সাংবাদিকের ফোন কেড়ে নিয়ে অশ্লীল গালি দিলেন পরীমণি

Post Image


গ্রেপ্তারি পরোয়ানা জারির এক দিন পর আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন চিত্রনায়িকা পরীমনি। জামিনের পর আদালত চত্বর থেকে বের হওয়ার সময় এক গণমাধ্যমকর্মীর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়ান তিনি। এ সময় ওই সাংবাদিকের দিকে তেড়ে গিয়ে গালিগালাজ এবং তার ফোন কেড়ে নেওয়ার ঘটনা ঘটে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন পান পরীমনি। পরে আদালত চত্বর থেকে বেরিয়ে গাড়িতে ওঠার সময় এ ঘটনা ঘটে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, নিরাপত্তাকর্মীদের টানাহেঁচড়া ও বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে এক গণমাধ্যমকর্মীর ওপর ক্ষিপ্ত হন পরীমনি। এ সময় তাকে বলতে শোনা যায়, ‘তুই আমার গায়ে হাত দিলি কেন?’ এরপর ওই সাংবাদিকের দিকে বারবার হাত উঁচিয়ে তেড়ে যান তিনি।

তবে পরীমনির অভিযোগ অস্বীকার করে ওই সাংবাদিক বলেন, ‘আমি কেন আপনার গায়ে হাত দেব?’ এ সময় তিনি পরীমনিকে উদ্দেশ করে আরও বলেন, ‘আপনি আমার ট্রাইপড ভেঙে দিলেন কেন?’

ভিডিওতে পরীমনির সঙ্গে থাকা আরেক ব্যক্তিকে বলতে শোনা যায়, ‘আপনি টেনে হাত ছিলে ফেলছেন।’ এ সময় পরীমনির সঙ্গে ওই সাংবাদিকের বাগ্‌বিতণ্ডা চলতে থাকে।

এর আগে সকালে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন চিত্রনায়িকা পরীমনি। গ্রেপ্তারি পরোয়ানা জারির এক দিন পর তার জামিন মঞ্জুর করেন আদালত।

আদালত সূত্রে জানা গেছে, গতকাল এ মামলায় সাক্ষীর জন্য দিন ধার্য ছিল। বাদীপক্ষ আসামিদের জামিন বাতিলের আবেদন করেন। আসামি পরীমনির পক্ষের আইনজীবী সময়ের আবেদন করেন। সেখানে বলা হয়, অ্যালার্জিজনিত রোগে আক্রান্ত থাকায় তিনি আদালতে হাজির হতে পারেননি। পরে আদালত বাদীপক্ষের আবেদন মঞ্জুর করে পরীর জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন।

এ বিষয়ে সমকালের মাল্টিমিডিয়া ইনচার্জ শাহাদাত তনিম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আমাদের প্রতিবেদক রবিউল ইসলাম রাজুর ফোন কেড়ে নিয়েছিলেন চিত্রনায়িকা পরীমনি। পরে তিনি আবার ফোনটি ফেরত দিয়েছেন। এ বিষয়ে আমরা পরীমনির সঙ্গে কথা বলব। এরপর অফিস থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

এর আগে গত বছরের ২৬ জানুয়ারি এই মামলায় পরীমনিসহ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। সেদিনও পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। পরে আদালতে আত্মসমর্পণ করে জামিন পান তিনি। ২০২২ সালের জুলাই মাসে নাসির উদ্দিন পরীমনির বিরুদ্ধে মারধর, ভাঙচুর, হত্যাচেষ্টা ও হুমকির অভিযোগ এনে মামলাটি করেন।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

সাংবাদিকের ফোন কেড়ে নিয়ে অশ্লীল গালি দিলেন পরীমণি

৩৫ বছর পর পিরোজপুর জামায়াতের আমির পদে নতুন মুখ

জামালপুরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মাদ্রাসাশিক্ষকের ৮ বছরের কারাদণ্ড

মেয়াদ শেষ, রুম সিলগালা করে দফতর ছাড়লেন সালাহউদ্দিন আম্মার

জামায়াতের ওপর বিএনপির লোকেরা আক্রমণ করা শুরু করেছে: আখতারুজ্জামান

নিজের স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রীকে বিয়ে করলেন শিক্ষক

ষষ্ঠবারের মতো রাজশাহী জেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল খালেক

টেন্ডার না পেয়ে স্বাস্থ্য কর্মকর্তাকে দেখে নেওয়ার হুমকি দিল যুবদল নেতা

সর্বাধিক পঠিত

দুই আসনের উপনির্বাচন : ১৬ মার্চ থেকে শুরু প্রচারণা

চাঁদা না পেয়ে রেস্টুরেন্ট দখলের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে

জেলেদের চাল বিতরণ নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫

সরকারি খালে বালু মজুদের প্রতিবেদন করতে গিয়ে সাংবাদিককে প্রাণনাশের হুমকি

ছাত্রদল নেতার নেতৃত্বে হাসপাতালে হামলা-ভাঙচুর

শিবচরে চাঁদাবাজকে হাতেনাতে ধরলেন এমপি হানজালা

প্রেমের টানে জামালপুরে ফিনল্যান্ডের যুবক

ঈশ্বরগঞ্জে প্রাইভেটকার থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার, আটক দুই

হাসপাতাল থেকে দালাল চক্র নির্মূল করা হবে: স্বাস্থ্যসচিব

ভয় পাই, কথা বললে এলাকার বাজেট বন্ধ হবে না তার নিশ্চয়তা নাই