ছাত্রদলকে দিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা হামলার নির্দেশদাতা হলেন জবির সিন্ডিকেট সদস্য, অভিযোগ জকসু ভিপির

Post Image

গত ৪ আগস্ট ২০২৬ তারিখে ছাত্রদলের সন্ত্রাসীদের দিয়ে ক্যাম্পাসে নির্বাচিত প্রতিনিধি ও শিক্ষার্থীদের ওপর হামলা চালানোর সরাসরি নির্দেশদাতা অধ্যাপক ড. নাসির আহমেদকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য মনোনীত করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিশ্ববিদ্যালয়টির কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি মো. বিয়াজুল ইসলাম। 

বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে নিজের ফেসবুক একাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। 

পোস্টে মো. বিয়াজুল ইসলাম বলেন,“ছাত্রদলের সন্ত্রাসীদের দিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নির্বাচিত প্রতিনিধি ও শিক্ষার্থীদের ওপর হামলা চালানোর সরাসরি নির্দেশে দেন তৎকালীন প্রক্টর অধ্যাপক ড. নাসির আহমেদ। এই হামলার পুরস্কার হিসেবে তাঁকে রাষ্ট্রের বিশেষ মর্যাদায় সিন্ডিকেট সদস্য মনোনীত করা হয়েছে “

তিনি আরও বলেন,“এভাবে দেশের পবিত্র বিশ্ববিদ্যালয়গুলোকে চলতে দেওয়া যায় না। যেখানে ক্যাম্পাসগুলো হওয়ার কথা শিক্ষার্থীদের নিরাপদ শিক্ষাকেন্দ্র, সেখানে যারা এবং যাদের মাধ্যমে শিক্ষাঙ্গনে সন্ত্রাস বিরাজ করছে ও শিক্ষার্থীদের রক্ত ঝরছে, তাদেরকেই বিশেষ সম্মাননায় ভূষিত করা হচ্ছে।”

প্রসঙ্গত, চলতি বছরের গত ৪ আগষ্ট জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তর, অস্থায়ী আবাসন প্রকল্পের কাজ দ্রুত শুরু, মেডিকেল সেন্টারের উন্নয়নের দাবিতে প্ল্যাকার্ড প্রদর্শনকে কেন্দ্র করে জকসু, শিবির, ইনকিলাব মঞ্চ ও ছাত্রশক্তিসহ কয়েকটি সংগঠন ও প্লাটফর্মের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। শাখা ছাত্রদলের এ হামলায় জকসু ভিপি-জিএস ও সাংবাদিকসহ অন্তত ৩০ জন আহত হয়।  

সর্বশেষ খবর

ছাত্রদলকে দিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা হামলার নির্দেশদাতা হলেন জবির সিন্ডিকেট সদস্য, অভিযোগ জকসু ভিপির

দেশের ইতিহাসে শিক্ষাখাতে এ বছরই সর্বোচ্চ বাজেট: প্রধানমন্ত্রী

পুলিশসহ ৩ বিসিএসে সুপারিশ পাওয়া সোহাগের নাম নেই ৪৯তম’র গেজেটে

৪৯তম বিসিএসের গেজেটে বাদ ফিন্যান্সে নবম হওয়া ইমতিয়াজ, মনোকষ্টে বললেন— ‘রাষ্ট্রকে ধন্যবাদ’

৪৯তম বিসিএস: ভেরিফিকেশনে বাদ পড়ে গায়ে আগুন দেওয়ার ঘোষণা জসিমের

স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রী মীর শাহে আলমের ছেলের ব্যাংক হিসাবও তলবের দাবি ডাকসু নেতার

আগামীকালের মধ্যে নিয়োগপত্র চান প্রাথমিকের নিয়োগ বঞ্চিত প্রার্থীরা

প্রাথমিকে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের যে বার্তা দিলেন শিক্ষামন্ত্রী

সর্বাধিক পঠিত

শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রীর পরিকল্পনা জানালেন শিক্ষামন্ত্রী

আজ থেকে শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা,অংশ নেবে সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী

এসএসসি পরীক্ষার ফল প্রকাশ হতে পারে ৩০ জুলাই

যে কোনো সময়ের তুলনায় এবার শিক্ষাখাতে সর্বোচ্চ বাজেট

শিক্ষা ক্যাডারের নতুন বদলি নীতিমালা, ২ বছরের আগে আবেদন নয়

দীর্ঘ যানজট, পায়ে হেঁটে কেন্দ্রে আসছেন অনেক পরীক্ষার্থী

পুনঃনিরীক্ষণে সিলেট বোর্ডে নতুন করে জিপিএ-৫ পেল ১২১ শিক্ষার্থী

ফেল করা শিক্ষার্থীরা দুইবারের বেশি সুযোগ পাবে না: শিক্ষামন্ত্রী

ব্যাপন কিশোর বিজ্ঞান সাময়িকীর "বিজ্ঞান লেখা" প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

এএমআই স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটে প্রশিক্ষণার্থীর মাঝে সনদ বিতরণ