তো লুকানোর কিছু নেই। মানুষের পরিচয়, আত্মপরিচয় লুকানোর কিছু নেই। অবশ্যই আমার একটি পরিচয় আছে, আমি আওয়ামী লীগের জুলুম সহ্য করেছি।

প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য দোয়া চাওয়ার বিষয়ে তিনি বলেন, আপনি যদি এই দেশটাকে ভালোবাসেন, যদি দেশের নাগরিক হয়ে থাকেন, দেশকে সত্যিকার অর্থে অন্তরে ধারণ করেন, ভালোবাসেন, তাহলে বর্তমান প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে আপনাকে দোয়া করতে হবে।

তিনি বলেন, বিগত ১৫-১৬ বছর আমরা যারা আজকে এখানে বসা আছি আমরা বাংলাদেশের কোন ক্যাটাগরির নাগরিক এটা আমরা নিজেরাও বুঝতাম না। আমাদের কোনো বাকস্বাধীনতা ছিল না, গণতান্ত্রিক স্বাধীনতা ছিল না, মানুষ হিসেবে বেঁচে থাকার কোনো স্বাধীনতা ছিল না। যার কারণে ২৪-এর গণঅভ্যুত্থান হয়েছে। ছাত্রজনতা জালিমদের হাত থেকে মুক্তি এনে দিয়েছে।

ড. মো. রইছ উদ্দীন আরও বলেন, এখন আপনি যদি বাংলাদেশের সুনাগরিক হয়ে থাকেন, বাংলাদেশের সুখ-সমৃদ্ধি এবং উন্নতি যদি প্রত্যাশা করে থাকেন তাহলে আমাদের স্বার্থেই প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করতে হবে।

তিনি বলেন, আমরা দেখেছি গত দুই বছর অনেকেই নির্বিঘ্নে দেশে বসবাস করছিল। আমরা বিগত কিছুদিন ধরে যে নৈরাজ্য দেখছি—সেদিন নড়াইলে স্বেচ্ছাসেবক দলের দুজন নেতাকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। এমপির বাড়িতে অগ্নিসংযোগ করা হচ্ছে, হাসপাতালে অগ্নিসংযোগ করা হচ্ছে। গতকাল (বৃহস্পতিবার) রাতে দেখেছি কারাগারে হামলার চেষ্টা করা হয়েছে।

তিনি বলেন, গত ১৫-১৬ বছরের যে দীর্ঘ ফ্যাসিবাদী আচরণ সেটির পুনরাবৃত্তি যেন না হয়, সেজন্য সবাইকে রুখে দাঁড়ানো উচিত, প্রতিবাদ করা উচিত। যিনি এই দেশের নেতৃত্ব দিচ্ছেন, আমাদের স্বপ্ন দেখাচ্ছেন নতুন বাংলাদেশ নির্মাণের, আজ তার জন্মদিন। জন্মদিনে আমরা আমাদের স্বার্থে, দেশের স্বার্থে তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করবো। আমি মনে করি এটি প্রত্যেক নাগরিকের দায়িত্ব। এর বিকল্প কিছু নেই।

সর্বশেষ খবর

ফল প্রকাশের দিনই নতুন বই পাবে শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী

বিএনপি পাওয়ারে গেছে বলেই তো আমি ভাইস চ্যালেন্সর হয়েছি

ঢাকা কলেজের ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে: রাষ্ট্রপতি

২০২৭ শিক্ষাবর্ষ থেকে ষষ্ঠ-দ্বাদশ শ্রেণিতে যুক্ত হচ্ছে এআই শিক্ষা

পুলিশের অবস্থান পরিষ্কারের আহবান শিক্ষার্থীদের, দাবি না মানা পর্যন্ত চলবে আন্দোলন

বর্ণাঢ্য আয়োজনে ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ, পাবনার প্যারেন্টিং কনফারেন্স অনুষ্ঠিত

শ্রেণিকক্ষে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসি

রাকসুর তফসিলসহ নয় দাবিতে আম্মারের নেতৃত্বে ফের সরব হচ্ছে ‘রাবি সংস্কার আন্দোলন’

সর্বাধিক পঠিত

চার সহস্রাধিক শিক্ষার্থী নিয়ে দি স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

আগামীকালের মধ্যে নিয়োগপত্র চান প্রাথমিকের নিয়োগ বঞ্চিত প্রার্থীরা

এইচএসসি পরীক্ষা শুরু আজ, অংশ নিচ্ছে ১২ লাখ ৭০ হাজার শিক্ষার্থী

অর্থাভাবে ঢাবি শিক্ষার্থীর বাড়ি ফেরা, পড়াশোনার দায়িত্ব নিচ্ছেন ডাকসু ভিপি সাদিক কায়েম

৪৯তম বিসিএস: ভেরিফিকেশনে বাদ পড়ে গায়ে আগুন দেওয়ার ঘোষণা জসিমের

নির্বাচিত হয়েও নিয়োগপত্র নেই, অধরাই রয়ে যাচ্ছে সরকারি চাকরি!

শাবিপ্রবির নতুন উপ-উপাচার্য অধ্যাপক রবিউল, কোষাধ্যক্ষ আতিকুল

দেশের ইতিহাসে শিক্ষাখাতে এ বছরই সর্বোচ্চ বাজেট: প্রধানমন্ত্রী

ছাত্রদলকে দিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা হামলার নির্দেশদাতা হলেন জবির সিন্ডিকেট সদস্য, অভিযোগ জকসু ভিপির

১৫ বছর আগে ছাত্রজীবন শেষ, এখন বিশ্ববিদ্যালয়ের সভাপতি কেন, শিবির সভাপতির প্রশ্ন