১৫ বছর আগে ছাত্রজীবন শেষ, এখন বিশ্ববিদ্যালয়ের সভাপতি কেন, শিবির সভাপতির প্রশ্ন

Post Image

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম বলেছেন, ১৫ বছর আগে যার ছাত্রজীবন শেষ হয়ে গেছে, সে বিশ্ববিদ্যালয়ের সভাপতি কেন হবে? যে বিশ্ববিদ্যালয়ের ছাত্রই না, সে কীভাবে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের নেতৃত্ব দেবে? যে ছাত্র বর্তমানে বিশ্ববিদ্যালয়ে পড়ে, যে ছাত্রদের সমস্যার সঙ্গে প্রতিদিন সম্পৃক্ত, যে শিক্ষার্থীদের আবাসন, পরিবহন, একাডেমিক ও ক্যারিয়ারসংক্রান্ত সমস্যা বোঝে, নেতৃত্ব তার হাতে থাকা উচিত।

বুধবার কুমিল্লা শহরের ঢুলিপাড়া চৌমুহনী এলাকার ফান টাউন পার্কে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির আয়োজিত নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ছাত্রসংগঠনের নেতৃত্ব কোনো ব্যক্তির ব্যক্তিগত সম্পদ নয়। বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করছেন, তাদের মধ্য থেকেই নেতৃত্ব তৈরি হতে হবে। শিক্ষার্থীদের স্বার্থে কাজ করতে হলে তাদের সঙ্গে থাকা এবং বাস্তব সমস্যাগুলো বোঝা জরুরি।

সাদ্দাম বলেন, আপনি বিশ্ববিদ্যালয়ের বাইরে থেকে একজনকে এনে বিশ্ববিদ্যালয়ের সভাপতি বানিয়ে দিলেন। তিনি ১০ বছর, ১৫ বছর আগে ছাত্রজীবন শেষ করেছেন। তিনি এখন আর শিক্ষার্থী নন। তাহলে তিনি কীভাবে শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করবেন? ছাত্ররাজনীতির মূল জায়গাটাই হচ্ছে ছাত্রদের সমস্যা নিয়ে কথা বলা, তাদের পাশে দাঁড়ানো এবং অধিকার নিয়ে কাজ করা।

শিবির সভাপতি বলেন, কোনো সংগঠনকে শুধু শক্তি প্রদর্শনের মাধ্যমে শিক্ষার্থীদের কাছে গ্রহণযোগ্য করা সম্ভব নয়। শিক্ষার্থীদের জন্য কী কাজ করা হচ্ছে, তাদের একাডেমিক ও ক্যারিয়ার উন্নয়নে কী ভূমিকা রাখা হচ্ছে—এসবের মাধ্যমেই একটি ছাত্রসংগঠনের গ্রহণযোগ্যতা তৈরি হওয়া উচিত।

অনুষ্ঠানটি শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মোজাম্মেল হোসেন আবির।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ আতিয়ার রহমান। এ ছাড়া কুমিল্লা মহানগর ও বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের নেতৃবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থী, শিক্ষক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর

দেশের ইতিহাসে শিক্ষাখাতে এ বছরই সর্বোচ্চ বাজেট: প্রধানমন্ত্রী

পুলিশসহ ৩ বিসিএসে সুপারিশ পাওয়া সোহাগের নাম নেই ৪৯তম’র গেজেটে

৪৯তম বিসিএসের গেজেটে বাদ ফিন্যান্সে নবম হওয়া ইমতিয়াজ, মনোকষ্টে বললেন— ‘রাষ্ট্রকে ধন্যবাদ’

৪৯তম বিসিএস: ভেরিফিকেশনে বাদ পড়ে গায়ে আগুন দেওয়ার ঘোষণা জসিমের

স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রী মীর শাহে আলমের ছেলের ব্যাংক হিসাবও তলবের দাবি ডাকসু নেতার

আগামীকালের মধ্যে নিয়োগপত্র চান প্রাথমিকের নিয়োগ বঞ্চিত প্রার্থীরা

প্রাথমিকে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের যে বার্তা দিলেন শিক্ষামন্ত্রী

গর্ভকালীন পড়াশোনা, নবজাতক রেখে ভাইভা— ভেরিফিকেশনে বাদ অদম্য সুমাইয়াও

সর্বাধিক পঠিত

শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রীর পরিকল্পনা জানালেন শিক্ষামন্ত্রী

আজ থেকে শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা,অংশ নেবে সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী

এসএসসি পরীক্ষার ফল প্রকাশ হতে পারে ৩০ জুলাই

যে কোনো সময়ের তুলনায় এবার শিক্ষাখাতে সর্বোচ্চ বাজেট

ফেল করা শিক্ষার্থীরা দুইবারের বেশি সুযোগ পাবে না: শিক্ষামন্ত্রী

দীর্ঘ যানজট, পায়ে হেঁটে কেন্দ্রে আসছেন অনেক পরীক্ষার্থী

শিক্ষা ক্যাডারের নতুন বদলি নীতিমালা, ২ বছরের আগে আবেদন নয়

পুনঃনিরীক্ষণে সিলেট বোর্ডে নতুন করে জিপিএ-৫ পেল ১২১ শিক্ষার্থী

এএমআই স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটে প্রশিক্ষণার্থীর মাঝে সনদ বিতরণ

ব্যাপন কিশোর বিজ্ঞান সাময়িকীর "বিজ্ঞান লেখা" প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত