জুমার খুতবায় হাসিনাকে স্বৈরাচার বলায় খতিবকে অব্যাহতি

Post Image

ময়মনসিংহের নান্দাইল পৌরসভার একটি জামে মসজিদের খতিব মাওলানা মোজাহিদুল ইসলামকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। জুমার খুতবায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘স্বৈরাচার’ বলার অভিযোগে মসজিদ কমিটি এ সিদ্ধান্ত নিয়েছে। তবে এ সিদ্ধান্ত নিয়ে স্থানীয় মুসল্লিদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৩ অক্টোবর জুমার খুতবায় ‘মূর্তি ও ভাস্কর্যের ইতিহাস-ঐতিহ্য এবং তা থেকে মুসলমানদের উত্তরণ’ বিষয়ে আলোচনা করেন খতিব মাওলানা মোজাহিদুল ইসলাম। এ সময় শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের প্রসঙ্গ টেনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘স্বৈরাচার’ বলে মন্তব্য করেন তিনি। পরে এ বক্তব্যকে কেন্দ্র করে মসজিদ কমিটির সভাপতি ফেরদৌস ভূঁইয়া তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেন। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয় মুসল্লিদের মধ্যে আলোচনা-সমালোচনা শুরু হয়।

এ বিষয়ে স্থানীয় বাসিন্দা আ. হক ও সোলাইমান মিয়া বলেন, খতিবের দায়িত্ব শুধু নামাজ পড়ানো নয়, সত্য কথা বলাও তার দায়িত্ব। তার বক্তব্যে কারও আপত্তি থাকলে আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধান করা যেত। এভাবে হঠাৎ দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া ঠিক হয়নি।

দায়িত্ব থেকে অব্যাহতির বিষয়টি নিশ্চিত করে খতিব মাওলানা মোজাহিদুল ইসলাম বলেন, আমি কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নই। বিষয়ভিত্তিক আলোচনা করতে গিয়ে উদাহরণ হিসেবে ওই মন্তব্য করেছিলাম। মসজিদ কমিটির সভাপতি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকায় প্রতিহিংসাবশত আমাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছেন বলে অভিযোগ করেন তিনি।


এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

জুমার খুতবায় হাসিনাকে স্বৈরাচার বলায় খতিবকে অব্যাহতি

হাসিনার দেশত্যাগের ভিডিও ধারণ তাহসিফ হত্যার কারণ হতে পারে: রাষ্ট্রপক্ষের আইনজীবী

প্রতিমন্ত্রীর নির্দেশনা অমান্য করে সংবর্ধনা অনুষ্ঠানে অশ্লীল নৃত্য, ছাত্রদলের কমিটি বিলুপ্ত

এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণদের অভিনন্দন জানালেন শিবির সভাপতি

বগুড়ায় জামায়াত-শিবির ছেড়ে এনসিপিতে যোগদানের দাবি ভিত্তিহীন

ট্রান্সফরমার চুরির চেষ্টায় আটক গণঅধিকার পরিষদ নেতা বহিষ্কার

ভাঙ্গায় লংমার্চের অতিথিদের শুভেচ্ছা জানাতে অপেক্ষায় জামায়াত নেতাকর্মীরা

ঝটিকা মিছিল করল নিষিদ্ধ ছাত্রলীগ, পুলিশ বলছে আগের ভিডিও

সর্বাধিক পঠিত

হাম ও উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

ধানমন্ডিতে জোড়া খুন: গৃহকর্মী সুরভী আক্তারের মৃত্যুদণ্ড

ঢাকা কাচ্চি ডাইন বিরিয়িানি হাউস’কে জরিমানা

অগ্নিকাণ্ডে তিনটি বসতবাড়ি-সাতটি ছাগল পুড়ে ছাই

ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

‘গণরায় বাস্তবায়ন না করে ফ্যাসিবাদী স্টাইলে দেশ চালাচ্ছে সরকার’

ঈদে পশুর হাটে চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

তাসনিম জারাকে নিয়ে স্বেচ্ছাসেবক দল নেতার ‘যৌন হয়রানিমূলক’ মন্তব্য, সাংগঠনিক ব্যবস্থার দাবি

বেরোবিতে আজ শুরু হচ্ছে শহীদ আবু সাঈদ বইমেলা

দুই আসনের উপনির্বাচন : ১৬ মার্চ থেকে শুরু প্রচারণা