৩৫ বছর পর পিরোজপুর জামায়াতের আমির পদে নতুন মুখ

Post Image


বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখার ২০২৭-২০২৮ সেশনের আমির নির্বাচিত হয়েছেন মাওলানা আব্দুর রব। দীর্ঘ ৩৫ বছর জেলা আমিরের দায়িত্ব পালন করা অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ অসুস্থতাজনিত কারণে দায়িত্ব থেকে সরে দাঁড়ালে ভারপ্রাপ্ত আমির হিসেবে দায়িত্ব পালন করেন আব্দুর রব। এবার তিনি নতুন সেশনের জন্য জেলা আমির নির্বাচিত হয়েছেন।

বুধবার (৪ নভেম্বর) বাংলাদেশ জামায়াতে ইসলামীর ২০২৭-২০২৮ সেশনের জন্য দেশের ৭৭টি জেলা ও মহানগর শাখার আমিরের নাম ঘোষণা করা হয়। রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে নির্বাচিত আমিরদের নাম ঘোষণা করেন জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

দলটির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংগঠনের রুকনদের (সদস্য) গোপন ব্যালটের মাধ্যমে এসব আমির নির্বাচিত হয়েছেন।

দলীয় সূত্রে জানা যায়, অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ ১৯৯১ সাল থেকে পিরোজপুর জেলা জামায়াতের আমিরের দায়িত্ব পালন করে আসছিলেন। দীর্ঘ ৩৫ বছর দায়িত্ব পালনের পর অসুস্থতাজনিত কারণে তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়ান। এরপর মাওলানা আব্দুর রব ভারপ্রাপ্ত জেলা আমির হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

পরে গত ৯ অক্টোবর পিরোজপুর শহরের টাউন স্কুল মাঠে জেলা জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে ২০২৭-২০২৮ সেশনের জেলা আমির নির্বাচনে ৬৭২ জন নারী ও পুরুষ রুকন গোপন ব্যালটে ভোট দেন। নির্বাচন পরিচালনা করেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল আইনজীবী মুয়াযযম হোসাইন হেলাল। আর সেই ভোটের ফলাফল ঘোষণার মাধ্যমে আমির হয়েছেন তিনি।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

সাংবাদিকের ফোন কেড়ে নিয়ে অশ্লীল গালি দিলেন পরীমণি

৩৫ বছর পর পিরোজপুর জামায়াতের আমির পদে নতুন মুখ

জামালপুরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মাদ্রাসাশিক্ষকের ৮ বছরের কারাদণ্ড

মেয়াদ শেষ, রুম সিলগালা করে দফতর ছাড়লেন সালাহউদ্দিন আম্মার

জামায়াতের ওপর বিএনপির লোকেরা আক্রমণ করা শুরু করেছে: আখতারুজ্জামান

নিজের স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রীকে বিয়ে করলেন শিক্ষক

ষষ্ঠবারের মতো রাজশাহী জেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল খালেক

টেন্ডার না পেয়ে স্বাস্থ্য কর্মকর্তাকে দেখে নেওয়ার হুমকি দিল যুবদল নেতা

সর্বাধিক পঠিত

দুই আসনের উপনির্বাচন : ১৬ মার্চ থেকে শুরু প্রচারণা

চাঁদা না পেয়ে রেস্টুরেন্ট দখলের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে

জেলেদের চাল বিতরণ নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫

সরকারি খালে বালু মজুদের প্রতিবেদন করতে গিয়ে সাংবাদিককে প্রাণনাশের হুমকি

ছাত্রদল নেতার নেতৃত্বে হাসপাতালে হামলা-ভাঙচুর

শিবচরে চাঁদাবাজকে হাতেনাতে ধরলেন এমপি হানজালা

প্রেমের টানে জামালপুরে ফিনল্যান্ডের যুবক

ঈশ্বরগঞ্জে প্রাইভেটকার থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার, আটক দুই

হাসপাতাল থেকে দালাল চক্র নির্মূল করা হবে: স্বাস্থ্যসচিব

ভয় পাই, কথা বললে এলাকার বাজেট বন্ধ হবে না তার নিশ্চয়তা নাই