বগুড়ায় ড্রেন খননের সময় মিলল রাইফেলের ৩৩৪ গুলি

Post Image

বগুড়া শহরের জিলা স্কুলের প্রাচীরসংলগ্ন এলাকায় ড্রেন নির্মাণের জন্য খননকাজ করার সময় মাটির নিচে ৩৩৪টি গুলি পাওয়া গেছে। রোববার (৩০ আগস্ট) বেলা ১১টার দিকে গুলিগুলো উদ্ধার করা হয়।


পুলিশ বলছে, গুলিগুলো মুক্তিযুদ্ধের সময়ের নাকি ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় থানা থেকে লুট হওয়া, তা পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বগুড়া সিটি করপোরেশনের মাস্টার ড্রেন নির্মাণ প্রকল্পের খননকাজ করছিলেন শ্রমিকেরা। খননকাজের একপর্যায়ে একজন শ্রমিক ড্রেনের দেয়ালের দক্ষিণ পাশের মাটির মধ্যে ধাতব বস্তু দেখতে পান। পরে বিষয়টি অন্য শ্রমিকদের জানালে পুলিশকে খবর দেওয়া হয়।

খবর পেয়ে বগুড়া সদর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাটির ভেতর থেকে গুলিগুলো উদ্ধার করে।


বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী বলেন, খননকাজের সময় শ্রমিকেরা মাটির নিচে গুলির কার্তুজগুলো খুঁজে পান। ঘটনাস্থল থেকে মোট ৩৩৪টি গুলি উদ্ধার করা হয়।


ওসি আরও বলেন, উদ্ধার হওয়া গুলিগুলো মুক্তিযুদ্ধের সময়ের নাকি ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় থানা থেকে লুট হওয়া, তা পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিতভাবে বলা যাবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

কোটায় আবেদন নিয়ে একাদশের ভর্তিচ্ছুদের সতর্ক করল আন্তঃশিক্ষা বোর্ড

শিশুসন্তানকে বিক্রি করে ‘আইফোন’ কেনা সেই বাবা আটক

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রদলের পদবঞ্চিতদের বিক্ষোভ মিছিল

সন্তান বিক্রি করে বাবার আইফোন কেনা, সেই শিশু উদ্ধার

বগুড়ায় ড্রেন খননের সময় মিলল রাইফেলের ৩৩৪ গুলি

লোডশেডিং নিয়ে পোস্ট, যুবককে ‘ছাত্রলীগ’ বলে মারধর ছাত্রদল নেতার

গুলশানে ডিজিএফআইয়ের ভুয়া কর্মকর্তা আটক

বালু ব্যবসার আধিপত্য নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ৯

সর্বাধিক পঠিত

বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই মারা গেলেন অপর বন্ধু

জ্বালানি সংকটের জন্য বিগত স্বৈরাচারী সরকার দায়ী : তথ্যমন্ত্রী

হজ যাত্রীদের টিকেটের দাম কমলো ১২ হাজার টাকা

সরকারি দল ক্ষমতায় এসেই জুলাই সনদকে অবজ্ঞা করেছেন

আমাদের উচিত শহীদদের আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়া

হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ

নামাজের ইমামতি রেখে দৌড়ে পালিয়ে যাওয়া বিএনপির বহিষ্কৃত নেতা অবশেষে গ্রেফতার

সাবেক ডিএমপি কমিশনার হাবিবুরের দেশত্যাগে নিষেধাজ্ঞা

রাজশাহীতে মসজিদে যাওয়ার সময় শ্রমিককে গুলি করে হত্যা

উত্তরা পূর্ব থানা জামায়াতের বদর দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত