ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে: সাদিক কায়েম

Post Image

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম বলেছেন, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।  এ দেশের মাটিতে ভারতীয় আধিপত্যবাদের কোনো স্থান হবে না। একটি চক্র আগামী জাতীয় সংসদ নির্বাচনকে বানচালের পাঁয়তারা চালাচ্ছে। এ ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে।

ঝালকাঠির নলছিটিতে শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকালে সরকারি নলছিটি মার্চেন্টস মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, আপনারা এমন এক ভূখণ্ডে বেড়ে উঠেছেন, যেখানে শরিফ ওসমান হাদির জন্ম হয়েছে। ওসমান হাদির আধিপত্যবিরোধী ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলন আমাদের চালিয়ে যেতে হবে।

ডাকসুর ভিপি বলেন, শহীদ ওসমান হাদি যে ইনসাফের লড়াই, আজাদির লড়াই, অন্যায়ের বিরুদ্ধে যে লড়াই আমাদের দেখিয়ে গিয়েছেন, সেই লড়াই আমরা চালিয়ে যাব ইনশাআল্লাহ। শহীদ ওসমান হাদির হত্যাকারীদের এখনো ধরতে পারেনি ইন্টেরিম সরকার।  আমরা চাই, অতি দ্রুত শরিফ ওসমান হাদির খুনিদের সরকার গ্রেফতার করুক। 

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে শেখ নেয়ামুল করিমকে নির্বাচিত করার জন্য এলাকাবাসীর প্রতি তিনি আহ্বান জানান।

এ সময় ঝালকাঠি-২ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী (১১ দল মনোনীত) শেখ নেয়ামুল করিম, শহীদ শরিফ ওসমান হাদির বোন মাসুমা হাদি প্রমুখ উপস্থিত ছিলেন। পরে তিনি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির বাড়িতে তার পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে: সাদিক কায়েম

বিএনপি সংবিধানে বিসমিল্লাহ যুক্ত করেছে, বিএনপিই প্রকৃত ইসলামি দল

আলেম সমাজকে আর রাজাকার বলা যাবে না: আক্তারুজ্জামান

শত নির্যাতনেও ছাত্রশিবিরের অগ্রযাত্রা থামানো যায়নি : নূরুল ইসলাম সাদ্দাম

বিএনপি ও আওয়ামী লীগকে জনগণ প্রত্যাখান করেছে : কর্নেল অলি

সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা আছে: নাহিদ ইসলাম

জামায়াত ক্ষমতায় গেলে সাঈদী হত্যার বিচার করা হবে : জামায়াত আমির

হাদি হত্যার বিচারের কর্মসূচিতে পুলিশের হামলা, শিবিরের বিবৃতি

সর্বাধিক পঠিত

হয় বিএনপি থাকবে, না হয় জামায়াত: তারেক রহমানের উপদেষ্টা

আমার টুইটার অ্যাকাউন্ট কারা হ্যাক করেছে চিহ্নিত করেছি : জামায়াত আমির

ওসমান হাদির বাড়িতে চুরি

কুষ্টিয়ায় ওসমান হাদি হত্যার প্রতিবাদে গায়েবানা জানাযা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

মালয়েশিয়ায় এলিট গ্লোবাল বিজনেস অ্যাওয়ার্ড অনুষ্ঠিত

মিয়া গোলাম পরওয়ারের পেশা ব্যবসা, রয়েছে কোটি টাকার স্থাবর সম্পত্তি

মেয়েকে বাঁচাতে ১৪তলা প্রমোদতরী থেকে সমুদ্রে ঝাঁপিয়ে পড়লেন বাবা

লালমনিরহাটে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ২০

জামায়াতকে হারিয়ে বিএনপির ভূমিধস বিজয়

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা