রুমিন ফারহানাকে জাতীয় পার্টির সমর্থন

Post Image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। এতে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানাকে সমর্থন দিয়েছে জাতীয় পার্টি (জাপা)।


সোমবার (৯ ফেব্রুয়ারি) রাত ১১টায় সরাইল উপজেলার শাহবাজপুরে রুমিন ও জাপার নেতাদের এক যৌথ সংবাদ সম্মেলনে এ সমর্থন ঘোষণা করা হয়।


এ সময় জাপার কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আব্দুল হামিদ ভাসানী বলেন, ‘জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আমার নেতা জিয়াউল হক মৃধা মিথ্যা মামলা এবং হুমকির মুখে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। এমন অবস্থায় জাতীয় পার্টি একটি সুযোগ পেয়েছে। রুমিন ফারহানার প্রতি কৃতজ্ঞতা জানানো এবং প্রতিদান দেওয়ার সুযোগটি জাতীয় পার্টি কাজে লাগাতে চায়। জিয়াউল হক মৃধা যখন নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তখন আমাদের দলের মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী আমাকে নির্দেশ দিয়েছেন, জাতীয় পার্টির সব নেতা যেন রুমিন ফারহানার পক্ষে কাজ করেন।


সংবাদ সম্মেলনে রুমিন বলেন, ‘এরই মধ্যে আপনারা জেনেছেন, জাতীয় পার্টির প্রার্থী নির্বাচন করবেন না বলে ঘোষণা দিয়েছেন। এরই পরিপ্রেক্ষিতে তারা দলগতভাবে হাঁস মার্কাকে সমর্থন দিতে সিদ্ধান্ত নিয়েছে।’


জাতীয় পার্টিতে যোগ দেবেন কিনা জানতে চাইলে রুমিন ফারহানা বলেন, সেটা এতো আগে বলতে পারব না। আগে আমাকে নির্বাচন করতে হবে, জয়যুক্ত করতে হবে। তারপরে এই সিদ্ধান্ত। আপাতত আমাদের সকলে সামনে একটা বিরাট জাতীয় নির্বাচন ১২ তারিখে হতে যাচ্ছে। সেই নির্বাচনে যাতে কোনোভাবেই পেশীশক্তি, কালো টাকা, ভয়-ভীতি, হুমকি-ধামকির কারণে কোনো যোগ্য প্রার্থী ভোটারের ভোট থেকে যেন বঞ্চিত না হয়; ভোটাররা যেন নির্ভয়ে ভোট দিতে পারে, ফলাফল যেন ঠিকভাবে ঘোষণা করা হয়- সেটাই এখন আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ।


রুমিন ফারহানা অভিযোগ করে বলেন, আমার নেতাকর্মীদেরকে ভয় দেখানো হচ্ছে। রাতে ফোন করা হচ্ছে, অনেককে বাসায় ডেকে নিয়ে যাওয়া হচ্ছে, বলা হচ্ছে কাজ করবা তো ‘হাঁসের’ সঙ্গে করো! ১২ তারিখের পর দেখব, এলাকায় থাকবা না- তখন দেখব। এটা এক ধরনের ভীতির পরিবেশ তৈরি করেছে। দ্বিতীয়ত হচ্ছে কালো টাকা। আমার কাছে তথ্য এসেছে বিএনপি সমর্থিত জোট প্রার্থী কয়েক কোটি টাকার বাজেট নিয়ে নেমেছেন। আগামী দুইদিন এগুলো বিলি-বিতরণ করা হবে। আশা করব প্রশাসন এগুলো খেয়াল রাখবে।


ইতোপূর্বে ‘গ্রেপ্তারের হুমকি’ পেয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের জাতীয় পার্টি মনোনীত প্রার্থী জিয়াউল হক মৃধা। তবে সংবাদ সম্মেলনে তিনি উপস্থিত ছিলেন না।


বিএনপির বহিষ্কৃত নেত্রী রুমিন ফারহানা ‘হাঁস’ প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির জোট সমর্থিত প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবীব। তার প্রতীক ‘খেঁজুর গাছ’।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

চট্টগ্রাম বন্দরে আন্দোলনের নেতা আটক

ঠাকুরগাঁওয়ে বিএনপির ১৪০ নেতাকর্মীর জামায়াতে যোগদান

রুমিন ফারহানাকে জাতীয় পার্টির সমর্থন

ঠাকুরগাঁওয়ে স্বেচ্ছাসেবক দল সেক্রেটারিসহ ১৪০ নেতাকর্মীর জামায়াতে যোগদান

কাফনের কাপড় পড়ে দাঁড়িপাল্লার গণমিছিল

একমাত্র আমরাই ইসলামের পক্ষে দাঁড়িয়ে লড়াই করছি : চরমোনাই পীর

১৭ বছর পর মুক্ত বাতাসে ফিরলাম: শাহজাহান চৌধুরী

‘মানুষ জানে বিএনপি কারো গোলামি করে না’

সর্বাধিক পঠিত

মালয়েশিয়ায় এলিট গ্লোবাল বিজনেস অ্যাওয়ার্ড অনুষ্ঠিত

ওসমান হাদির বাড়িতে চুরি

লালমনিরহাটে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ২০

শিশির মনিরের সমাবেশে বক্তব্য দিতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের আমন্ত্রণ

কারণ দর্শানোর নোটিশের জবাবে যা বললেন রুমিন ফারহানা

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

মিয়া গোলাম পরওয়ারের পেশা ব্যবসা, রয়েছে কোটি টাকার স্থাবর সম্পত্তি

জামায়াতকে হারিয়ে বিএনপির ভূমিধস বিজয়

রাউজানে ইসলামী ফ্রন্ট প্রার্থীর প্রচারণায় হামলা, সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিয়ে শঙ্কা

কিস্তি দিতে না পারায় গৃহবধূর আংটি-বদনা নিয়ে গেলো এনজিও