বৃষ্টির মাঝেও নজর কাড়ছে সনাতন ধর্মী নারীদের উপস্থিতি

Post Image


​ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে আকাশ মেঘলা, মাঝেমধ্যে ঝরছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। এমন বৈরি আবহাওয়া ও অলস পরিবেশে জমে উঠেছে ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভূল্লী) আসনের উপনির্বাচন। বেশিরভাগ কেন্দ্রে ভোটার উপস্থিতি ঢিলেঢালা ও আইনশৃঙ্খলা বাহিনীর অলস সময় কাটানোর দৃশ্য চোখে পড়লেও, সম্পূর্ণ বিপরীত চিত্র দেখা গেছে কিছু নির্দিষ্ট কেন্দ্রে। উৎসবমুখর পরিবেশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ভোট দিতে দেখা গেছে সনাতন ধর্মী নারী ভোটারদের।

​বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় ঠাকুরগাঁও সদর উপজেলার ৪৮ নম্বর ‘দৌলতপুর সোলেমান খান বহুমুখী উচ্চ বিদ্যালয়’ কেন্দ্রে গিয়ে দেখা যায় এক ব্যতিক্রমী দৃশ্য। সেখানে পুরুষ ভোটারদের উপস্থিতি নামমাত্র হলেও, নারী ভোটারদের লাইন ও উৎসাহ ছিল চোখে পড়ার মতো।

ভোট প্রদান শেষে সাধুপাড়ার শেফালী রানী সন্তোষ প্রকাশ করে বলেন, কেন্দ্রে এসে খুব ভালো লাগছে। পরিবেশ বেশ শান্ত ও সুন্দর, কোনো ঝামেলা ছাড়াই ভোট দিতে পেরেছি। 

একই কেন্দ্রে এসে পদ্মারানী ও অঞ্জনাদের মতো অনেক নারী ভোটার নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেন।

​কেন্দ্রটির প্রিসাইডিং অফিসার মো. রিজওয়ানুল হক জানান, মোট ৩ হাজার ৫ জন ভোটারের মধ্যে বেলা সাড়ে ১১টা পর্যন্ত প্রায় ৬৫০টি ভোট (প্রায় ২০%) কাস্ট হয়েছে, যার বড় একটি অংশই নারী ভোটার।

​উল্লেখ্য, সংসদীয় আসনটির ১৮৫টি কেন্দ্রে শান্তিপূর্ণ ভোটগ্রহণ চললেও সামগ্রিক উপস্থিতি আশানুরূপ না হওয়ায় অনেক কেন্দ্রেই অলস সময় কাটিয়েছেন দায়িত্বপ্রাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী। তবে স্ট্রাইকিং ফোর্স কেন্দ্রে পৌঁছানোর পরই কেবল তাদের নড়েচড়ে বসতে দেখা যায়।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

সালমান শাহ হত্যা মামলায় মহানগর আদালতেও জামিন পাননি ডন

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন : প্রথম চার ঘণ্টায় ভোট পড়েছে ৩৬ শতাংশ

প্রধান আসামি নাম বদলে রাখেন ‘সুজা বিশ্বাস’, ১৩ বছর পর গ্রেপ্তার

বৃষ্টির মাঝেও নজর কাড়ছে সনাতন ধর্মী নারীদের উপস্থিতি

দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

ন্যায়বিচারের ক্ষেত্রকে মানুষের ভরসার জায়গায় নিয়ে যেতে চাই : আইনমন্ত্রী

ভিডিওটি ছড়িয়েছি, কিন্তু ধারণ করেছি কিনা? হয়তো এ কারণেই আজ আমি বাহিনীতে নেই

সততা ও পেশাদারত্বে জনগণের আস্থা অর্জন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

সর্বাধিক পঠিত

বগুড়ায় স্বেচ্ছাসেবক দল নেতা ও তার ভাইকে কুপিয়ে জখম

এসএসসি পরীক্ষার ২য় দিনে অনুপস্থিত ২৬ হাজার শিক্ষার্থী

খাগড়াছড়িতে বজ্রপাতের আগুনে ২৩টি দোকান পুড়ে ছাই

ঢাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় চবিসাসের প্রতিবাদ

ধানমন্ডিতে জোড়া খুন: গৃহকর্মী সুরভী আক্তারের মৃত্যুদণ্ড

ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

ঢাকা কাচ্চি ডাইন বিরিয়িানি হাউস’কে জরিমানা

নিজ এলাকায় হামলার শিকার হান্নান মাসউদ

হাম ও উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

পিলখানায় সেনাহত্যার ‘প্রকৃত রহস্য’ উদ্ঘাটন দাবি জামায়াতের