কুমিল্লায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

Post Image

কুমিল্লার লালমাই উপজেলার ভুশ্চি বাজারে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুজন পথচারীসহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় লালমাই উপজেলার ভুশ্চি বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লালমাই উপজেলার হরিশ্চরে আয়োজিত র‍্যালি ও সমাবেশে যোগ দিতে যাওয়ার পথে ভুশ্চি বাজারে স্বেচ্ছাসেবক দলের কর্মী আলমগীর হোসেনকে মারধরের অভিযোগ ওঠে বিএনপির অন্য একটি পক্ষের বিরুদ্ধে। 

পরে সন্ধ্যায় হরিশ্চরের অনুষ্ঠান শেষে ফেরার পথে আবারও দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় উভয় পক্ষের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও দেশীয় অস্ত্র নিয়ে হামলার ঘটনা ঘটে। 

সংঘর্ষে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ফরহাদ উদ্দিন ও শামীম ইকবাল এবং যুবদল কর্মী মো. মামুন ও সাদ্দাম হোসেনসহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। এ ছাড়াও দুই পথচারী আহত হন। আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। খবর পেয়ে লালমাই থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

লালমাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা মোজাম্মেল হক অভিযোগ করে বলেন, ‘মোবাশ্বের আলম ভূঁইয়ার (কুমিল্লা-১০ আসনের এমপি) সমর্থক নেতা-কর্মীরা যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি মিছিল নিয়ে মূল অনুষ্ঠানে যোগ দিতে লালমাইয়ের দিকে যাচ্ছিলেন। এ সময় ভুশ্চি বাজার এলাকায় পৌঁছালে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য চৌধুরীর সমর্থক নেতা-কর্মীরা মিছিলটিতে হামলা চালান।’ 

এদিকে লালমাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ আলী মীর পিন্টু বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালানোর বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে কয়েকজন সেখানে এসে তর্কে জড়ান। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ও পরে সংঘর্ষ হয়। লালমাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, সংঘর্ষের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

কুমিল্লায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

অধ্যক্ষ আজিজীকে হয়রানি বন্ধের দাবিতে দেশব্যাপী মানববন্ধন শনিবার

সেই রাতে কী হয়েছিল জানালেন তাহসিফের সঙ্গে থাকা ‘জুনিয়র বন্ধু’

রাকসু নির্বাচন চান ছাত্রদল-শিবিরসহ সাবেক ছাত্রপ্রতিনিধিরাও, প্রশাসন বলছে—‘পরিবেশ সৃষ্টি করা হচ্ছে’

সালমান শাহ হত্যা মামলায় মহানগর আদালতেও জামিন পাননি ডন

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন : প্রথম চার ঘণ্টায় ভোট পড়েছে ৩৬ শতাংশ

প্রধান আসামি নাম বদলে রাখেন ‘সুজা বিশ্বাস’, ১৩ বছর পর গ্রেপ্তার

বৃষ্টির মাঝেও নজর কাড়ছে সনাতন ধর্মী নারীদের উপস্থিতি

সর্বাধিক পঠিত

নিজ এলাকায় হামলার শিকার হান্নান মাসউদ

ধানমন্ডিতে জোড়া খুন: গৃহকর্মী সুরভী আক্তারের মৃত্যুদণ্ড

হাম ও উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

ঢাকা কাচ্চি ডাইন বিরিয়িানি হাউস’কে জরিমানা

অগ্নিকাণ্ডে তিনটি বসতবাড়ি-সাতটি ছাগল পুড়ে ছাই

ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

‘গণরায় বাস্তবায়ন না করে ফ্যাসিবাদী স্টাইলে দেশ চালাচ্ছে সরকার’

ঈদে পশুর হাটে চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

চাঁদা না পেয়ে রেস্টুরেন্ট দখলের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে

বেরোবিতে আজ শুরু হচ্ছে শহীদ আবু সাঈদ বইমেলা