শ্রেণিকক্ষে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসি

Post Image

গোপালগঞ্জ জেলা স্কুলের শ্রেণিকক্ষে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার ঘটনায় ৯ শিক্ষার্থীকে ছাড়পত্র (ট্রান্সফার সার্টিফিকেট বা টিসি) দিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ। তদন্ত কমিটির প্রতিবেদন পর্যালোচনা করে বৃহস্পতিবার (৫ নভেম্বর) অভিযুক্ত শিক্ষার্থীদের বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, গত ৬ অক্টোবর দুপুরে টিফিনের পর বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষের ভেতরে অষ্টম, নবম ও দশম শ্রেণির কয়েকজন শিক্ষার্থী ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেয়। এ সময় ঘটনাটি মোবাইল ফোনে ভিডিও ধারণ করা হয়। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে তা ব্যাপক আলোচনার জন্ম দেয়।

ঘটনার পরদিন ৭ অক্টোবর বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ইকবাল হোসেনকে প্রধান করে সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটি বিদ্যালয়ের সিসিটিভি ফুটেজ ও ছড়িয়ে পড়া ভিডিও পর্যালোচনা করে তদন্ত প্রতিবেদন তৈরি করে। গত বুধবার (৪ নভেম্বর) প্রতিবেদনটি প্রধান শিক্ষকের কাছে জমা দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে নয় শিক্ষার্থীকে বিদ্যালয় থেকে ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।

তদন্ত কমিটির প্রধান সহকারী শিক্ষক মো. ইকবাল হোসেন বলেন, বিদ্যালয়ে রাজনৈতিক স্লোগান দেওয়ার ঘটনার পর সিসিটিভি ফুটেজ ও ভিডিও পর্যালোচনা করে তদন্ত প্রতিবেদন প্রধান শিক্ষকের কাছে জমা দেওয়া হয়েছে। এর ভিত্তিতে বিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষার্থীদের ছাড়পত্র দেওয়া হয়েছে।

প্রধান শিক্ষক মো. জিয়া বলেন, গত ৬ অক্টোবর বিদ্যালয়ের ভেতরে কয়েকজন শিক্ষার্থী রাজনৈতিক স্লোগান দেয়। ঘটনার সময় আমি নামাজে ছিলেন। পরে নামাজ শেষে গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে ফোন করে বিষয়টি জানতে চাওয়া হয়। এরপর অন্য শিক্ষকদের কাছ থেকে ঘটনার বিষয়ে নিশ্চিত হন তিনি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী শিক্ষার্থীদের বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


সর্বশেষ খবর

শ্রেণিকক্ষে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসি

রাকসুর তফসিলসহ নয় দাবিতে আম্মারের নেতৃত্বে ফের সরব হচ্ছে ‘রাবি সংস্কার আন্দোলন’

বেরোবি শিক্ষার্থীকে অপহরণ করে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ, প্রতিবাদে মহাসড়ক অবরোধ

ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী, নেপথ্যে ইউজিসির নির্দেশনা ও অর্থসংকট

স্কুল ড্রেস দেবে সরকার, জনপ্রতি ব্যয় ১০ হাজার টাকা

ডিসেম্বরের মধ্যে দাবি পূরণের আল্টিমেটাম এমপিওভুক্ত শিক্ষকদের

কিউএস এশিয়া র‍্যাঙ্কিংয়ে আবারও দেশসেরা ঢাকা বিশ্ববিদ্যালয়, দক্ষিণ এশিয়ায় ১৬তম

জাবিতে পরিচালক নিয়োগের প্রতিবাদ, ভিসিকে অবরুদ্ধ করে ভবনে তালা

সর্বাধিক পঠিত

প্রাথমিকে শিক্ষক পদে ৪৬ হাজার পরিক্ষার্থীর ফলাফল পুনরায় প্রকাশের নির্দেশ

যেসব কলেজে ভর্তি হতে নিষেধাজ্ঞা দিল মন্ত্রণালয়

তিনদিন নয়, একদিন অনলাইন ক্লাসের প্রস্তাব মন্ত্রিপরিষদ বিভাগের

গৌরনদীতে এইচএসসি পরীক্ষায় নকলের দায়ে দুই পরীক্ষার্থী বহিষ্কার

শিক্ষামন্ত্রীর ‘ফার্মের মুরগি’ বিতর্কের পর জন্ম নিল ‘ব্রয়লার চিকেন পার্টি’

মাস্টার্সের ফাইনাল পরীক্ষায় সিজিপিএ ৩.৮২ পেলেন ঢাবি ছাত্রী সংস্থার সভানেত্রী

পুলিশসহ ৩ বিসিএসে সুপারিশ পাওয়া সোহাগের নাম নেই ৪৯তম’র গেজেটে

প্রাথমিকে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের যে বার্তা দিলেন শিক্ষামন্ত্রী

প্রথমবারের মতো ৮ বিভাগেই রাবির ভর্তি পরীক্ষা

স্কুল ড্রেস দেবে সরকার, জনপ্রতি ব্যয় ১০ হাজার টাকা