সেই নারীকে তালাক দিয়ে দেনমোহরের টাকা পরিশোধের দাবি গোলাম মাওলা রনির

Post Image

নিজের স্ত্রী দাবি করে এনসিপিতে যোগ দিতে চেয়ে আলোচনায় আসা সেই নারীকে আইন অনুযায়ী তালাক দিয়ে দেনমোহরের ১০ লাখ টাকা পরিশোধ করেছিলেন বলে জানিয়েছেন সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি। ওই নারীকে ঘিরে সাম্প্রতিক বিতর্কের মধ্যে শুক্রবার (৬ নভেম্বর) সকালে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে অতীতের ঘটনাপ্রবাহ তুলে ধরে এ তথ্য জানান তিনি।

ফেসবুক পোস্টে রনি দাবি করেন, ইউনূস সরকারের সময়ে ইউটিউবার ইলিয়াসের প্ররোচনায় ওই নারী হঠাৎ একদিন তার অফিসে উপস্থিত হন। এ সময় তিনি ৯৯৯-এ ফোন করে পুলিশ ডাকেন। পুলিশ ওই নারীর কাছে বিয়ের প্রমাণ দেখতে চাইলে তিনি কাগজ থাকার কথা বললেও তা দেখাননি। পরে পুলিশ তাকে অফিস থেকে নিয়ে যায়। তবে নিচে নেমে তিনি পুলিশকে ফাঁকি দিয়ে চলে যান বলে দাবি করেন রনি।

এরপর ওই নারী তার ধানমন্ডির বাসায় যান। এ ঘটনায় তিনি শাহবাগ থানায় অভিযোগ করলে পুলিশ ওই নারীকে থানায় নিয়ে আসে। সেখানে ওই নারীর আত্মীয় পরিচয়ে দুজনকে আনা হয়। পরে থানার কর্মকর্তারা জিজ্ঞাসাবাদ করে তার কাছ থেকে কথিত কাবিননামার একটি কপি সংগ্রহ করেন বলে পোস্টে উল্লেখ করেন রনি।

রনি জানান, আইনজীবীদের পরামর্শ ছিল, কাবিননামার যথার্থতা ও এর পেছনের ঘটনা আদালতে প্রমাণ করতে গেলে কয়েক বছর লেগে যেতে পারে। তাকে আদালতে নিয়ে জিম্মি করার চেষ্টা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন আইনজীবীরা। এ পরিস্থিতিতে কাবিন অনুযায়ী তালাক ও দেনমোহরের ১০ লাখ টাকা পরিশোধ করে বিষয়টির ইতি টানার পরামর্শ দেওয়া হয়।

তিনি বলেন, পুরো ঘটনা বর্ণনা করে শাহবাগ থানায় মামলা করেন এবং তালাকের নোটিশ দেন। একই সঙ্গে কথিত কাবিননামায় উল্লেখ করা দেনমোহরের টাকা পরিশোধ করেন। তবে এরপরও ওই নারীর পক্ষের লোকজন একাধিকবার যোগাযোগ করে তার সামাজিক সম্মানকে জিম্মি করে বড় অঙ্কের অর্থ দাবি করতে থাকেন বলে অভিযোগ করেন রনি।

ওই নারীর বিরুদ্ধে আদালতে মামলা না করার কারণ ব্যাখ্যা করে রনি বলেন, তার আগের সংসারের বিবাহযোগ্য মেয়ে ও কিশোর ছেলের কথা বিবেচনা করে তিনি এমন সিদ্ধান্ত নেন। তার দাবি, পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও আপনজনেরা শুরু থেকেই পুরো বিষয়টি জানতেন এবং পরিস্থিতি মোকাবিলায় তারা তার পাশে ছিলেন।

পোস্টে রনি আরও অভিযোগ করেন, ওই নারী ও ইউটিউবার ইলিয়াস তাকে হেয় করার উদ্দেশ্যে একটি ভিডিও তৈরি করে ইন্টারনেটে ছড়িয়ে দেন। এ ছাড়া বনি আমিন নামের আরেক ইউটিউবারকে দীর্ঘ সাক্ষাৎকার দেন ওই নারী। এসব ঘটনার পর আইন অনুযায়ী তালাক কার্যকর ও রেজিস্ট্রি হওয়া এবং ওই নারী তার দাবিকৃত টাকা পেয়ে যাওয়ায় সংশ্লিষ্টরা বিষয়টি নিয়ে পিছু হটতে বাধ্য হন বলে দাবি করেন তিনি।

পোস্টের সঙ্গে ওই নারীর সঙ্গে তালাকনামা এবং ২০২৫ সালে শাহবাগ থানায় করা একটি সাধারণ ডায়েরির (জিডি) কপি প্রকাশ করেছেন গোলাম মাওলা রনি।

প্রসঙ্গত, গত ৫ নভেম্বর ফারজানা আফরোজ নামে এক নারী গোলাম মাওলা রনির সঙ্গে বিয়ের কাবিননামা প্রকাশ করেন। ওই কাবিননামায় ২০২২ সালের ১৩ মে তাদের বিয়ে হয়েছিল বলে উল্লেখ রয়েছে। তবে এর আগে রনি ওই নারীকে স্ত্রী হিসেবে অস্বীকার করেছিলেন। অন্যদিকে, ফারজানা দাবি করেন, রনি তাকে বিয়ে করেছিলেন এবং তার শাশুড়িও কয়েক মাস তার সঙ্গে ছিলেন।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

‘চুল ধইরা টাইনা নামানো মাইয়ারে কি নারী মনে হয় না’— বিএনপি অ্যাক্টিভিস্টদেরকে প্রশ্ন জুমার

রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়ামের পঞ্চম চালান

সেই নারীকে তালাক দিয়ে দেনমোহরের টাকা পরিশোধের দাবি গোলাম মাওলা রনির

সেই নারীকে তালাক দিয়ে দেনমোহরের টাকা পরিশোধের দাবি গোলাম মাওলা রনির

গোলাম মাওলা রনির স্ত্রী দাবি করে কাবিননামা প্রকাশ করলেন আফরোজ

চট্টগ্রামে ছাত্রী নিহতের ঘটনায় অভিযুক্ত চালক গ্রেপ্তার

সাংবাদিকের ফোন কেড়ে নিয়ে অশ্লীল গালি দিলেন পরীমণি

৩৫ বছর পর পিরোজপুর জামায়াতের আমির পদে নতুন মুখ

সর্বাধিক পঠিত

শিবচরে চাঁদাবাজকে হাতেনাতে ধরলেন এমপি হানজালা

চাঁদা না পেয়ে রেস্টুরেন্ট দখলের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে

প্রেমের টানে জামালপুরে ফিনল্যান্ডের যুবক

কাফনের কাপড় পরে নিষিদ্ধ যুবলীগের ৫৮ সেকেন্ডের মিছিল

হাসপাতাল থেকে দালাল চক্র নির্মূল করা হবে: স্বাস্থ্যসচিব

মব সন্ত্রাস পুরো জাতিকে বিভক্ত করেছে: মির্জা ফখরুল

ভয় পাই, কথা বললে এলাকার বাজেট বন্ধ হবে না তার নিশ্চয়তা নাই

ঈশ্বরগঞ্জে প্রাইভেটকার থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার, আটক দুই

বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল শিশুসহ ৮ জনের

বিদেশে পালিয়ে যাওয়া গোষ্ঠী জুলাই বিপ্লবকে কলঙ্কিত করতে সক্রিয় : সাদিক কায়েম