সেই রাতে কী হয়েছিল জানালেন তাহসিফের সঙ্গে থাকা ‘জুনিয়র বন্ধু’

Post Image


তুরাগ নদে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরীর মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন তথ্য দিয়েছেন তার সঙ্গে থাকা বন্ধুস্থানীয় ছোটভাই আহমেদ শাহরিয়ার রেজা দীপ। দীপের দাবি, ঘটনার রাতে তারা ঘটনাস্থলে কথা বলছিলেন। এ সময় কয়েকজন তাদের ধাওয়া করলে প্রাণ বাঁচাতে তাহসিফ নদীতে ঝাঁপ দেন। আর তিনি সেখান থেকে পালিয়ে যান।

শুক্রবার (৩০ অক্টোবর) সকালে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) কর্মকর্তারা এ তথ্য জানান।

পিবিআইয়ের এক পুলিশ সুপার বলেন, ‘দীপ বলেছে, আমরা সেখানে (ঘটনাস্থল) কথা বলছিলাম। এ সময় কিছু লোক ধাওয়া করে। তাহসিফ নদীতে ঝাঁপ দেয়। আর আমি পালিয়ে আসি।’

তিনি আরও বলেন, দীপের দেওয়া বক্তব্যসহ জিজ্ঞাসাবাদে পাওয়া অন্যান্য তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে।

এদিকে, তাহসিফের মরদেহ উদ্ধারের স্থান থেকে প্রায় তিন কিলোমিটার দূরে টঙ্গীর মাজার বস্তি এলাকায় তার ব্যবহৃত মোটরসাইকেল পাওয়া গেছে। শুক্রবার সকালে পিবিআইয়ের প্রধান অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মোস্তফা কামাল বলেন, ‘আমরা তাহসিফের মোটরসাইকেলটি উদ্ধার করেছি।’

পিবিআই সদর দপ্তরের পুলিশ সুপার আবু ইউসুফ বলেন, ‘মোটরসাইকেলটি কার, তা যাচাই করা হচ্ছে। আমরা তদন্তে নৌ পুলিশকে সহায়তা করছি।’

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের ভিডিও ধারণকারী হিসেবে আলোচনায় আসা তাহসিফ সাউরীর (২৮) ভাসমান মরদেহ গত বুধবার বিকেলে ঢাকার তুরাগ নদের রাজাবাড়ী ঘাট এলাকা থেকে উদ্ধার করা হয়।

পরিবারের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সন্ধ্যায় দীপের ডাকে বাসা থেকে বের হয়েছিলেন তাহসিফ। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে রাজধানীর মোহাম্মদপুরের বাবর রোডের একটি বাসা থেকে দীপকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয় পিবিআই ঢাকা মেট্রো উত্তর।

পিবিআই প্রধান মোস্তফা কামাল বলেন, ‘দীপকে হেফাজতে নেওয়ার পর আমরা বেশ কিছু তথ্য পেয়েছি।’ তবে তদন্তের স্বার্থে সেসব তথ্য এখনই প্রকাশ করতে চাননি তিনি।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

অধ্যক্ষ আজিজীকে হয়রানি বন্ধের দাবিতে দেশব্যাপী মানববন্ধন শনিবার

সেই রাতে কী হয়েছিল জানালেন তাহসিফের সঙ্গে থাকা ‘জুনিয়র বন্ধু’

রাকসু নির্বাচন চান ছাত্রদল-শিবিরসহ সাবেক ছাত্রপ্রতিনিধিরাও, প্রশাসন বলছে—‘পরিবেশ সৃষ্টি করা হচ্ছে’

সালমান শাহ হত্যা মামলায় মহানগর আদালতেও জামিন পাননি ডন

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন : প্রথম চার ঘণ্টায় ভোট পড়েছে ৩৬ শতাংশ

প্রধান আসামি নাম বদলে রাখেন ‘সুজা বিশ্বাস’, ১৩ বছর পর গ্রেপ্তার

বৃষ্টির মাঝেও নজর কাড়ছে সনাতন ধর্মী নারীদের উপস্থিতি

দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

সর্বাধিক পঠিত

এসএসসি পরীক্ষার ২য় দিনে অনুপস্থিত ২৬ হাজার শিক্ষার্থী

ঢাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় চবিসাসের প্রতিবাদ

পিলখানায় সেনাহত্যার ‘প্রকৃত রহস্য’ উদ্ঘাটন দাবি জামায়াতের

নিজ এলাকায় হামলার শিকার হান্নান মাসউদ

ধানমন্ডিতে জোড়া খুন: গৃহকর্মী সুরভী আক্তারের মৃত্যুদণ্ড

হাম ও উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

ঢাকা কাচ্চি ডাইন বিরিয়িানি হাউস’কে জরিমানা

অগ্নিকাণ্ডে তিনটি বসতবাড়ি-সাতটি ছাগল পুড়ে ছাই

ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

ঈদে পশুর হাটে চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী