প্রধান আসামি নাম বদলে রাখেন ‘সুজা বিশ্বাস’, ১৩ বছর পর গ্রেপ্তার

Post Image


ঝিনাইদহ সদর উপজেলার ছোট কামারকুন্ডু গ্রামের ব্যবসায়ী খন্দকার সুলতান আহমেদ হত্যা মামলার প্রধান আসামি চঞ্চল বিশ্বাসকে গ্রেপ্তার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বুধবার (২৮ অক্টোবর) রাতে ঢাকার আশুলিয়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার শহরের ভুটিয়ারগাতী এলাকার জহর বিশ্বাসের ছেলে।

ঝিনাইদহ সিআইডির পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) আখতার হোসেন মিনা জানান, ব্যবসায়ী সুলতান আহমেদ’র পুলিশ লাইন্সের সামনে একটি গ্রিলের দোকান ছিল। পাশাপাশি তিনি ঠিকাদারী ব্যবসা করতেন। চুয়াডাঙ্গার একটি ঠিকাদারি কাজের কিছু টাকা চঞ্চলের কাছে পেতেন তিনি।

এ নিয়ে তাদের মাঝে বিরোধও চলছিল। এরই জের ধরে ২০১৩ সালের ২৯ জুন সন্ধ্যায় মোবাইলে সুলতানকে ডেকে নেন চঞ্চল। পরদিন ৩০ জুন সকালে উদয়পুর গ্রামের মাঠ থেকে তার বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ।

তিনি আরো জানান, এই ঘটনায় নিহতের স্ত্রী ইয়াসমিন সুলতানা বাদী করে চঞ্চলকে প্রধান আসামি করে অজ্ঞাত ৪-৫ জনের বিরুদ্ধে থানায় হত্যা মামলা করেন।

মামলার পর থেকেই পলাতক ছিলেন চঞ্চল বিশ্বাস। হত্যা মামলার তদন্ত শেষে চঞ্চল ও জাহাঙ্গীর আলম নামে দুজনকে অভিযুক্ত করে ২০১৫ সালের ১৭ জুন আদালতে চার্জশিট দেয় পুলিশ। আসামিরা মামলাটির বিচার ও তদন্ত কার্যক্রম বন্ধে উচ্চ আদালতে আবেদন করে স্থগিত করেন। গতমাসে সেই স্থগিতাদেশ প্রত্যাহার হওয়ার পর সিআইডিতে তদন্ত দেয় আদালত।


পুলিশ পরিদর্শক (নিরস্ত) আখতার হোসেন মিনা বলেন, ‘মামলার তদন্ত ভার পাওয়ার পর তথ্য-প্রযুক্তি ব্যবহার করে আসামি চঞ্চলের অবস্থান শনাক্ত করে আমরা তাকে গ্রেপ্তার করি।

তিনি তার নাম পরিবর্তন করে সুজা বিশ্বাস রেখে আশুলিয়ার কাঠগড়ার আলম মার্কেট এলাকায় ব্যবসা করে আসছিল। চার্জশিটে থাকা অপর আসামি জাহাঙ্গীর আলম ২০২২ সালে মারা গেছেন। এই মামলার তদন্ত চলছে। নতুন কেউ অভিযুক্ত হলে তাদের বিরুদ্ধেও তদন্ত রিপোর্ট প্রদান করা হবে। আসামি চঞ্চলকে সদর থানায় সোপর্দ করা হয়েছে।’

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

সালমান শাহ হত্যা মামলায় মহানগর আদালতেও জামিন পাননি ডন

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন : প্রথম চার ঘণ্টায় ভোট পড়েছে ৩৬ শতাংশ

প্রধান আসামি নাম বদলে রাখেন ‘সুজা বিশ্বাস’, ১৩ বছর পর গ্রেপ্তার

বৃষ্টির মাঝেও নজর কাড়ছে সনাতন ধর্মী নারীদের উপস্থিতি

দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

ন্যায়বিচারের ক্ষেত্রকে মানুষের ভরসার জায়গায় নিয়ে যেতে চাই : আইনমন্ত্রী

ভিডিওটি ছড়িয়েছি, কিন্তু ধারণ করেছি কিনা? হয়তো এ কারণেই আজ আমি বাহিনীতে নেই

সততা ও পেশাদারত্বে জনগণের আস্থা অর্জন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

সর্বাধিক পঠিত

বগুড়ায় স্বেচ্ছাসেবক দল নেতা ও তার ভাইকে কুপিয়ে জখম

এসএসসি পরীক্ষার ২য় দিনে অনুপস্থিত ২৬ হাজার শিক্ষার্থী

খাগড়াছড়িতে বজ্রপাতের আগুনে ২৩টি দোকান পুড়ে ছাই

ঢাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় চবিসাসের প্রতিবাদ

ধানমন্ডিতে জোড়া খুন: গৃহকর্মী সুরভী আক্তারের মৃত্যুদণ্ড

ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

ঢাকা কাচ্চি ডাইন বিরিয়িানি হাউস’কে জরিমানা

নিজ এলাকায় হামলার শিকার হান্নান মাসউদ

হাম ও উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

পিলখানায় সেনাহত্যার ‘প্রকৃত রহস্য’ উদ্ঘাটন দাবি জামায়াতের