জুলাই স্মরণ করিয়ে দেবে ক্ষমতা চিরস্থায়ী নয়: চরমোনাই পীর

Post Image

সরকারের দিকে ইঙ্গিত করে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পীর) বলেছেন, জুলাই সনদ এবং জাতি আপনাদের থেকে যেগুলো আশা করছে, সবকিছু বাস্তবায়ন করার পথে এগিয়ে যান। জুলাই আপনাদের স্মরণ করিয়ে দিচ্ছে, ক্ষমতা কিন্তু চিরস্থায়ী নয়।

রোববার (১৯ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সভার আয়োজন করে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ।

রেজাউল করীম বলেন, চব্বিশের অভ্যুত্থানে হাজার হাজার মানুষ জীবন দিয়েছে এবং ৫০০'র মতো মানুষ চোখ হারিয়েছে। শেয়ালের কাছে মুরগি বর্গা রাখা যেমন নিরাপদ নয়, তেমনিভাবে বারবার আমরা যাদের হাতে দেশ তুলে দেই, তাদের কাছে আমাদের দেশ, মানুষ এবং ইসলাম নিরাপদ নয়।

দেশের মানুষ এবং রাজনৈতিক দলগুলোকে উদ্দেশ্য করে তিনি বলেন, আমরা বারবার যে ইতিহাস রচনা করি, সেটির ফলাফলকে ভালোভাবে ভোগ করার জন্য ভালো মানুষের হাতে দায়িত্ব দিতে হবে। তা না হলে শেয়ালের কাছে মুরগি বর্গা দেওয়ার মতো ঘটনা ঘটতে থাকবে।

সভায় আরও উপস্থিত ছিলেন- দলটির মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, যুগ্ম মহাসচিব মাওলানা মুহাম্মদ নেছার উদ্দিন, সহকারী মহাসচিব কে এম আতিকুর রহমান এবং ইসলামি যুব আন্দোলন বাংলাদেশের সভাপতি আতিকুর রহমান মুজাহিদ প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানার সমর্থকদের ওপর হামলা

প্রধান ফটক তালাবদ্ধ, ভেতরে স্বাস্থ্য সহকারীদের আড্ডা

‘চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেব’, যুবদল নেতার নামে পোস্টার ভাইরাল

হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে : রিজভী

১৪০০ জেলে কার্ড, তবুও সরকারি চাল থেকে বঞ্চিত প্রকৃত জেলেরা

মক্কায় হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: জামায়াত আমির

‘জয় বাংলা’ বলে বিএনপি কার্যালয় ভাঙচুর, রাতেই আ.লীগ নেতার বাড়িতে আগুন

১৭ লাখ টাকার ট্রান্সফরমার চুরি, স্বেচ্ছাসেবক দলের নেতা বহিষ্কার

সর্বাধিক পঠিত

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহতের পরিবারকে দেওয়া হবে ক্ষতিপূরণ

গণভোট বাস্তবায়নের দাবিতে লিফলেট বিতরণ

সড়কে ভেঙে পড়েছে ১৭টি খুঁটি, নিহত ১

দুপক্ষের গোলাগুলির মধ্যে পড়ে দুই শিক্ষার্থী গুলিবিদ্ধ

এনসিপির নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বাতিল

কুকুরটির শরীর থেকে নমুনা সংগ্রহ, তদন্ত কমিটি করেছে প্রশাসন

চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর ওপর হামলা, অভিযুক্ত বিএনপি নেতা

চাঁদা না পেয়ে প্রবাসীর ভবনের নির্মাণসামগ্রী লুট ছাত্রদল নেতার

চাঁপাইনবাবগঞ্জে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণ, নিহত ২

আগে ছিলেন আ.লীগ, এখন হয়েছেন বিএনপি নেতা