বর্ণাঢ্য আয়োজনে ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ, পাবনার প্যারেন্টিং কনফারেন্স অনুষ্ঠিত

Post Image

শুক্রবার (৬ নভেম্বর) সকাল ৯টায় সরকারি এডওয়ার্ড কলেজের আব্দুস সাত্তার মিলনায়তনে সহস্রাধিক অভিভাবকের অংশগ্রহণে ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ, পাবনা শাখার উদ্যোগে “প্যারেন্টিং কনফারেন্স” অনুষ্ঠিত হয়।

ইন্টারন্যাশনাল পিস স্কুল এন্ড কলেজ পাবনা শাখার প্রিন্সিপাল প্রফেসর আঃ আউয়ালের সভাপতিত্বে কনফারেন্সে উদ্বোধনী বক্তব্য রাখেন উক্ত প্রতিষ্ঠানের চেয়ারম্যান রফিকুল ইসলাম। কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল পিস ফাউন্ডেশনের চেয়ারম্যান বিশিষ্ট লেখক ড. আহসান হাবীব ইমরোজ, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের পাবনা শাখার চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার আঃ রাজ্জাক।

প্রধান অতিথির বক্তব্যে ড. আহসান হাবীব ইমরোজ বলেন: মরুভূমির বুকে একটি নগর গড়ে তোলার চেয়েও একজন মানুষকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলা অনেক বেশি কঠিন ও গুরুত্বপূর্ণ কাজ। কারণ, নগর গড়ে তোলা যায় ইট-পাথর দিয়ে, কিন্তু একজন আদর্শ মানুষ গড়ে তুলতে প্রয়োজন সঠিক শিক্ষা, নৈতিকতা, মূল্যবোধ, আদর্শ ও চারিত্রিক দৃঢ়তা। তিনি আরও বলেন একজন হিটলার শত শত নগর ধ্বংস করে দিতে পারে, অসংখ্য মানুষের জীবন বিপর্যস্ত করতে পারে। অন্যদিকে, একজন উমর ইবনুল খাত্তাব (রা.) তাঁর প্রজ্ঞা, ন্যায়বিচার, নেতৃত্ব ও আদর্শের মাধ্যমে একটি সভ্যতাকে সমৃদ্ধ করতে পারেন। একজন মানুষের সঠিক চিন্তা ও আদর্শ একটি জাতির ভাগ্য পরিবর্তন করে দিতে পারে।

ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম বলেন একটি সন্তানকে ভালো শিক্ষার্থী হিসেবে গড়ে তুলতে হলে তাকে বিভিন্ন বিষয়ে পড়াশোনা করানোর পাশাপাশি প্রয়োজন সঠিক দিকনির্দেশনা, নিয়মিত পরিচর্যা ও দক্ষ শিক্ষকের তত্ত্বাবধান। একজন অভিভাবকের পক্ষে ঘরে বসে সন্তানের সব বিষয়ের পড়াশোনা ও সার্বিক বিকাশ নিশ্চিত করা অনেক সময় সম্ভব হয়ে ওঠে না। এ জন্য প্রয়োজন একাধিক দক্ষ ও অভিজ্ঞ শিক্ষকের সমন্বয়ে গড়ে ওঠা একটি মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান। তবে সন্তানকে কোনো প্রতিষ্ঠানে ভর্তি করিয়ে দিলেই অভিভাবকের দায়িত্ব শেষ হয়ে যায় না। আপনি আপনার সন্তানকে যেভাবে গড়ে তুলতে চান, সেই প্রতিষ্ঠানও তাকে একই আদর্শ, মূল্যবোধ ও দর্শনের আলোকে গড়ে তুলতে চায় কি না, সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সভাপতির বক্তব্যে প্রতিষ্ঠানের প্রিন্সিপাল প্রফেসর আঃ আউয়াল বলেন পৃথিবীতে এমন দুজন মানুষ আছেন, যারা কখনোই সন্তানের সফলতায় হিংসা করেন না; বরং সন্তানের সাফল্যে সবচেয়ে বেশি আনন্দিত হন—তাঁরা হলেন বাবা-মা ও শিক্ষক। শিক্ষা মূলত দুই ধরনের—একটি দুনিয়ার কল্যাণ ও সফলতার জন্য, অন্যটি পরকালীন মুক্তি ও কল্যাণের জন্য। আমরা এমন এক প্রজন্ম গড়ে তুলতে চাই, যারা বাবা-মা, শিক্ষক, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সমগ্র জাতির জন্য আশীর্বাদ হয়ে উঠবে। তিনি আরও বলেন আপনাদের সন্তানদের স্মার্টফোনের আসক্তি থেকে দূরে রাখুন। তাদের নবী-রাসুল, সাহাবায়ে কেরাম ও মনীষীদের জীবনের গল্প শোনান। সন্তানদের ইসলামী শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলুন।

তিনি পিস স্কুলের মৌলিকত্ব উল্লেখ করে বলেন, “পিস স্কুল মাতৃভাষা বাংলা, আন্তর্জাতিক ভাষা ইংরেজি এবং কুরআনের ভাষা আরবিতে দক্ষ মানুষ তৈরির পাশাপাশি নৈতিকতা-সমৃদ্ধ মানুষ গড়ার অঙ্গীকার নিয়ে কাজ করছে।”

ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ, পাবনার আয়োজনে আগত অভিভাবক ও অতিথিদের হাতে উপহার তুলে দেওয়া হয়। একই সঙ্গে ২০২৭ সেশনের নতুন শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়।

সর্বশেষ খবর

বর্ণাঢ্য আয়োজনে ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ, পাবনার প্যারেন্টিং কনফারেন্স অনুষ্ঠিত

শ্রেণিকক্ষে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসি

রাকসুর তফসিলসহ নয় দাবিতে আম্মারের নেতৃত্বে ফের সরব হচ্ছে ‘রাবি সংস্কার আন্দোলন’

বেরোবি শিক্ষার্থীকে অপহরণ করে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ, প্রতিবাদে মহাসড়ক অবরোধ

ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী, নেপথ্যে ইউজিসির নির্দেশনা ও অর্থসংকট

স্কুল ড্রেস দেবে সরকার, জনপ্রতি ব্যয় ১০ হাজার টাকা

ডিসেম্বরের মধ্যে দাবি পূরণের আল্টিমেটাম এমপিওভুক্ত শিক্ষকদের

কিউএস এশিয়া র‍্যাঙ্কিংয়ে আবারও দেশসেরা ঢাকা বিশ্ববিদ্যালয়, দক্ষিণ এশিয়ায় ১৬তম

সর্বাধিক পঠিত

শিক্ষামন্ত্রীর ‘ফার্মের মুরগি’ বিতর্কের পর জন্ম নিল ‘ব্রয়লার চিকেন পার্টি’

প্রাথমিকে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের যে বার্তা দিলেন শিক্ষামন্ত্রী

প্রথমবারের মতো ৮ বিভাগেই রাবির ভর্তি পরীক্ষা

মাস্টার্সের ফাইনাল পরীক্ষায় সিজিপিএ ৩.৮২ পেলেন ঢাবি ছাত্রী সংস্থার সভানেত্রী

পুলিশসহ ৩ বিসিএসে সুপারিশ পাওয়া সোহাগের নাম নেই ৪৯তম’র গেজেটে

উচ্চশিক্ষায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ ডিগ্রি বাস্তবায়ন চায় ইউজিসি

সফলতা অর্জনে শিক্ষার্থীদের ডিভাইস আসক্তি কমাতে হবে

বৃহস্পতিবার শুরু এইচএসসি পরীক্ষা: এবার সব শিক্ষা বোর্ডে একই প্রশ্নপত্র

পাই দিবস উপলক্ষে ব্যাপনের কুইজ প্রতিযোগিতা ২০২৬-এর পুরস্কার বিতরণ সম্পন্ন

আজ থেকে শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা, চলবে রুটিন অনুযায়ী