দক্ষিণ আফ্রিকায় পৌঁছেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। তাঁর সঙ্গে দেশটিতে গেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মুহাম্মদ শাহজাহান।
তাঁদের সফরসঙ্গী হিসেবে রয়েছেন ইসলামী ফোরাম অব আফ্রিকার কেন্দ্রীয় সহসভাপতি মোশাররফ হোসাইন।
বুধবার (১১ নভেম্বর) ছাত্রশিবিরের মিডিয়া উইংয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।
পোস্টে বলা হয়, দক্ষিণ আফ্রিকায় পৌঁছালে তাঁদের উষ্ণ অভ্যর্থনা জানান ইসলামী ফোরাম অব আফ্রিকার কেন্দ্রীয় সভাপতি আলী আকবরসহ সংগঠনটির অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা।
তাঁদের এই সফরের উদ্দেশ্য ও কর্মসূচি সম্পর্কে পোস্টে বিস্তারিত কিছু জানানো হয়নি।







