তাসনিম জারাকে নিয়ে স্বেচ্ছাসেবক দল নেতার ‘যৌন হয়রানিমূলক’ মন্তব্য, সাংগঠনিক ব্যবস্থার দাবি

Post Image

সালমান মুক্তাদির স্টুডিও ভাঙচুরের ঘটনার পর গোয়ান্দা সংস্থার পক্ষ থেকে তার ব্যাংক হিসাব তলবের নিউজ শেয়ার করায় চিকিৎসক ও রাজনীতিক ডা. তাসনিম জারাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘যৌন হয়রানিমূলক’ মন্তব্য করেছেন বিএনপির অঙ্গসংগঠন স্বেচ্ছাসেবক দলের নেতা। এ ঘটনায় ওই নেতার বিরুদ্ধে বিএনপির প্রতি সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি। 

স্বেচ্ছাসেবক দলের ওই নেতার নাম ডা. হোসাইন যুবায়ের। তিনি বিএনপি সমর্থিত চিকিৎসকদের একটি পেশাজীবী সংগঠন ড্যাবের কার্যকরী সদস্য এবং কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব।

এ ঘটনায় আজ বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে নিজের ফেসবুক একাউন্টে ‘যৌন হয়রানিমূলক’ মন্তব্যের স্ক্রিনশটসহ প্রতিবাদ জানিয়ে স্ট্যাটাস দেন তাসনিম জারা।

স্ট্যাটাসে তাসনিম জারা লেখেন,“একজন চিকিৎসক, দলের পদধারী নেতা, ভেরিফায়েড অ্যাকাউন্টে নিজের নামে এই ভাষায় লিখছেন। স্বেচ্ছাসেবক দল ও বিএনপি কি তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেবে?”

তিনি আরও লেখেন,“এতদিন এমন যৌন হয়রানিমূলক কমেন্ট আসত আওয়ামী লীগ ও এনসিপির নেতাকর্মীদের কাছ থেকে। এখন সেই তালিকায় নাম লেখালেন ক্ষমতাসীন বিএনপির অঙ্গসংগঠনের একজন দায়িত্বশীল নেতাও।”

প্রসঙ্গত, বৃহস্পতিবার সকালে বিএফআইইউ থেকে দেশের সরকারি, বেসরকারি ও বিদেশি ব্যাংকসহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে একটি জরুরি ও উচ্চ অগ্রাধিকারপ্রাপ্ত ই-মেইল বার্তা পাঠানো হয়। ওই ই-মেইলে সালমান মোহাম্মদ মুক্তাদিরের নামে থাকা ব্যাংক হিসাবের যাবতীয় তথ্য চাওয়া হয়েছে।

গত ২৬ সেপ্টেম্বর রাজধানীর ইসিবি চত্বরের নিউগ্রিনি প্রপার্টিজে সালমান মুক্তাদিরের 'ব্রাউন ফিশ' স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি অভিযোগ করেছিলেন যে, বিএনপির লোকজন তার কাছে চাঁদা দাবি করেছিল এবং চাঁদা না দেওয়ায় হামলা চালানো হয়। পরবর্তীতে তিনি এ দাবি থেকে সরে আসেন এবং তার স্টুডিও ভাঙচুরের বিচার দাবি করেন। 

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

তাসনিম জারাকে নিয়ে স্বেচ্ছাসেবক দল নেতার ‘যৌন হয়রানিমূলক’ মন্তব্য, সাংগঠনিক ব্যবস্থার দাবি

মেধা ও মানবসম্পদ গড়া রাষ্ট্রের দায়িত্ব: শিবির সভাপতি

মরিয়মের বাবার সাথে গাজী নজরুলের আপসনামায় যা আছে

দ্বিতীয় স্ত্রীর বাবা-মায়ের সঙ্গে আপস, প্রথম স্ত্রী জামিন পেলেও জামিন মেলেনি নজরুলের

বাংলার মাটিতে শহীদ ওসমান হাদি হত্যার বিচার হবেই: সাদিক কায়েম

মাগুরায় ভৌতিক বিদ্যুৎ বিল ৫০৬ কোটি; জিএম বরখাস্ত

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল ১৩০ বার

স্কুল শিক্ষিকাকে অপহরণের চেষ্টা, ছাত্রদল নেতা বললেন ‘রাগ কমাতে সিএনজি দিয়ে একটু ঘুরেছি’

সর্বাধিক পঠিত

বাঞ্ছারামপুরে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে পারেনি নির্বাচন কমিশন: জামায়াত প্রার্থী

টানা ৫ দিন বৃষ্টির আভাস

ফরিদপুর মেডিকেলে হামের উপসর্গ নিয়ে মৃত্যু ২

‘শেষ হতা এক্কান, ফিরত চাই আরকান’

ইইউ ইলেকশন অবজারভেশন মিশনের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক

ঘুষ দাবি, ভুয়া দুদক কর্মকর্তা আটক

পশু চিকিৎসককে অপহরণ করে ২০ লাখ দাবি

বিএনপি নেতাকে অতিথি না করায় শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে হামলা

এবার গুমের মামলায় গ্রেপ্তার শেখ মামুন, জিজ্ঞাসাবাদের অনুমতি

মওলানা ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী