হাসিনার দেশত্যাগের ভিডিও ধারণ তাহসিফ হত্যার কারণ হতে পারে: রাষ্ট্রপক্ষের আইনজীবী

Post Image

বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরির মরদেহ উদ্ধারের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সন্দেহভাজন আসামি আহমেদ শাহরিয়ার রেজা দ্বীপকে জিজ্ঞাসাবাদের জন্য চারদিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াস শুনানি শেষে এ আদেশ দেন। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে নৌ পুলিশের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন তাকে সাতদিনের রিমান্ডে চেয়ে আবেদন করেন।

এদিন রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী আজিজুল হক দিদার বলেন, ক্ষমতাচ্যুত শেখ হাসিনার দেশত্যাগের ‘ভিডিও ধারণ করে তা ছড়িয়ে দেওয়ার’ কারণে তাহসিফকে হত্যা করা হয়ে থাকতে পারে।

আবেদনে বলা হয়, প্রাথমিকভাবে তদন্তে সন্দেহভাজন আসামি দ্বীপ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে তথ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে। তার বিরুদ্ধে তদন্ত চলছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখা প্রয়োজন। তিনি তুরাগ থানার ১৮ নম্বর সেক্টরের একটি ফ্ল্যাটে বসবাস করতেন।

এদিন দুপুর সোয়া ২টার দিকে আসামিকে আদালতে হাজির করা হয়। তাকে ঢাকার সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয়। বিকেল সাড়ে ৩টার দিকে আসামিকে এজলাসে তোলা হয়। এ সময় হাতে হাতকড়া, মাথায় হেলমেট ও শরীরে বুলেট প্রুফ জ্যাকেট পরিয়ে দ্বীপকে কাঠগড়ায় তোলা হয়। পরে হেলমেট, বুলেটপ্রুফ জ্যাকেট খুলে ফেলা হয়। এরপর শুনানি শুরু হয়।

তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর ফিরোজ উদ্দিন রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরে বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার পালিয়ে যাওয়ার ভিডিও করেছিলেন তাহসিফ সাউরি। পরবর্তীতে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাড়া হয়। এ কারণে ভিকটিমকে খুন করা হতে পারে। সে তথ্য উদঘাটনের জন্য, এ ঘটনার সঙ্গে আর কারা জড়িত তা জানান জন্য আসামির রিমান্ড প্রয়োজন।

দ্বীপের পক্ষে দুই আইনজীবী মনিরুল ইসলাম ও মুতাসিম বিল্লাহ রিমান্ড আবেদন বাতিল চেয়ে শুনানি করেন। প্রথমে মনিরুল ইসলাম বলেন, ভিকটিমের সঙ্গে আসামির পারিবারিকভাবে ৬ বছরের সম্পর্ক। ভিকটিমের বাবা কিন্তু একবারও বলেননি আসামি ঘটনার সঙ্গে জড়িত। আর ভিকটিম বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা। রাত ২টার দিকে তিনি কেন মাদক আস্তানায় যাবেন, তা বোধগম্য নয়।

তিনি বলেন, আসামি মিডিয়া ট্রায়ালের শিকার। আমরাও চাই সত্য উদঘাটন হোক। আসামি কিন্তু প্রথম থেকে সহযোগিতা করে আসছেন। এটা হত্যা না আত্মহত্যা, সন্দেহ হয়। আর ভিকটিমের শরীরে কিন্তু কোনো আঘাতের চিহ্ন নাই। তার পরিবার কিন্তু মামলা করতে চায়নি। আমরাও সত্য উদঘাটনের পক্ষে। এ কারণে জামিন আবেদন করিনি।

এরপর মুতাসিম বিল্লাহ বলেন, আসামি ঘটনার সঙ্গে জড়িত নন। তিনি জড়িত থাকলে কিন্তু বাসায় থাকতেন না। প্রথম থেকে কিন্তু তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করে যাচ্ছেন। আমরাও চাই প্রকৃত রহস্য উঠে আনুক। উভয় পক্ষের শুনানি শেষে দ্বীপকে চারদিনের রিমান্ডে পাঠানোর আদেশ দেন আদালত।

পরে রাষ্ট্রপক্ষের আইনজীবী আজিজুল হক দিদার সাংবাদিকদের বলেন, দ্বীপের বিরুদ্ধে তথ্য গোপন, অপরাধের আলামত নষ্ট করা বা অপরাধীকে শাস্তি থেকে বাঁচানো ও যৌথ দায়বদ্ধতা অভিযোগ আনা হয়েছে দণ্ডবিধির ২০৩, ২০১ ও ৩৪ ধারায়। যিনি হত্যার শিকার হয়েছেন, ভিকটিম হয়েছেন, স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে যাওয়ার সময় যে ভিডিওটা আপনারা দেখেছেন…শেখ হাসিনা পালিয়ে যাচ্ছেন, এই যে ভিডিওটা হয়েছে, উনি এই ভিডিওটা করেছিলেন এবং সোশাল মিডিয়াতে দিয়েছিলেন। যার কারণে ২০২৪ সালের এ আন্দোলন সফল হয়েছিল, এ কারণে হয়তো, আজকের এই ভিকটিমকে মারার পরিকল্পনা হয়েছে এবং তিনি মৃত্যুবরণ করেছেন।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

জুমার খুতবায় হাসিনাকে স্বৈরাচার বলায় খতিবকে অব্যাহতি

হাসিনার দেশত্যাগের ভিডিও ধারণ তাহসিফ হত্যার কারণ হতে পারে: রাষ্ট্রপক্ষের আইনজীবী

প্রতিমন্ত্রীর নির্দেশনা অমান্য করে সংবর্ধনা অনুষ্ঠানে অশ্লীল নৃত্য, ছাত্রদলের কমিটি বিলুপ্ত

এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণদের অভিনন্দন জানালেন শিবির সভাপতি

বগুড়ায় জামায়াত-শিবির ছেড়ে এনসিপিতে যোগদানের দাবি ভিত্তিহীন

ট্রান্সফরমার চুরির চেষ্টায় আটক গণঅধিকার পরিষদ নেতা বহিষ্কার

ভাঙ্গায় লংমার্চের অতিথিদের শুভেচ্ছা জানাতে অপেক্ষায় জামায়াত নেতাকর্মীরা

ঝটিকা মিছিল করল নিষিদ্ধ ছাত্রলীগ, পুলিশ বলছে আগের ভিডিও

সর্বাধিক পঠিত

হাম ও উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

ধানমন্ডিতে জোড়া খুন: গৃহকর্মী সুরভী আক্তারের মৃত্যুদণ্ড

ঢাকা কাচ্চি ডাইন বিরিয়িানি হাউস’কে জরিমানা

অগ্নিকাণ্ডে তিনটি বসতবাড়ি-সাতটি ছাগল পুড়ে ছাই

ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

‘গণরায় বাস্তবায়ন না করে ফ্যাসিবাদী স্টাইলে দেশ চালাচ্ছে সরকার’

ঈদে পশুর হাটে চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

তাসনিম জারাকে নিয়ে স্বেচ্ছাসেবক দল নেতার ‘যৌন হয়রানিমূলক’ মন্তব্য, সাংগঠনিক ব্যবস্থার দাবি

বেরোবিতে আজ শুরু হচ্ছে শহীদ আবু সাঈদ বইমেলা

দুই আসনের উপনির্বাচন : ১৬ মার্চ থেকে শুরু প্রচারণা