আগামীকালের মধ্যে নিয়োগপত্র চান প্রাথমিকের নিয়োগ বঞ্চিত প্রার্থীরা

Post Image

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫-এ সুপারিশপ্রাপ্ত হয়েও নিয়োগপত্র না পাওয়া যোগ্য প্রার্থীদের আগামী ২৭ সেপ্টেম্বরের মধ্যে নিয়োগপত্র দেওয়ার দাবি জানিয়েছেন প্রার্থীরা। একই সঙ্গে ফৌজদারি অপরাধ, রাষ্ট্রবিরোধী কার্যক্রমে সক্রিয় থাকা বা সনদ জালিয়াতির অভিযোগ না থাকা যোগ্য প্রার্থীদের নিয়োগ দেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। দাবি পূরণ না হলে কর্মসূচিতে যাওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন প্রার্থীরা।

শনিবার (২৬ সেপ্টেম্বর) ‘সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫ ব্যাচ’-এর পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এসব দাবি জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ‘আমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সুপারিশপ্রাপ্ত সহকারী শিক্ষক ব্যাচ-২০২৫। দীর্ঘ আট মাস সুপারিশপ্রাপ্ত হয়ে বেকার থেকে মানবেতর জীবনযাপন করার পর যখন অযাচিতভাবে একজন প্রার্থী ভেরিফিকেশনের নামে প্রহসনে নিয়োগপত্র বঞ্চিত হয় তখন রাষ্ট্রের নাগরিক অধিকার স্পষ্টভাবে হরণ করা হয়।’

প্রার্থীরা বলেন, ‘বর্তমান সরকার ক্ষমতায় এসে ১ কোটি বেকারের কর্মসংস্থান করার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু আজ বেকারদের নিয়ে চূড়ান্ত প্রহসন করা হচ্ছে, বেকারত্ব বৃদ্ধি করা হচ্ছে। আমরা চাই না পুনরায় রি-ভেরিফিকেশনের নামে প্রহসন করা হোক।’

ভেরিফিকেশনের মাধ্যমে কতজন প্রার্থীকে বাদ দেওয়া হয়েছে, সে বিষয়েও প্রশ্ন তুলেছেন তারা। বিবৃতিতে বলা হয়, ‘২৫০০+ প্রার্থীকে কেন বাদ দেওয়া হলো তার কারণ অজানা। নিয়োগকারী কর্তৃপক্ষ আসলে কে আমরা জানি না। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বলে সকল দায়িত্ব মন্ত্রণালয়ের আবার মন্ত্রণালয় বলে জেলা শিক্ষা অফিস মূল দায়িত্বে আর জেলা অফিস বলে দায়িত্ব অধিদপ্তরের হাতে। আসলে নিয়োগকারী কর্তৃপক্ষ কারা?’

এ বিষয়ে তাদের দাবি, ‘আমাদেরাওয়া, সরকারি চাকরির বিধিমালা অনুযায়ী ফৌজদারি অপরাধ ও রাষ্ট্রবিরোধী কার্যক্রমে সক্রিয়, সনদ জালিয়াতি ব্যতীত যোগ্য সকলকে ২৭ সেপ্টেম্বরের মধ্যে নিয়োগপত্র প্রদান করতে হবে। না হলে কর্মসূচীতে যেতে বাধ্য হব।’

একই সঙ্গে ১ অক্টোবর একসঙ্গে যোগদানের প্রত্যাশা জানিয়ে প্রার্থীরা বলেন, ‘আমরা চাই, সকল যোগ্য প্রার্থী আগামী ১লা অক্টোবর একসাথে যোগদান করতে।’

সর্বশেষ খবর

আগামীকালের মধ্যে নিয়োগপত্র চান প্রাথমিকের নিয়োগ বঞ্চিত প্রার্থীরা

প্রাথমিকে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের যে বার্তা দিলেন শিক্ষামন্ত্রী

গর্ভকালীন পড়াশোনা, নবজাতক রেখে ভাইভা— ভেরিফিকেশনে বাদ অদম্য সুমাইয়াও

নির্বাচিত হয়েও নিয়োগপত্র নেই, অধরাই রয়ে যাচ্ছে সরকারি চাকরি!

মেধাবীদের দেশে ফিরিয়ে আরও অর্থ বিনিয়োগ করতে হবে: শিক্ষামন্ত্রী

অর্থাভাবে ঢাবি শিক্ষার্থীর বাড়ি ফেরা, পড়াশোনার দায়িত্ব নিচ্ছেন ডাকসু ভিপি সাদিক কায়েম

পুনঃনিরীক্ষণে সিলেট বোর্ডে নতুন করে জিপিএ-৫ পেল ১২১ শিক্ষার্থী

এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার

সর্বাধিক পঠিত

একাদশ শ্রেণিতে ভর্তি ও ক্লাস শুরুর তারিখ ঘোষণা

রোববার খুলছে স্কুল-কলেজ

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ঢাকাসহ পাঁচ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

নবম শ্রেণির শিক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা

এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার

এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৪ হাজার ৭৮৪ পরীক্ষার্থী

শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রীর পরিকল্পনা জানালেন শিক্ষামন্ত্রী

এসএসসি পরীক্ষার ফল প্রকাশ হতে পারে ৩০ জুলাই

আজ থেকে শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা,অংশ নেবে সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী

এএমআই স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটে প্রশিক্ষণার্থীর মাঝে সনদ বিতরণ