তিন রুটে দেশে আসছে হেরোইন

Post Image

উত্তরের বিভিন্ন সীমান্তপথ দিয়ে আসছে মাদক। হালে সবচেয়ে বেশি আসছে হোরোইন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বলছে, এখন যেসব সীমান্ত হেরোইন চোরাচালানে ব্যবহার হচ্ছে, তার মধ্যে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও কুষ্টিয়া অন্যতম। তবে শিগগিরই সেই রুট বদলে যেতে পারে।

এ ছাড়া বিভাগের কারাগারগুলোতে মোট বন্দির একটা বড় অংশও মাদক মামলার আসামি। কারা সূত্র বলছে, মোট বন্দির ২৮ দশমিক ৫৭ শতাংশ মাদক মামলার আসামি। রাজশাহী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, রাজশাহীর গোদাগাড়ী, চাঁপাইনবাবগঞ্জের চরবাগডাঙা এবং কুষ্টিয়ার সীমান্তপথ ব্যবহার করে দেশে আসছে হেরোইন। ২০২৩ সালে দেশে মোট মাদকের মামলা হয়েছে ২ হাজার ৫৯৮টি। হেরোইন উদ্ধার হয়েছে ৭০০ কেজি। এর মধ্যে রাজশাহী বিভাগের আট জেলায় মামলা হয়েছে ১ হাজার ৪২৭টি। ২০২৪ সালে ১ হাজার ৫৭২টি মামলার মধ্যে ৭৭২টি হয়েছে রাজশাহী বিভাগে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক জিললুর রহমান জানান, দেশের তিনটি সীমান্ত এলাকা এখন হেরোইন চোরাচালানের রুট হিসাবে ব্যবহার করছে মাদক কারবারিরা। তবে শিগগিরই সেই রুট বদলে যেতে পারে বলে জানান এই কর্মকর্তা। তিনি বলেন, আগে আফগানিস্তানে হেরোইনের কাঁচামাল উৎপাদন হতো। এখন মিয়ানমার কাঁচামাল বেশি উৎপাদন করছে। সেই কাঁচামাল দেশের বিভিন্ন পথ দিয়ে ভারতে যাচ্ছে। ভারতে বাংলাদেশ সীমান্তের কাছাকাছি কিছু কারখানা গড়ে উঠেছে। সেখান থেকে হেরোইন তৈরি হয়ে আবার দেশে চলে আসছে। সম্প্রতি তারা এমন গোয়েন্দা তথ্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন।

শুধু হেরোইন উদ্ধার আর মামলা নয়, রাজশাহীর কারাগারগুলোতে যে পরিমাণ বন্দি আছেন, তার একটা বড় অংশ মাদক মামলার আসামি। কারা সূত্র জানায়, রাজশাহী অঞ্চলের ৮টি কারাগারে মোট বন্দি আছেন ৮ হাজার ৯৬৬ জন। এর মধ্যে মাদক মামলায় বন্দি ২ হাজার ৫৬২ জন। এর মধ্যে রাজশাহী কারাগারে ৪৩৬ জন, বগুড়ায় ৩৬০, সিরাজগঞ্জে ৪১১, নওগাঁয় ৩১৩, পাবনায় ৪০৭, চাঁপাইনবাবগঞ্জে ২৬২, নাটোরে ১৯৯ ও জয়পুরহাটে ১৭৪ জন বন্দি আছেন। গড় বন্দির হারে মাদক মামলায় সবচেয়ে বেশি ৪৬.৩৭ শতাংশ বন্দি আছেন চাঁপাইনবাবগঞ্জ কারাগারে।

রাজশাহীর ডিআইজি প্রিজন কামাল হোসেন জানান, বন্দিদের একটা বড় অংশ মাদক মামলার আসামি। বিভাগের ৮ কারাগারে যে পরিমাণ বন্দি আছেন, তার ২৮.৫৭ শতাংশ বন্দি মাদক মামলার আসামি। একজনের নামে একাধিক মাদক চোরাচালানের মামলাও আছে।

সর্বশেষ খবর

দেশের ইতিহাসে শিক্ষাখাতে এ বছরই সর্বোচ্চ বাজেট: প্রধানমন্ত্রী

পুলিশসহ ৩ বিসিএসে সুপারিশ পাওয়া সোহাগের নাম নেই ৪৯তম’র গেজেটে

৪৯তম বিসিএসের গেজেটে বাদ ফিন্যান্সে নবম হওয়া ইমতিয়াজ, মনোকষ্টে বললেন— ‘রাষ্ট্রকে ধন্যবাদ’

৪৯তম বিসিএস: ভেরিফিকেশনে বাদ পড়ে গায়ে আগুন দেওয়ার ঘোষণা জসিমের

স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রী মীর শাহে আলমের ছেলের ব্যাংক হিসাবও তলবের দাবি ডাকসু নেতার

আগামীকালের মধ্যে নিয়োগপত্র চান প্রাথমিকের নিয়োগ বঞ্চিত প্রার্থীরা

প্রাথমিকে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের যে বার্তা দিলেন শিক্ষামন্ত্রী

গর্ভকালীন পড়াশোনা, নবজাতক রেখে ভাইভা— ভেরিফিকেশনে বাদ অদম্য সুমাইয়াও

সর্বাধিক পঠিত

শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রীর পরিকল্পনা জানালেন শিক্ষামন্ত্রী

আজ থেকে শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা,অংশ নেবে সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী

এসএসসি পরীক্ষার ফল প্রকাশ হতে পারে ৩০ জুলাই

যে কোনো সময়ের তুলনায় এবার শিক্ষাখাতে সর্বোচ্চ বাজেট

ফেল করা শিক্ষার্থীরা দুইবারের বেশি সুযোগ পাবে না: শিক্ষামন্ত্রী

শিক্ষা ক্যাডারের নতুন বদলি নীতিমালা, ২ বছরের আগে আবেদন নয়

দীর্ঘ যানজট, পায়ে হেঁটে কেন্দ্রে আসছেন অনেক পরীক্ষার্থী

পুনঃনিরীক্ষণে সিলেট বোর্ডে নতুন করে জিপিএ-৫ পেল ১২১ শিক্ষার্থী

এএমআই স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটে প্রশিক্ষণার্থীর মাঝে সনদ বিতরণ

ব্যাপন কিশোর বিজ্ঞান সাময়িকীর "বিজ্ঞান লেখা" প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত