ফিলিস্তিন সরকারকে ৩০ মিলিয়ন ডলার সহায়তা প্রদান সৌদি আরবের

Post Image

প্যালেস্টাইন অথরিটিকে ৩০ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা প্রদান করেছে সৌদি আরব। আর্থিক সংকটে থাকা ফিলিস্তিন সরকারকে সহায়তার অংশ হিসেবে এই অর্থ প্রদান করা হয়েছে বলে জানিয়েছে সৌদি আরব। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আরব নিউজ।

স্থানীয় সময় বৃহস্পতিবার জর্ডানের রাজধানী আম্মানে সৌদি দূতাবাসের ভারপ্রাপ্ত চার্জ দ্য অ্যাফেয়ার্স মোহাম্মদ মুনিস প্যালেস্টাইনের অর্থমন্ত্রী ওমর আল-বিতারের কাছে এই তহবিল হস্তান্তর করেন। অর্থমন্ত্রী আল-বিতার এই সহায়তার জন্য সৌদি আরবের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি কিং সালমান ও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বের প্রশংসা করে বলেন, প্যালেস্টিনিয় জনগণের স্বাধীনতা ও রাষ্ট্রীয় অধিকারের জন্য সৌদি আরবের অব্যাহত রাজনৈতিক ও অর্থনৈতিক সহায়তা অত্যন্ত প্রশংসনীয়।

প্যালেস্টাইন নিউজ এজেন্সির প্রতিবেদন অনুযায়ী, এই অর্থনৈতিক সহায়তা স্বাস্থ্য ও শিক্ষা খাত বজায় রাখতে প্যালেস্টাইন অথরিটিকে সাহায্য করছে। হাসপাতাল পরিচালনা, ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম ক্রয়, স্কুল চালু রাখা এবং চিকিৎসক, শিক্ষক ও প্রশাসনিক কর্মীদের বেতন প্রদানে এই তহবিল ব্যবহৃত হচ্ছে।

সৌদি সহায়তা সংস্থা কেএস রিলিফের তথ্য অনুসারে, গত কয়েক বছরে প্যালেস্টিনিয় জনগণের জন্য ২৮৯টি প্রকল্পে ৫.৩ বিলিয়ন ডলারের বেশি সহায়তা প্রদান করেছে সৌদি আরব।

বিডি-প্রতিদিন/শআ

সর্বশেষ খবর

স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রী মীর শাহে আলমের ছেলের ব্যাংক হিসাবও তলবের দাবি ডাকসু নেতার

আগামীকালের মধ্যে নিয়োগপত্র চান প্রাথমিকের নিয়োগ বঞ্চিত প্রার্থীরা

প্রাথমিকে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের যে বার্তা দিলেন শিক্ষামন্ত্রী

গর্ভকালীন পড়াশোনা, নবজাতক রেখে ভাইভা— ভেরিফিকেশনে বাদ অদম্য সুমাইয়াও

নির্বাচিত হয়েও নিয়োগপত্র নেই, অধরাই রয়ে যাচ্ছে সরকারি চাকরি!

মেধাবীদের দেশে ফিরিয়ে আরও অর্থ বিনিয়োগ করতে হবে: শিক্ষামন্ত্রী

অর্থাভাবে ঢাবি শিক্ষার্থীর বাড়ি ফেরা, পড়াশোনার দায়িত্ব নিচ্ছেন ডাকসু ভিপি সাদিক কায়েম

পুনঃনিরীক্ষণে সিলেট বোর্ডে নতুন করে জিপিএ-৫ পেল ১২১ শিক্ষার্থী

সর্বাধিক পঠিত

নবম শ্রেণির শিক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা

এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৪ হাজার ৭৮৪ পরীক্ষার্থী

শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রীর পরিকল্পনা জানালেন শিক্ষামন্ত্রী

আজ থেকে শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা,অংশ নেবে সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী

এসএসসি পরীক্ষার ফল প্রকাশ হতে পারে ৩০ জুলাই

পুনঃনিরীক্ষণে সিলেট বোর্ডে নতুন করে জিপিএ-৫ পেল ১২১ শিক্ষার্থী

ফেল করা শিক্ষার্থীরা দুইবারের বেশি সুযোগ পাবে না: শিক্ষামন্ত্রী

এএমআই স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটে প্রশিক্ষণার্থীর মাঝে সনদ বিতরণ

দীর্ঘ যানজট, পায়ে হেঁটে কেন্দ্রে আসছেন অনেক পরীক্ষার্থী

শিক্ষা ক্যাডারের নতুন বদলি নীতিমালা, ২ বছরের আগে আবেদন নয়