ট্রান্সফরমার চুরির চেষ্টায় আটক গণঅধিকার পরিষদ নেতা বহিষ্কার

Post Image


পটুয়াখালীর গলাচিপায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির চেষ্টার সময় স্থানীয়দের হাতে আটক গণঅধিকার পরিষদ নেতা মনির মীরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি উপজেলার গোলখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড শাখার আহ্বায়ক ছিলেন।

গতকাল শুক্রবার (৩০ অক্টোবর) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড ও সাংগঠনিক নিয়মনীতি লঙ্ঘনের অভিযোগে তাঁকে আহ্বায়ক পদসহ দলের সব দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কারাদেশ জারির দিন থেকে পরবর্তী তিন বছর তিনি গণঅধিকার পরিষদের ওই পদবি ব্যবহার করে কোনো সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে পারবেন না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

গণঅধিকার পরিষদের ২ নম্বর গোলখালী ইউনিয়ন শাখার আহ্বায়ক মো. মজিবুর রহমান ও সদস্যসচিব মো. রেজাউল হাওলাদার বহিষ্কারাদেশে স্বাক্ষর করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মনির মীরের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড ও সাংগঠনিক নিয়মনীতি লঙ্ঘনের অভিযোগের পরিপ্রেক্ষিতে সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী তাঁকে দলের সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) গভীর রাতে উপজেলার নলুয়াবাগী গ্রামের ৮ নম্বর ওয়ার্ডে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির চেষ্টার সময় মনির মীরকে আটক করেন স্থানীয় বাসিন্দারা। তিনি ওই ইউনিয়নের সাবেক ইউপি সদস্য।

পরে শুক্রবার সকালে তাঁকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। এ বিষয়ে পল্লী বিদ্যুতের জুলেখা বাজার অভিযোগ কেন্দ্রের জুনিয়র ইনচার্জ সৈয়দ আবদুল হান্নান জানান, আটকের সময় মনির মীরের কাছ থেকে রেঞ্জ, প্লাস, রড, কাটিং প্লাস ও মিনি রোলকাটারসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ বলেন, ট্রান্সফরমার চুরির ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণদের অভিনন্দন জানালেন শিবির সভাপতি

বগুড়ায় জামায়াত-শিবির ছেড়ে এনসিপিতে যোগদানের দাবি ভিত্তিহীন

ট্রান্সফরমার চুরির চেষ্টায় আটক গণঅধিকার পরিষদ নেতা বহিষ্কার

ভাঙ্গায় লংমার্চের অতিথিদের শুভেচ্ছা জানাতে অপেক্ষায় জামায়াত নেতাকর্মীরা

ঝটিকা মিছিল করল নিষিদ্ধ ছাত্রলীগ, পুলিশ বলছে আগের ভিডিও

কুমিল্লায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

অধ্যক্ষ আজিজীকে হয়রানি বন্ধের দাবিতে দেশব্যাপী মানববন্ধন শনিবার

সেই রাতে কী হয়েছিল জানালেন তাহসিফের সঙ্গে থাকা ‘জুনিয়র বন্ধু’

সর্বাধিক পঠিত

ধানমন্ডিতে জোড়া খুন: গৃহকর্মী সুরভী আক্তারের মৃত্যুদণ্ড

ঢাকা কাচ্চি ডাইন বিরিয়িানি হাউস’কে জরিমানা

হাম ও উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

অগ্নিকাণ্ডে তিনটি বসতবাড়ি-সাতটি ছাগল পুড়ে ছাই

ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

‘গণরায় বাস্তবায়ন না করে ফ্যাসিবাদী স্টাইলে দেশ চালাচ্ছে সরকার’

ঈদে পশুর হাটে চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

চাঁদা না পেয়ে রেস্টুরেন্ট দখলের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে

বেরোবিতে আজ শুরু হচ্ছে শহীদ আবু সাঈদ বইমেলা

দুই আসনের উপনির্বাচন : ১৬ মার্চ থেকে শুরু প্রচারণা