পুলিশের অবস্থান পরিষ্কারের আহবান শিক্ষার্থীদের, দাবি না মানা পর্যন্ত চলবে আন্দোলন

Post Image

রাজধানীর গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লায়েড হিউম্যান সায়েন্সে (হোম ইকনোমিক্স কলেজ) গভীর রাতে পুলিশি হামলার ঘটনায় পুলিশ প্রশাসনের অবস্থান পরিষ্কারের আহ্বান জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে হামলার সঙ্গে জড়িত পুলিশ কর্মকর্তা ও নির্দেশদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াসহ দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।

শনিবার (৭ নভেম্বর) জরুরি সংবাদ সম্মেলনে এসব প্রশ্ন তুলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষ এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের কাছে ঘটনার জবাবদিহি দাবি করেন শিক্ষার্থীরা।

বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীরা জানান, এদিন আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক হাবিবা ইয়াসমিন এবং বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানদের একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় কলেজ প্রশাসনের পক্ষ থেকে তিনটি গুরুত্বপূর্ণ বিষয় স্বীকার করা হয়েছে বলে দাবি করেন তারা।

শিক্ষার্থীরা বলেন, অভিযুক্ত অধ্যক্ষ ড. মেহেরুন্নেছা বেগমের সঙ্গে উপাধ্যক্ষ অধ্যাপক হাবিবা ইয়াসমিনের সরাসরি কথা হয়েছে। তাদের দুজনই নিশ্চিত করেছেন, শিক্ষার্থীরা অধ্যক্ষকে কোনো ধরনের আক্রমণ বা শারীরিক হেনস্তা করেননি। ফলে শিক্ষার্থীদের বিরুদ্ধে আনা অভিযোগ ও অপপ্রচার ভিত্তিহীন বলে প্রমাণিত হয়েছে।

এ ছাড়া উপাধ্যক্ষসহ উপস্থিত বিভাগীয় প্রধানরা স্বীকার করেছেন, শিক্ষার্থীদের চলমান আন্দোলন সম্পূর্ণ অরাজনৈতিক, অহিংস ও শান্তিপূর্ণ ছিল। একই সঙ্গে গভীর রাতে ক্যাম্পাসে পুলিশ প্রবেশের বিষয়ে তারা কিছুই জানতেন না এবং কলেজ প্রশাসনের পক্ষ থেকে পুলিশ ডাকা হয়নি বলেও জানিয়েছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীরা প্রশ্ন তোলেন, ‘যদি দায়িত্বপ্রাপ্ত কলেজ কর্তৃপক্ষ বা শিক্ষকবৃন্দ পুলিশ না ডেকে থাকেন, তবে গভীর রাতে একটি স্বনামধন্য নারী শিক্ষাঙ্গনের সীমানায় কার নির্দেশে এবং কার অনুমতি নিয়ে পুরুষ পুলিশ প্রবেশ করল? কাদের ইন্ধনে কোনো ধরনের আইনি এখতিয়ার ও প্রশাসনিক অনুমতি ছাড়া একটি নারী শিক্ষাপ্রতিষ্ঠানে অনুপ্রবেশ করে সাধারণ নারী শিক্ষার্থীদের ওপর বর্বর লাঠিচার্জ, শারীরিক নির্যাতন ও অকথ্য হেনস্তা চালানো হলো?’

তারা আরও বলেন, কোনো বৈধ অনুমতি ছাড়া গভীর রাতে নারী শিক্ষার্থীদের ক্যাম্পাসে পুলিশের এমন আক্রমণ শুধু বেআইনি নয়, বরং দেশের যেকোনো নাগরিকের মৌলিক নিরাপত্তা ও সাংবিধানিক অধিকারের ওপর চরম আঘাত। বিজ্ঞপ্তিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষ এবং ডিএমপি কমিশনারের কাছে স্পষ্ট জবাবদিহি দাবি করে শিক্ষার্থীরা বলেন, ‘একটি পূর্ণাঙ্গ নারী শিক্ষাপ্রতিষ্ঠানে প্রশাসনের অনুমতি ছাড়া কার আদেশে পুলিশ এমন বর্বরোচিত হামলা চালাল? গভীর রাতে নারী শিক্ষার্থীদের গায়ে হাত তোলা এবং শারীরিক নির্যাতনের দায়ভার পুলিশ প্রশাসনকে অবিলম্বে জনসম্মুখে পরিষ্কার করতে হবে।’

ঘটনার সঙ্গে জড়িত দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা এবং এর নেপথ্যে থাকা নির্দেশদাতাদের অবিলম্বে নিরপেক্ষ তদন্তের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত ও অপরাধীদের চিহ্নিত না করা পর্যন্ত তাদের ন্যায়সংগত অবস্থান অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।


সর্বশেষ খবর

পুলিশের অবস্থান পরিষ্কারের আহবান শিক্ষার্থীদের, দাবি না মানা পর্যন্ত চলবে আন্দোলন

বর্ণাঢ্য আয়োজনে ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ, পাবনার প্যারেন্টিং কনফারেন্স অনুষ্ঠিত

শ্রেণিকক্ষে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসি

রাকসুর তফসিলসহ নয় দাবিতে আম্মারের নেতৃত্বে ফের সরব হচ্ছে ‘রাবি সংস্কার আন্দোলন’

বেরোবি শিক্ষার্থীকে অপহরণ করে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ, প্রতিবাদে মহাসড়ক অবরোধ

ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী, নেপথ্যে ইউজিসির নির্দেশনা ও অর্থসংকট

স্কুল ড্রেস দেবে সরকার, জনপ্রতি ব্যয় ১০ হাজার টাকা

ডিসেম্বরের মধ্যে দাবি পূরণের আল্টিমেটাম এমপিওভুক্ত শিক্ষকদের

সর্বাধিক পঠিত

শিক্ষামন্ত্রীর ‘ফার্মের মুরগি’ বিতর্কের পর জন্ম নিল ‘ব্রয়লার চিকেন পার্টি’

প্রাথমিকে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের যে বার্তা দিলেন শিক্ষামন্ত্রী

পুলিশসহ ৩ বিসিএসে সুপারিশ পাওয়া সোহাগের নাম নেই ৪৯তম’র গেজেটে

প্রথমবারের মতো ৮ বিভাগেই রাবির ভর্তি পরীক্ষা

মাস্টার্সের ফাইনাল পরীক্ষায় সিজিপিএ ৩.৮২ পেলেন ঢাবি ছাত্রী সংস্থার সভানেত্রী

উচ্চশিক্ষায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ ডিগ্রি বাস্তবায়ন চায় ইউজিসি

বৃহস্পতিবার শুরু এইচএসসি পরীক্ষা: এবার সব শিক্ষা বোর্ডে একই প্রশ্নপত্র

পাই দিবস উপলক্ষে ব্যাপনের কুইজ প্রতিযোগিতা ২০২৬-এর পুরস্কার বিতরণ সম্পন্ন

সফলতা অর্জনে শিক্ষার্থীদের ডিভাইস আসক্তি কমাতে হবে

আজ থেকে শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা, চলবে রুটিন অনুযায়ী